📄 যে কাজে দৃষ্টিশক্তি হ্রাস পায়
শিরাআতুল ইসলাম "কিতাবের লেখক লিখেছেন, সহবাসকালে স্ত্রী চিহ্ন অবলোকন করলে দৃষ্টিশক্তি হ্রাস পায়।
📄 চক্ষুরোগ (চোখ উঠা) অবস্থায় সহবাস ক্ষতির কারণ
"জামে কবীল” গ্রন্থে উম্মে সালমা (রা) হতে বর্ণিত। কোনো স্ত্রীর চক্ষু উঠলে সুস্থ না হওয়া পর্যন্ত রাসূল (সা) তাঁর সাথে সহবাস করতেন না।"
📄 সহবাস শেষে পানি বিয়োগ স্বাস্থ্য সম্মত
"মিরআতুল ইসলাম” নামক গ্রন্থের লেখক লিখেছেন, সহবাস শেষে স্বামী-স্ত্রীর প্রস্রাব করে নেয়া উচিত।
📄 সহবাসের পর যা করা প্রয়োজন
বিশ্ব বিখ্যাত ফিকহ শাস্ত্রবিদ আবু লাইছ সমরকন্দী (রহ) লিখেছেন, সহবাস শেষে উভয়ের লজ্জাস্থান ধৌত করা উচিত। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু তৎক্ষণাৎ ঠাণ্ডা পানি দ্বারা ধৌত করা যাবে না। কেননা, তাতে জ্বর আসার সম্ভাবনা থাকে। শরীরের তাপমাত্রা সহবাসের পরে হ্রাস পায়। এ জন্য শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত ধৌত করার জন্য অপেক্ষা করতে হবে। আলী (রা)-এর মতে সহবাসের পর প্রস্রাব করে নেয়ার কথা উল্লেখ আছে। অন্যথায় জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। লজ্জাস্থান মৃদু গরম পানি দিয়ে ধৌত করাই উত্তম।