📄 মুখে স্বাদ এবং মেসওয়াক
এক লোক কিছু খেয়ে কোনো স্বাদ পেতো না। তার জিহ্বার স্বাদ অনুভব শক্তি নষ্ট হয়ে গিয়েছিলো। অনেক চিকিৎসা করেও কোনো ফল পায়নি। এক ব্যক্তি তাকে পরামর্শ দেয়, জিহ্বায় জোঁক রাখুন, তাহলে স্বাদ ফিরে আসবে। তিনি এ ব্যবস্থাও নিলেন কিন্তুকোনো ফল হলো না। আমি তাকে একমাস যাবৎ পিলুর তাজা মেসওয়াক ব্যবহার করার পরামর্শ দিলাম। এক মাস পর তিনি সুস্থ হয়ে আমাকে জানালেন, এতো রকম ওষুধ ব্যবহারেও বিন্দুমাত্র উপকার পাইনি, অথচ এক টাকার পিলুর মেসওয়াকে এ রোগ হতে মুক্ত হয়েছি। আমার জিহ্বার স্বাদ ফিরে পেয়েছি।
এমন প্রত্যেক গাছের মেসওয়াক দাঁতের জন্যে উপযোগী, যে গাছের আঁশ নরম এবং দাঁতের মাঝের ফাঁক বাড়ায় না এবং মাড়ি জখম করে না। তবে এর মধ্যে পিলু, নিম অথবা বাবলা গাছ এবং কানির গাছের মেসওয়াক দাঁতের জন্য খুবই উপকারী।