📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 প্রোপাগান্ডার উদ্দেশ্য

📄 প্রোপাগান্ডার উদ্দেশ্য


প্রোপাগান্ডার মৌলিক উদ্দেশ্যাবলী নিম্নরূপ:
০১. শত্রু শিবিরের মাঝে অনৈক্য অস্থিরতা সৃষ্টি করা।
০২. সাধারণ ও বিশেষ শ্রেণীকে নাফরমানী ও অবাধ্যতায় উদ্বুদ্ধ করা।
০৩. জনসাধারণকে নেতৃস্থানীয়দের আনুগত্যের বিপরীত বিদ্রোহে উদ্বুদ্ধ করা।
০৪. জনগণের মাঝে জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সন্দেহ সংশয় সৃষ্টি করা।
০৫. জাতীয় নেতৃবৃন্দের প্রতি সর্বসাধারণ মানুষের আস্থা-বিশ্বাস ক্ষতিগ্রস্ত করা।
০৬. শক্তিশালী নেতৃত্বকে দুর্বল করা।
০৭. কোনো বিশেষ ইস্যুতে মন-মানস পরিবর্তন করে দেয়া, প্রকৃত ঘটনা বিকৃত করে পেশ করা এবং জনগণের মাঝে প্রকাশ্যে উত্তেজনা সৃষ্টি করা।
০৮. মিডিয়ার সপক্ষ সমাজের গুণাবলী ও সৌন্দর্য ব্যাপকভাবে প্রচার-প্রসার করা এবং বিপক্ষ সমাজের সৌন্দর্য বৈশিষ্ট্যসমূহ থেকে দৃষ্টি এড়িয়ে কালে ভদ্রে সংঘটিত ঘটনাবলীকে বাড়িয়ে ছাড়িয়ে পেশ করা, নিন্দা-মন্দ করা এবং দোষ-ত্রুটি ও ছিদ্রান্বেষন করা।
০৯. সাধারণ দুর্বলতাকে বড় করে প্রচার করা।
১০. উন্নয়নমূলক কর্মকান্ড থেকে দৃষ্টি ফিরিয়ে পশ্চাদপদতার বিষয়ের ওপর জোর দেয়া।

📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 প্রোপাগান্ডার মানদন্ড

📄 প্রোপাগান্ডার মানদন্ড


পোপাগান্ডার দু'ধরনের মানদন্ড হয়ে থাকে।
০১. টেকনিক্যাল।
০২. স্ট্র্যাটেজিক্যাল।

📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 টেকনিক্যাল প্রোপাগান্ডা

📄 টেকনিক্যাল প্রোপাগান্ডা


ক. প্রোপাগান্ডার জন্য বেশির থেকে বেশি উত্তম ও উপযুক্ত লোকদের সমর্থন অর্জন করা।
খ. প্রস্তাবিত প্রোপাগান্ডার জন্য অনুকূল ও উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, যাতে সমাজ তা গ্রহণ করে।
গ. জনসাধারণের প্রয়োজন, প্রাধান্য দানকরা বিষয়সমূহ এবং চাহিদা ও দাবী অনুসন্ধান করা, যাতে প্রোপাগান্ডার সময় তাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনকে ধারাবাহিক ও বিন্যাসিত আকারে দৃষ্টিতে রাখা যায়।

📘 পশ্চিমা মিডিয়ার স্বরূপ > 📄 স্ট্র্যাটেজিক্যাল প্রোপাগান্ডা

📄 স্ট্র্যাটেজিক্যাল প্রোপাগান্ডা


ক. সমাজের সমস্যা সম্পর্কে মানুষের পূর্ণ রাজি-খুশি ও পছন্দের ওপর ভরসা না করা।
খ. সমাজের নতুন কর্মতৎপরতাকে বাস্তবতার লেবাস পরিধান করার প্রচেষ্টা চালানো এবং সেসব দিকগুলো সামনে নিয়ে আসা, যা মৌলিক চিন্তা-চেতনাকে প্রভাবিত করে। এটি ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডার বৈশিষ্ট্য।
গ. নতুন সমস্যাগুলোকে উত্তেজিত করা, যাতে সমস্যাগুলোর ইসলামের আলোকে স্থায়ী সমাধান চাওয়ার পরিবর্তে বহিরাগত চিন্তাধারার আলোকে সমাধান করতে লোকদের বাধ্য করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00