📘 পরিশুদ্ধ ক্বলব 📄 যুহুদের স্তরসমূহ

📄 যুহুদের স্তরসমূহ


প্রথম স্তর-বান্দা দুনিয়ার জন্য আগ্রহী, তার অন্তর পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট, তার নফস ভোগ বিলাসের জন্য উন্মত্ত; কিন্তু সে তার নফস এবং অন্তরের বিরোধিতা করে এবং নিজেকে বিরত রাখে। এই প্রকারের লোকদের বলে সন্ন্যাসী কিংবা তাপস。

দ্বিতীয় স্তর-দুনিয়ার প্রতি কামনা আছে কিন্তু বান্দা স্বেচ্ছায় তাকে তুচ্ছ ভেবে তা তেকে বিরত থাকে। তবে সে তার দুনিয়াবিমুখতার দিকে আড়চোখে তাকায় এবং সে দিকে মনোযোগ দেয়। যেমন কেউ এক দিরহাম ত্যাগ করে দুই দিরহাম পাওয়ার আশায়。

第三 স্তর-স্বেচ্ছায় দুনিয়া বিমুখ হয় এবং সর্বান্তকরণে তা পরিহার করে। সে কোনো কিছু ত্যাগ করেছে এটা কল্পনাও করে না। সে হলো ওই ব্যক্তির ন্যায় যে মৃৎপাত্র ছেড়ে দিয়েছে এবং মণিমুক্তা গ্রহণ করেছে。

এই স্তরের উদাহরণ দেওয়া যায় ওই ব্যক্তির ন্যায়, যাকে বাদশার দরবারে যেতে বাধা দিয়েছে ফটকে দাঁড়িয়ে থাকা এক কুকুর। তখন সে ব্যক্তি কুকুরের দিকে এক টুকরো রুটি নিক্ষপে করলো। কুকুর যখন রুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, তখন সে সুযোগ বুঝে বাদশার দরবারে প্রবেশ করলো এবং বাদশার নৈকট্য অর্জন করে নিলো। শয়তান আল্লাহর দরবারের ফটকে এক কুকুর। ফটক উন্মুক্ত, সেখানে নেই কোনো পর্দা কিংবা আবরণ। তথাপি সে মানুষকে প্রবেশ করতে বাঁধা দেয়। আর দুনিয়া হলো এক টুকরো রুটির ন্যায়; যে বাদশার সম্মান লাভের জন্য তা পরিহার করে, সে কীভাবে তার দিকে মনোযোগ রাখতে পারে!

ফন্ট সাইজ
15px
17px