📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 বিজ্ঞানের আলোকে তারাবীহ নামাযের যৌক্তিকতা

📄 বিজ্ঞানের আলোকে তারাবীহ নামাযের যৌক্তিকতা


রমযান মাসের রোযার কথা চিন্তা করলে বুঝা যায়, রমযানের রাতে তারাবীহ নামাযের বিশেষ গুরুত্ব রয়েছে। ইফতারের সময় নানা রকমের খাবার সামনে থাকে। পেটে থাকে ক্ষুধা। সে সময়ে খেতে বসে মানুষ একথা চিন্তা করে না যে সারাদিন পাকস্থলী খালি ছিল। এমতাবস্থায় যদি একত্রে বেশি পরিমাণ খাবার পেটে প্রবেশ করানো হয়, তবে কি পরিণতি দেখা দিবে। ফলে বেখবর মানুষ নিজের ওপর অবিচার করে।
আল্লাহ তায়ালা মানুষের সাহায্যকারী এবং মানুষের সকল রোগের সর্বোত্তম চিকিৎসক। তিনি প্রতিটি মানুষের জন্যে আলাদা চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁর চিকিৎসা পদ্ধতি অবশ্যই মানবীয় চিকিৎসা পদ্ধতির চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। ভরা পেট মানুষের জন্যে তারাবীহ নামাযের মাধ্যমে আল্লাহ তায়ালা ব্যায়ামের ব্যবস্থা করে দিয়েছেন। নিয়মিত দীর্ঘ সময় উঠাবসা করা হলে অধিক খাওয়ার ক্ষতিকর প্রভাব হতে রোযাদার নিরাপদ থাকবে। তারাবীহ নামায শেষ করে রোযাদার খুশী মনে হালকা দেহে ঘরে ফিরে আসে।
তারাবীহ নামায আদায় না করতে পারলে সেহরী না খাওয়াই উচিৎ। যদি কেউ তারাবীহ আদায় না করেই খায় তবে সে নানারকমের রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারাবীহর ব্যবস্থা না থাকলে খাওয়ার পর রোযাদার ঘুমিয়ে পড়তো। এর ফলে তাকে যেসব রোগের সম্মুখীন হতে হতো সেসব রোগ নিম্নরূপ- ১. হৃদস্পন্দন এবং হৃদরোগ ২. রক্তচাপ ৩. পাকস্থলীর উত্তপ্ত হওয়া ৪. মাথা ঘোরানো এবং অন্যরকম অবস্থা ৫. দাঁতের মাড়ির অসুখ, বিশেষত পাইওরিয়া ৬. কফ, কাশি এবং লাগাতার সর্দি ৭. দেহের অবসাদ এবং শুষ্কতা ৮. উদারাময় এবং আমাশয়।
উল্লিখিত বিপজ্জনক রোগসমূহ সম্পর্কে মনোযোগ সহকারে চিন্তা করা হলে বুঝতে পারা যাবে একটি সুন্নতের ওপর আমল করে আমরা অনেকগুলো ক্ষতিকর রোগ হতে নিজেদের রক্ষা করতে পারি। তারাবীহ একটি হালকা ব্যায়ামের মতো। এ নামায আদায়ের পর আমরা আরামের ঘুম ঘুমাতে পারি। যেমন মানুষ অনিদ্রায় ভোগে তাদের জন্যে তারাবীহ বিশেষ উপকারী ও প্রতিষেধক। একজন ফার্মাসিস্ট বলেছেন, তারাবীহ নামায আদায়ের মাধ্যমে যৌন রোগ আরোগ্য হয়ে যায় এবং শারীরিক দুর্বলতা দূর হয়। ঊরু এবং পায়ের মাসল মজবুত হয়। পাকস্থলীর রোগ এবং হৃদরোগ আরোগ্য হয়। রমযান মাসে বিকেলের পর হতে দেহ ক্লান্তি এবং অবসাদে ভরে যায়। এ ক্লান্তি এবং অবসাদ হতে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে তারাবীহ নামায।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00