📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 নওজোয়ানদের ব্যাপারে ইসলামী মিডিয়ার যিম্মাদারী

📄 নওজোয়ানদের ব্যাপারে ইসলামী মিডিয়ার যিম্মাদারী


এরকম ঘটনা খুব কমই হয় যে, নিরেট পরিকল্পিত পদ্ধতিতে নওজোয়ানদের সম্পর্কে মিডিয়ায় দীনী প্রোগ্রাম উপস্থাপন করা হয়। আরব ও ইসলামী দেশগুলোর এই অবস্থা। এখন আর অনৈসলামী দেশগুলোর অবস্থা আপনি অনুমান করতে পারেন।
আমাদের সমাজের দ্বিতীয় ত্রুটি হচ্ছে, প্রকৃতিগত লজ্জা শরম এবং পারিবারিক পরিবেশ ও শিক্ষা-দীক্ষার ভিত্তিতে নওজোয়ানরা সাধারণতঃ তাদের মনস্তাত্ত্বিক ও শারীরিক পরিবর্তন এবং তার ব্যাখ্যা-বিশ্লেষণ থেকে সম্পূর্ণ বেখবর থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এর প্রতি গুরুত্ব দেয়া হয় না। সমাজেও এ ধরনের জ্ঞান সরবরাহ করা হয় না, যা সঠিক শক্তিশালী দীনি ও ইলমী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ভুল ও অসম্পূর্ণ তথ্য তারা কোথাও না কোথাও পেয়ে যায়, যা তাদর জন্য চরম ক্ষতিকর হয়। এর ফলে তারা ভ্রান্ত ও বিপথগামী হয়ে যায়। মসজিদগুলোতে যেসব আলোচনা হয়, তাও নওজোয়ানদের প্রয়োজন পূরণে ব্যর্থ। এ ভিত্তিতে মিডিয়ার দায়িত্ব হলো, সে সচেতনতার সাথে নির্ভেজাল ইলমী ভিত্তির ওপর নওজোয়ানদের জন্য প্রোগ্রাম প্রস্তুত করবে। এমন পরিকল্পিত প্রোগ্রাম, যা তাদের মনস্তত্ত্ব, চাহিদা ও প্রয়োজন সামনে রেখে তৈরি করা হয়েছে।

📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 নওজোয়ানদের মৌলিক চাহিদা ও প্রয়োজন

📄 নওজোয়ানদের মৌলিক চাহিদা ও প্রয়োজন


নওজোয়ানরা সংবাদপত্র ও ম্যাগাজিনের পাতায় তাদের দৈনন্দিন জীবনের সমস্যা সংকট এবং অস্থিরতার কারণ অনুসন্ধান করে। যখন তারা পত্রিকায় ম্যাগাজিনের পাতায় তাদের সমস্যা সংকট সম্পর্কে পড়ে, তখন তারা তার সমাধানের প্রতি মনোযোগী হয়। কারণ প্রকৃতি ও রুচিগতভাবে এসব সমস্যা সংকট দেখে তাদের মধ্যে এক ধরনের সুক্ষ্ম মানবীয় অনুভূতি জাগ্রত হয়। সমস্যা-সংকটে জর্জরিত মানুষদের দেখে তাদের মধ্যে দয়া, সমবেদনা সহমর্মিতা জাগ্রত হয়। তারা বাস্তবে অন্যের সমস্যায় অংশীদার হতে এবং তাদের আশা আকাঙ্খা ও উদ্দেশ্যেব পূর্ণতাদানে সাহায্য সহযোগিতা করতে চায়। তারা তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতে সামাজিক সমস্যা সম্পর্কে ওয়াকিফহাল এবং সেসব সমস্যার সমাধানের পদ্ধতি ও কৌশল নিয়ে চিন্তা ভাবনা করে, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে মতবিনিময় করে। বয়সের সাথে সাথে যেমন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়, তেমনি তাদের চিন্তাধারা এবং কর্মের পরিধিও বিস্তৃত হতে থাকে। ধীরে ধীরে যখন তারা সেসব সমস্যা সংকটের সমাধান সম্পর্কে চিন্তা ভাবনা করে, তখন তারা আরো সচেতন হয় এবং কল্পনা ও দৃষ্টিভঙ্গি থেকে বেশি বাস্ত ব ও কর্মপ্রিয় হয়ে ওঠে। ইসলামী মিডিয়ার দায়িত্ব হলো, সে নওজোয়ানদের এমন দিক-নির্দেশনা দান করবে, যাতে আগামীতে যেন তারা সমাজকে সঠিক পথনির্দেশ করতে পারে।

📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 নারী

📄 নারী


আমাদের সমাজে যদিও সাধারণতঃ নারীদের রাজনৈতিক, সাংস্কৃতিক, স্থানীয় ও আন্ত র্জাতিক খবরাখবরের ব্যাপারে কোনো আগ্রহ পরিলক্ষিত হয় না, কিন্তু শিক্ষিত নারীদের এসব ব্যাপারে আগ্রহ রয়েছে, যা তাদের স্বজাতীয়দের সাথে সম্পর্কিত। ইসলামী মিডিয়ার দায়িত্ব হলো, তারা নারীদের জন্য এমন প্রোগ্রাম উপস্থাপন করবে, যা দ্বারা তাদের দীনী ও চারিত্রিক প্রশিক্ষণ হয় এবং তাদের মাধ্যমে সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া সহজ হয়।
পারিবারিক সমস্যা সংকট থেকে দূরে থাকা এবং সেগুলো সমাধানের কৌশল, সামাজিক সমস্যা ও তার জটিলতার দিকে ইঙ্গিত, সমাজে প্রচলিত ভুল প্রথা-প্রচলন সংস্কারের প্রজ্ঞাপূর্ণ প্রয়াস, কাহিনী এবং সিরিজের মাধ্যমে টিভি থেকে রেডিও প্রোগ্রাম সমাজ সংস্কারে বেশি সহায়ক হয়। কারণ রেডিও শোনার জন্য সেই গুরুত্ব ও মনোযোগের প্রয়োজন নেই, টিভি দেখার জন্য যা প্রয়োজন হয়। যুবতী মেয়েরা যুবক ছেলেদের তুলনায় বেশি পড়ে এবং বেশি প্রভাবিত হয়। পরিবার ও সমাজে সংঘটিত ঘটনা দুর্ঘটনার ব্যাপারে তাদের অসাধারণ আগ্রহ দেখা যায়।
ইসলামী মিডিয়ার দায়িত্ব হলো, সে যুবতী মেয়েদের জন্য এমন প্রোগ্রাম উপস্থাপন করবে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যা তাদের সন্তানদের দীনী, চারিত্রিক ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক হবে। মিডিয়া এসব নারীর প্রকৃতিগত যোগ্যতা ও প্রতিভাই শুধু বিকশিত করবে না; বরং তার উন্নতি বিধান করবে এবং তাদের পথ-নির্দেশও দেবে। তাদের সহজাত যোগ্যতা ও প্রতিভা বিনষ্ট হতে দেবে না। তাদের সেসব সমস্যা সংকট বুঝতে সহায়তা করবে, যার কারণে পারিবরিক ঐক্য বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যায়। সমাজে বিদ্যমান বিভিন্ন জীবন মানের মধ্যে ভারসাম্য সৃষ্টিতে সহায়তা করবে এবং একই মহল্লায় ও একই বিল্ডিংয়ে বসবাসকারীদের জীবন মানের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে না।
শিশুদের শারীরিক আবেগ, জ্ঞান-বিবেক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন সম্পর্কে তাদের শক্তিশালী তথ্য সরবরাহ করবে। আধুনিক তথ্য প্রযুক্তি, বিনোদন ও ভোগ সামগ্রী সম্পর্কে তাদের সঠিক ও ভারসাম্যপূর্ণ দিকনির্দেশনা দেবে, যাতে ঘরের নারীরা প্রত্যেক নতুন বস্তু ক্রয় এবং প্রত্যেক নতুন ফ্যাশনের পেছনে না পড়ে। এসব নারীর মধ্যে অল্পে তুষ্টির চেতনা জাগ্রত করবে। ফলে পারিবারিক জীবন সুন্দর ও সুখময় হবে। কখনো তাদের মাঝে বেশি বস্তুগত উপায়-উপকরণ সংগ্রহের আগ্রহ জাগিয়ে তুলবে না।

📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 বয়স্ক ব্যক্তিবর্গ

📄 বয়স্ক ব্যক্তিবর্গ


নওজোয়ান ও নারীদের মতো বয়স্ক ব্যক্তিবর্গের প্রতিও ইসলামী মিডিয়ার মনোযোগী হওয়া উচিত। তাদের বাদ দিয়ে সামাজিক উন্নয়ন সম্ভব নয়। কারণ সমাজ গঠনে তাদের মৌলিক ভূমিকা রয়েছে। জীবনের পড়ন্ত বেলায় উপনীত হওয়া সত্ত্বেও একটি সৎ সুস্থ সমাজ গঠন এবং তা উন্নততর বানাতে অবশ্যই তাদের প্রয়োজন রয়েছে। এ জন্য কোনো অবস্থাতেই তাদের অবহেলা করার সুযোগ নেই। ইসলামী মিডিয়ার মৌলিক দায়িত্ব হলো, সে নতুন প্রজন্মের পথ-নির্দেশ ও প্রশিক্ষণে বয়স্কদের থেকে সহযোগিতা নেবে এবং তাদের অভিজ্ঞতা থেকে উপকার লাভ করবে।
বয়স্ক ব্যক্তিবর্গ জীবনের এই পড়ন্ত বেলায় এসেও মিডিয়ার সংবাদ ও খবরাখবরের আলোচনা-পর্যালোচনা, ঘটনা-দুর্ঘটনা, তার ব্যাখ্যা-বিশ্লেষণ ও ফলাফলের ব্যাপারে বিরাট আগ্রহ পোষণ করেন। তাদের বেশি আগ্রহের বিষয় হলো, সেসব বিজ্ঞাপন, যার মধ্যে নতুন ও আধুনিক শিল্প-পণ্যের প্রচার এবং সৌন্দর্য তুলে ধরা হয়। এমনিভাবে শারীরিক দুর্বলতার এই বয়সে চিকিৎসা, ওষুধ-পথ্য এবং এ বিষয়ের আধুনিক গবেষণা সম্পর্কেও তাদের অসাধারণ আগ্রহ থাকে। অপরদিকে জীবন সায়াহ্নের এই মনযিলে হালকা পাতলা খবরাখবর, চিত্তাকর্ষক ও বিনোদনমূলক প্রোগ্রাম এবং নতুন কাহিনীর প্রতিও তাদের আগ্রহ থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00