📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মেসওয়াক এবং সার্বক্ষণিক কফ কাশি

📄 মেসওয়াক এবং সার্বক্ষণিক কফ কাশি


সার্বক্ষণিক কফ কাশিতে ভোগে সে এমন এক রোগী যার কফ আটকে গেছে, যখন সে মেসওয়াক করে তখনই কফ ভেতর হতে বের হওয়া শুরু হয় এবং এ রোগীর মাথা হালকা হয়ে যায়। প্যাথলজিষ্ট বিজ্ঞানীদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ হতে এ কথা প্রমাণিত যে, সার্বক্ষণিক সর্দির জন্য মেসওয়াক প্রতিষেধকের চেয়ে কম নয়। এমনকি মেসওয়াকের স্বতন্ত্র ও বিধিমত ব্যবহারে নাক ও গলা অপারেশন অনেক কমে যায়।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মেসওয়াক ও মুখের দুর্গন্ধ

📄 মেসওয়াক ও মুখের দুর্গন্ধ


এক লোকের মুখ হতে দুর্গন্ধ আসত। এ বেচারা বিভিন্ন প্রকারের ভালো ভালো টুথপেস্ট এবং মাজন ব্যবহার করেন। এছাড়াও অনেক ডাক্তারের কাছ হতে অনেক ওষুধও ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকার হয়নি। কোনো একজন দন্ত বিশেষজ্ঞের পরামর্শে তিনি পিলুর ডালের মেসওয়াক ব্যবহার করেন। তিনি নিয়মানুযায়ী মেসওয়াক ব্যবহার করতেন। পুরাতন লোম ফেলে প্রত্যহ নতুন মাথা দ্বারা মেসওয়াক করতে থাকেন, অল্প সময়ের ব্যবধানে রাসূল (সা)-এর এই সুন্নাতের বরকতে আল্লাহ পাক তাকে সুস্থতা প্রদান করেন।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মেসওয়াক ও গুরু নানক

📄 মেসওয়াক ও গুরু নানক


গুরু নানক-এর ব্যাপারে একথা প্রসিদ্ধি লাভ করেছে যে, তিনি নিজ হাতে মেসওয়াক রেখে দিতেন। তিনি এর দ্বারা দাঁত পরিষ্কার করতেন এবং বলতেন ওহে এই লাকড়ী নাও, এটা সকল রোগ নিয়ে নিবে। বড়ই গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য কথা এই যে, যদি মেসওয়াক নিয়ে ব্যবহার করো, তাহলে রোগ যেতে থাকবে এবং যদি এ ব্যাপারে অলসতা কর তাহলে অসুস্থ হয়ে যাবে।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মেসওয়াক এবং শরীরের বিভিন্ন প্রকারের রোগ

📄 মেসওয়াক এবং শরীরের বিভিন্ন প্রকারের রোগ


এক লোকের গলা ও ঘাড়ে ব্যথা হচ্ছিল এবং এর সাথে ঘাড় ফুলা ছিল। গলার আওয়াজও ছোট হয়ে আসছিল, মেধাশক্তিও কমতেছিল, এর সাথে মাথাও ঘুরছিল। এ ব্যক্তি মেধাবিশেষজ্ঞ এবং সাধারণ বিশেষজ্ঞ চিকিৎসক ইত্যাদির দ্বারা চিকিৎসা করাতে থাকেন। কিন্তু সবই ফলহীন প্রমাণিত হলো। কারো পরামর্শে তিনি নিয়মমাফিক মেসওয়াক করতে থাকলেন। এভাবে যে, মেসওয়াক দু টুকরা করে পানিতে সিদ্ধ করেন এবং এ পানি দ্বারা গড়গড়া করতেন। এছাড়াও যেখানে ফুলা ছিল সেখানে কিছু ওষুধের প্রলেপও দিয়েছেন। এ চিকিৎসা বড়ই উপকারী প্রমাণিত হয়। একে বিশ্লেষণ করা হলে জানা যায়, তার থাইরয়েড গ্লান্ড ইনফেক্টেণ্ড ছিল। যার প্রভাব সারা দেহের উপর পড়েছিল। এই মেসওয়াকের চিকিৎসা দ্বারা তার এ রোগ দূর হয়ে যায় এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00