📘 পরিশুদ্ধ ক্বলব 📄 নিয়তের পূর্ণতা

📄 নিয়তের পূর্ণতা


উমর বিন খাত্তাব রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-'সবচেয়ে উত্তম আমল হলো, আল্লাহ্ তায়ালার ফরজ বিধানগুলো আদায় করা, আল্লাহ্ তায়ালা যা হারাম করেছেন, তা থেকে বেঁচে থাকা এবং প্রতিদানের জন্য নিয়তকে নিষ্কলুষ করা'।
জনৈক সালাফ বলেছেন-'অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজও নিয়তের কারণে বিশাল আকার ধারণ করে। আবার অনেক বিরাট বিরাট কাজ নিয়তের কারণে হয়ে যায় তুচ্ছ'।
ইয়াহিয়া বিন আবু কাসির রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন—'তোমরা নিয়তকে ভালো করে আত্মস্থ করো; কেননা তা আমলের চেয়েও কার্যকরী’।
ইবনে উমর রদিয়াল্লাহু আনহুমা একবার এক ব্যক্তিকে দেখলেন যে, সে এই দোয়া করছেঃ ‘হে আল্লাহ্, আমি হজ্ব ও উমরা করতে চাই’। তিনি তাকে বললেন, ‘তুমি কি মানুষকে জানাচ্ছ? আল্লাহ্ কি তোমার মনের কথা জানেন না!’
নিয়ত হলো অন্তরের ইচ্ছা ও আবেগের নাম; ইবাদতের ক্ষেত্রে তা মুখে উচ্চারণ করে বলা আবশ্যক নয়। [৪]

টিকাঃ
[৩] আবু ইসহাক সিরাজি রাহ এর খোদাভীতির একটি বিস্ময়কর ঘটনাঃ একদিন অভ্যাসমত খানা খাওয়ার জন্য বাজারে গেলেন। গিয়ে দেখলেন পকেটে দীনার নেই। তাঁর স্মরণ হল, দীনার তো রাস্তায় পড়ে গেছে। তিনি সেখানে ফিরে গেলেন। দীনারটি যেখানে পড়েছিল, সেখানেই পেলেন। কিন্তু তিনি তা স্পর্শ করলেন না। বরং বললেন, হতে পারে এটি আমার দীনার নয়; অন্য কারও পকেট থেকে পড়েছে! (তাহযিবুল আসমা, নববি ১/১৭৩)
[৪] জামিউল উলুমি ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলি ১৯

ফন্ট সাইজ
15px
17px