📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 বাইবেলেও শূকর এর মাংস খাওয়া নিষিদ্ধ রয়েছে

📄 বাইবেলেও শূকর এর মাংস খাওয়া নিষিদ্ধ রয়েছে


একজন খ্রিষ্টান এ ধর্মগ্রন্থের উদ্ধৃতিতে যথাসম্ভব ব্যাপারটা বিশ্বাস করতে পারে। বাইবেলের ‘লেভিটিকাস’ গ্রন্থে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে—
And the swine, though he divide the hoof. and be cloven-footed, eat the cheweth not the cud, he is unclean to you.
অর্থ : আর শূকর যদিও তার খুর দু’খণ্ডের বিভক্ত এবং খুর বিশিষ্ট পায়ের অধিকারী এবং খাদ্য চিবিয়ে খায় জাবর কাটে না, তবুও ওটা তোমার জন্য নোংরা (অপবিত্র)।
of their flesh shall you not eat, and their carcass shall you not touch, they are unclean to you [leviticas 11 : 7-8]
অর্থ : এগুলোর মাংস তুমি খাবে না এবং এগুলোর মৃতদেহ তুমি কখনো স্পর্শ করবে না, এগুলো তোমার জন্য নোংরা অপবিত্র)। (লেভিটিকাস ১১ : ৭: ৮) বাইবেলের ‘ডিউটারনমী’ গ্রন্থেও শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 শূকরের মাংস খাওয়া বেশ কিছু রোগের কারণ

📄 শূকরের মাংস খাওয়া বেশ কিছু রোগের কারণ


যথার্থ কারণ যুক্তি প্রমাণ ও বিজ্ঞানের মন্তব্য উপস্থাপনের দ্বারা অমুসলিম ও নাস্তিকরা একমত হতে পারে এবং মেনে নিতে পারে যে, একজন ব্যক্তি শূকরের মাংস খাওয়া দ্বারা অন্ততপক্ষে ৭০টি বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। সে বিভিন্ন রকম কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে। যেমন: গোলাকার কৃমি, সূঁচালো কৃমি, বক্র (ইত্যাদি)। এদের মধ্যে সবচেয়ে মারাত্মক কৃমি হলো টায়েনিয়া সোলিয়াম (Taenia Solium) কৃমি, এটা পেটের ভেতরে অনেক লম্বা হয়ে যায়। এর ডিম রক্ত প্রবাহে ঢুকে পড়ে এবং শরীরের প্রায় সব অংশেই ছড়িয়ে পড়ে। এটা যদি মস্তিষ্কে ঢুকে পড়তে পারে, তবে তার স্মৃতিভ্রষ্টের কারণ ঘটে। যদি এটা হৃদযন্ত্রে ঢুকে, তাহলে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে। তবে যদি এটা চোখে ঢুকে পড়তে পারে, তবে তা অন্ধত্বের কারণ হতে পারে। আর লিভার ঢুকে পড়লে লিভার পঁচে যেতে পারে। মোটকথা ফিতা কৃমির ডিম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা ধ্বংস করে দিতে পারে। এরপর আছে ভয়ঙ্কর ত্রিচুরা টিচুরাসীস' (Trichura tichurasis) শূকরের মাংস সম্পর্কে একটি সাধারণ ভুল ধারণা হলো- এটা যদি ভালো করে রান্না করা হয়, তাহলে এসব ওভা বা ডিম নষ্ট হয়ে যায়। আমেরিকায় এ সম্পর্কে একটি গবেষণা কার্যক্রম চালানো হয় এবং তাতে দেখা যায় যে, ২৪ জন উল্লিখিত রোগীর মধ্যে ২২ জনই শূকরের মাংস ভালোভাবে রান্না করে খেয়েছে। এতে প্রমাণিত হয় যে, ফিতা কৃমির এ ডিম বা 'ওভা' রান্নার সাধারণ তাপমাত্রায় বিনষ্ট হয় না।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 শূকর মাংসে চর্বি তৈরির প্রচুর উপাদান রয়েছে

📄 শূকর মাংসে চর্বি তৈরির প্রচুর উপাদান রয়েছে


শূকরের মাংসে মাংসপেসী তৈরির উপাদাপন অত্যন্ত কম, কিন্তু চর্বি তৈরির উপাদান অনেক বেশি। এ জাতীয় চর্বিই শিরা-উপশিরায় জমে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) এবং হার্ট অ্যাটাকের কারণ ঘটায়। এটা আশ্চর্যের কিছুই না যে, শতকরা ৫০ ভাগ আমেরিকান হাইপার টেনশনে ভোগে।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 শূকর পৃথিবীর সবচেয়ে নোংরা প্রাণী

📄 শূকর পৃথিবীর সবচেয়ে নোংরা প্রাণী


পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণী হলো শূকর। এ প্রাণীটি নিজেদের বিষ্ঠা, মানুষের মল ও অত্যন্তত নোংরা জায়গায় বাস করে। আমার জানামতে আল্লাহ তায়ালা এ প্রাণীটিকে উত্তম মেথর হিসেবে সৃষ্টির করেছেন। গ্রামাঞ্চলে যেখানে আধুনিক টয়লেট নেই এবং গ্রামীণ লোকেরা যেখানে খোলা আকাশের নিচে নিজেদের প্রয়োজন সারে, সেখানে শূকর-ই সেগুলো খেয়ে পরিষ্কার করে ফেলে কেউ যুক্তি দিতে পারে যে, উন্নত দেশগুলোতে আজকাল অত্যন্ত পরিচ্ছন্ন জায়গায় এবং স্বাস্থ্যসম্মত পন্থায় শূকর প্রতিপালন করা হয়। এসব স্বাস্থ্যসম্মত খামারগুলোতেও শূকরগুলোকে গাদাগাদি করেই রাখা হয়। আপনি তাদেরকে যত পরিচ্ছন্ন রাখতে চান না কেন, এ প্রাণী প্রকৃতিগতভাবেই নোংরা। এগুলো খুব আনন্দের সাথে নিজেদের ও সঙ্গীদের বিষ্ঠা ও মলমূত্র চোখ নাক দিয়ে নাড়াচাড়া করে খেয়ে থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00