📄 রোযা দ্বারা ডায়াবেটিস রোগের চিকিৎসা
এ সম্পর্কে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডা. মো. হুসেন বলেছেন যে, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ-এর প্রভাব বিস্তার করার বিরুদ্ধে রোযার উপবাস এক অমোঘ ঔষধ। এই রোগে টের পাওয়ার পর মাত্র কয়েক দিন রোযা রাখলে এবং রোযার সময় (রাত্রিতে) প্রচুর পানি পান করলে রক্তে ও প্রস্রাবে চিনির ভাগ কমে আসে ও রক্তে ক্ষারের ভাগ বৃদ্ধি পায়। তিনি একথা দৈনিক পত্রিকাগুলোকে জানিয়ে দিয়েছেন।
এছাড়াও তিনি আরও বলেছেন যে, সপ্তাহে একদিন রোযা রাখলে বহুমূত্র রোগীর জন্য খুব উপকারী এবং রোযার উপবাসে খাদ্যের সমতা রক্ষা হয় এবং পাকস্থলী কিছুক্ষণের জন্য বিশ্রাম লাভ করে। এতে যদি পাকস্থলীতে কোনো বিষাক্ত পদার্থ থাকে তাও এই রোযার উপবাসের কারণে ধ্বংস হয়ে যায়।
📄 রোযা ও আধুনিক বিজ্ঞান
আবু হোরায়রা (রা) বর্ণনা করেন, রাসূল (সা) বলেছেন, রোযা রাখো তোমরা সুস্থ থাকবে। (তাবারানী)
ইসলাম রোযাকে মুমিনের জন্যে তাকওয়া অর্জনের মাধ্যম হওয়ার সাথে সাথে শেফা বা আরোগ্যের ব্যবস্থা বলে আখ্যায়িত করেছে। এ সম্পর্কে বিজ্ঞানের অভিমত কী? সে বিষয়ে এখানে কিছু আলোচনা করা হলো।
আমার এক বন্ধু বলেছেন, আমি ফ্রান্সে গিয়েছিলাম। তখন ছিলো রমযান মাস। আমাকে রোযা রাখতে হবে। তারাবীহ আদায় করতে হবে। আমার প্রফেসরকে আমি বললাম আমাকে এক মাসের ছুটি দিন। তিনি বললেন কোনো ছুটি নাই। আমি বললাম, আমাকে রোযা রাখতে হবে, তারাবীহ আদায় করতে হবে। তিনি বললেন ঠিক আছে, কিন্তু এ জন্যে ছুটি নিতে হবে কেন? আমি বললাম, আমাকে প্রতিদিন অমুক জায়গায় অনেক দূরে যেতে হবে, সেখানে হতে প্রতিদিন আসা-যাওয়া করা সম্ভব হবে না। তিনি বললেন, এখানে কাছাকাছি একটা জায়গার কথা আমি তোমাকে বলে দিচ্ছি। তারপর তিনি আমাকে একটি জায়গায় নিয়ে গেলেন। আমি দেখলাম যাদের কাছে আমাকে নেয়া হয়েছে তাদের প্রায় সকলেরই মুখে দাঁড়ি, মাথায় পাগড়ী, পরিধানে জোব্বা। কেউ মেসওয়াক করছে, কেউ অজু করছে, কেউ আযান দিচ্ছে, কেউ নামায আদায় করছে।
একজন কুরআন পাঠ করছে অন্য কয়েকজন মনোযোগ দিয়ে শুনছে। তারা সবাই রমযান মাসে রোযাও পালন করছে। রমযানের শেষ দিকে এতেকাফ করছে। তারা শেষরাতে ও সন্ধ্যায় নিয়মমতো সেহরী ও ইফতার করে। আমি তাদের সাথে সেখানে রমযানের সকল ইবাদত বন্দেগী পালন করলাম। আমি আমার প্রফেসরকে ধন্যবাদ জানিয়ে বললাম, আপনি আমাকে এমন লোকদের কাছে নিয়ে গেছেন যাদের সংস্পর্শে হতে আমার রমযান মাস ভালোই কেটেছে। প্রফেসর আমার কথা শুনে হাসলেন। আমি তার হাসির কারণ জানতে চাইলে তিনি বললেন, তুমি কি জানো ওরা সবাই ইহুদী? আমি বললাম সেটা কি করে জানবো? প্রফেসর বললেন, তারা একটি প্রকল্পের অধীনে কাজ করছে। তাদের বক্তব্য হচ্ছে, মুসলমানরা একমাস রোযা পালন করে। আমরাও একমাস পালন করে দেখি ইসলামের বিধান অনুসরণে কী কী উপকারিতা রয়েছে? যদি কল্যাণকর কিছু পাওয়া যায় আমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবো।
📄 আমেরিকান এক অমুসলিমের ঘটনা
আমেরিকান এক ব্যক্তি আমাকে একদিন জানালেন তিনি রোযা পালন করছেন। আমি তাকে বললাম, আপনি মুসলমান নন, আপনি কেন রোযা রাখছেন? তিনি বললেন, বছরে কিছু সময় মানুষের এরকম অতিবাহিত করা উচিত যে সময়ে তারা ডায়েট কন্ট্রোল করে নিজেদের ডাইজেস্টিভ সিস্টেমকে কিছুটা বিরতি দিবে। এর ফলে, মানবদেহে তৈরি হওয়া বিষ নিঃশেষ হয়ে যাবে। লালার মতো সে বিষ নিঃশেষ হলে অনেক মারাত্মক রোগ হতে নিষ্কৃতি পাওয়া যায়। হজম শক্তি বা ডাইজেস্টিভ সিস্টেম আগের চেয়ে শক্তিশালী এবং মজবুত হয়ে ওঠে এ কারণে আমি এবং আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতি মাসে অন্তত কয়েকদিন রোযা রেখে ডায়েটিং করবো। একথা শুনে আমি তাকে বললাম, আপনি এটা করছেন ডায়েট কন্ট্রোলের জন্যে। ইসলামী জীবনব্যবস্থা আমাদের অনেক আগেই এ শিক্ষা দিয়েছে। প্রতি মাসে তিনদিন রোযা রাখার কথা বলা হয়েছে। প্রতি চন্দ্রমাসের মাঝামাঝি সময়ে এ রোযা পালন করা হলে অবিবাহিত লোকদের মধ্যে শৃংখলা ফিরে আসে। তারা ধৈর্যশীল এবং আত্মসংযমী হয়ে উঠতে পারে।
📄 চন্দ্রগুপ্তের উজির চানক্যের বক্তব্য
রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের উজির চানক্য অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন এ গ্রন্থে তিনি লিখেছেন, আমি উপোস হতে বাঁচতে শিখেছি এবং উপোস হতে উড়তে শিখেছি। আমি ক্ষুধার্ত পেটে শত্রুর চক্রান্ত ব্যর্থ করে দিয়েছি। (আলোকজান্ডার দ্যা গ্রেট)