📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মেসওয়াক ও হার্টের পুঁজযুক্ত ঝিল্লি

📄 মেসওয়াক ও হার্টের পুঁজযুক্ত ঝিল্লি


হাকীম "এস এম ইকবাল" আখবারে জাহান পত্রিকায় লিখেন: এক রোগীর হার্টের ঝিল্লিতে পুঁজ ছিল। সে চিকিৎসা করাচ্ছিল; কিন্তু কোনো উপকার হচ্ছিল না। সর্বশেষে হার্টের অপারেশন করে পুঁজ বের করা হয়। দুর্ভাগ্যবশত পুঁজ আবার ভরে গেল। সকল দিক হতে হতাশ হয়ে ঐ রোগী আমার নিকট আসলো। আমি তাকে পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারলাম যে, তার মাড়ি খারাপ এবং তার মধ্যেও পুঁজ আছে এবং এই পুঁজ হার্টের ওপরও প্রভাব ফেলছে। এ পরীক্ষা ডাক্তারগণ গ্রহণ করে নিলেন। হার্টের অপারেশনের পরিবর্তে এর দাঁত ও মাড়ির চিকিৎসা করা হলো এবং তাকে পিলুর মেসওয়াক করতে বলা হলো- যার দ্বারা আল্লাহ পাক তাকে আরোগ্য দান করেন।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 টুথ ব্রাশ

📄 টুথ ব্রাশ


পরীক্ষা ও অভিজ্ঞতা হতে একথা প্রমাণিত যে, যে টুথ ব্রাশ একবার ব্যবহার করা হয় এর মধ্যে জীবাণুর স্তুপ জমা হওয়ার আশংকা রয়েছে এবং দুবার ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যগত ক্ষতি হওয়ার আশু আশংকা রয়েছে। পানি দ্বারা পরিষ্কার করার ফলে ঐ জীবাণু পরিষ্কার হয় না এবং তার বৃদ্ধি চলতে থাকে। এছাড়াও ব্রাশের ব্যবহারে দাঁতের ওপরের উজ্জ্বল্য এবং সাদা আবরণ উঠে যায়। এর কারণে দাঁতের মাঝের ফাঁকাও বেড়ে যায় এবং দাঁতের মাড়ির স্থান ছুটে যেতে থাকে। এ কারণে খাদ্যের যে অংশগুলো দাঁতের ফাঁকে আটকে থাকে তা দাঁতের জন্য খুবই ক্ষতিকর হয় এবং অবশেষে সারা দেহে রোগের কারণ হয়ে যায়। এ কারণে এসকল বিপদ হতে আত্মরক্ষার জন্য নবী মুস্তফা (সা)-এর সুন্নতের ওপর আমল করা দরকার। অর্থাৎ সকাল সন্ধ্যা সর্বদা মেসওয়াক করলে সুস্বাস্থ্য বজায় থাকবে।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মেসওয়াকের প্রকারভেদ

📄 মেসওয়াকের প্রকারভেদ


মেসওয়াকের জন্য ঐ সকল গাছের ডাল উপযুক্ত যার আঁশ নরম হয়ে দাঁতের মধ্যে প্রবেশ করে এবং মাড়ির ক্ষতি না হয়। সর্বোত্তম এবং উন্নতমানের মেসওয়াক নিম্নলিখিত জাতের হয়ে থাকে।
১. পিলু ২. নিম ৩. বাবলা ৪. কানীর।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 পিলু

📄 পিলু


পিলু মেসওয়াক উপহারের সমতুল্য, যা রাসূল (সা)-এর সুন্নাত। সাহাবী আবু খাইরা (রা) বর্ণনা করেন যে, আমি ঐ দলের মধ্যে ছিলাম যারা রাসূল (সা)-এর খিদমতে হাজির ছিল। রাসূল (সা) আমাদের পিলু গাছের লাকড়ির মেসওয়াক করার জন্য আমাদেরকে হুকুম দিলেন। (মাজমাউজ জাওয়ায়েদ খ-২, পৃ. ২৬৬)
পিলুর মেসওয়াক নরম আঁশযুক্ত হয়, এর মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। বেশির ভাগ অনুর্বর, উষর, বিরান ও জঙ্গলে এটি হয়ে থাকে। আধুনিক বৈজ্ঞানিক ও চিকিৎসাগত বিশ্লেষণ হতে এ কথা প্রমাণিত যে, বিভিন্ন জিনিস যা মস্তিস্কের খোরাক ও সহযোগী এবং এর মধ্যে একটা ফসফরাসও বটে। পিলুর মেসওয়াকে বিদ্যমান ফসফরাস লালা এবং লোমকূপের মাধ্যমে মস্তিষ্ক পর্যন্ত পৌছায় যার দ্বারা মস্তিষ্কের শক্তি অর্জিত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00