📘 পরিশুদ্ধ ক্বলব 📄 দোয়ার আদব ও শর্তসমূহ

📄 দোয়ার আদব ও শর্তসমূহ


১- দোয়ার জন্য পবিত্র সময়গুলোর প্রতি যত্নশীল হওয়া। যেমন, আরাফার দিন, রমজান মাস, জুমার দিন, রাতের শেষ অংশ ইত্যাদি।

২- সম্মানজনক অবস্থা ও মুহূর্তগুলো কাজে লাগানো। যেমন, বৃষ্টি অবতীর্ণ হওয়ার সময়, আল্লাহর রাস্তায় জিহাদ করার সময়, সিজদার সময় ইত্যাদি। আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে। তাই তোমরা বেশি বেশি দোয়া করো।' [১০]

আজান ও ইকামতের মধ্যবর্তী সময়েও দোয়া কবুল হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— 'আজান ও ইকামতের মাঝে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না'। [১১]

৩- দৃঢ়ভাবে দোয়া করা এবং কবুল হওয়ার বিশ্বাস রাখা। আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 'তোমাদের কেউ যেন এভাবে না বলে—"হে আল্লাহ্, আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ্, আপনি চাইলে আমাকে রহম করুন"। বরং তোমরা দৃঢ়ভাবে দোয়া করবে; কেননা আল্লাহেক বাধ্য করার কেউ নেই'। [১২]

৪- পবিত্র অবস্থায়, কিবলামুখী হয়ে তিনবার দোয়ার পুনরুক্তি করা。

৫- আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। অতঃপর আল্লাহ্ তায়ালার নাম, গুণাবলী এবং নিয়ামতসমূহের স্তুতি গাওয়া। তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পড়া। এরপর নিজের প্রয়োজনের কথা উল্লেখ করা। পরিশেষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পড়ত আল্লাহ্ তায়ালার প্রশংসা বাক্য দ্বারা দোয়ার ইতি টানা。

৬- দোয়াকারীর খাবার হালাল হওয়া। কোনো গুনাহ কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করা。

৭- দ্রুত কবুল করার জন্য পীড়াপীড়ি করা সমীচীন নয়। 'আমি দোয়া করলাম, এখনো সাড়া দিচ্ছে না' এমন কথা না বলা। আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- 'তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করে এমন কথা না বলবে যে, আমি দোয়া করেছি কিন্তু সাড়া দেয় নি- ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হবে'। [১৩]

ইবনে বাত্তাল বলেন-'উক্ত হাদিসের মর্ম হলো, দোয়া করে ক্লান্ত হয়ে দোয়া পরিত্যাগ করা। নিজের দোয়া নিয়ে খোটা দিলে যেমন দোয়া বরবাদ হয়ে যায়, তখন তার অবস্থাও তেমনি হবে। অথবা সে কবুল করার যোগ্য কোনো দোয়া করেছে ঠিকই। কিন্তু তখন তাড়াহুড়োর কারণে তার উদার দয়াবান রবের কবুলের পথটা কেটে দেবে কাস্তের ন্যায়; কোনো দোয়া কবুল করতে যার অক্ষমতা নেই, কোনো দানেই যার ভাণ্ডার ফুরাবার নয়。

উক্ত হাদিসে দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদবের কথা বলা হয়েছে। আর তা হলো, দোয়া অব্যাহত রাখা এবং কবুল হওয়া থেকে নিরাশ না হওয়া। এতে করে বান্দার আনুগত্য, বশ্যতা এবং মুখাপেক্ষিতা প্রকট আকারে প্রকাশ পাবে。

টিকাঃ
[১০] সহিহ মুসলিম ৯৭০
[১১] আবু দাউদ ৫২১; তিরমিজি ২১২
[১২] সহিহ বুখারি ৬৩৩৯
[১৩] সহিহ বুখারি ৬৩৪০

ফন্ট সাইজ
15px
17px