📄 মাটি
স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে, মাটির মধ্যে 'নিশাধর' নামে এক প্রকার পদার্থ আছে, যা আমাদের সকল প্রকার ক্ষতিকারক রোগ জীবাণুগুলো ধ্বংস করে। তাই স্বাস্থ্য বিজ্ঞানীরা সর্বপ্রকার রোগ জীবাণু সৃষ্টিকারী ক্ষতিকারক বস্তু বা আবর্জনা মাটির নীচে পুঁতে ফেলার জন্য কড়া নির্দেশ দেন।
তার বাস্তব প্রমাণ এই যে, মাটির মধ্যে যে কোনো বস্তু পুঁতে ফেললে, মাটি তাকে ধ্বংস করে, তার দেহে মিশিয়ে ফেলে, যদি মাটির মধ্যে নিশাধর নামে এক প্রকার পদার্থ না থাকত তবে কোনো বস্তুই মাটিতে পুঁতে ফেললে মাটিতে মিশে যেত না তাই এ বিষয়েও মহানবী (সা) বিজ্ঞানী ছিলেন, তাই তিনি বর্তমান বিজ্ঞানীদের প্রায় দেরহাজার বৎসর পূর্বেই জানায়ে দিয়ে গেছেন এবং এছাড়াও মাটির নিশাধর পদার্থ সকল রোগ- জীবাণু ধ্বংস করে একথাও মহানবী (সা) জানতেন তাই মহানবী মুহাম্মদ (সা)-ও উক্ত স্বাস্থ্য বিজ্ঞানীদের বহু পূর্বেই তার উম্মতকে নানা রোগ জীবাণু হতে রক্ষা পাওয়ার জন্য মাটি ব্যবহার প্রসংগে হাদীসে বলে গেছেন। যেমন-
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أَوْلَا هُنَّ بِالتُّرَابِ .
অর্থ: আবু হুরায়রা (রা) হতে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা) বলেছেন, তোমাদের কারো পবিত্র পাত্রে যখন কোনো কুকুর 'চাটে' তখন তোমরা অবশ্যই উক্ত পাত্র প্রথমে একবার 'মাটি' দ্বারা ধৌত করে পরপর সাতবার ভালো করে ধুয়ে ফেলবে। (সহীহ মুসলিম হা/৬৭৭)
অন্যত্র মহানবী (সা) বলেছেন, যেমন-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ فَلْيَذْهَبْ مَعَهُ بِثَلْثَةِ أَحْجَارٍ .
অর্থ: আয়েশা (রা) হতে বর্ণিত যে, নিশ্চয় মহানবী (সা) বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ পায়খানায় যাবে, তখন সে যেন অবশ্যই তিনটি মাটির পাথর বা খণ্ড সাথে করে নিয়ে যায়। (নাসায়ী হা/৪৪, ১৮ পৃষ্ঠা কিতাবুত তাহারাত)
মহানবী (সা) আরও বলেছেন। যেমন-
عَنْ إِبْرَاهِيمَ بْنِ جَرِيرٍ عَنِ الْمُغِيرَةِ عَنْ أَبِي زُرْعَةً عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا أَتَى الْخَلَاءَ أَتَيْتُهُ بِِمَاءٍ فِي تَوْرِ أَوْ رَكْوَةٍ فَاسْتَنْجِي ثُمَّ مَسَحَ يَدَهُ عَلَى الْأَرْضِ ثُمَّ آتَيْتُهُ بِإِنَاءٍ فَتَوَضَّنَا.
অর্থ: আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেছেন মহানবী (সা)-এর অভ্যাস ছিল যে, যখন তিনি পায়খানায় আসতেন, তখন আমি তার কাছে একটি পানির বদনা অথবা একটি পানির ঘটি নিয়ে আসতাম। তারপর জরুরী কাজ শেষ হলে, উক্ত পানি খরচ করতেন। তারপর তাঁর (উক্ত বাম) হাত (পাক) মাটির মধ্যে ভালো করে ঘষতেন, অত:পর আমি তার জন্য পানির পাত্র নিয়ে আসতাম। অত:পর তিনি অযূ করতেন। (আবু দাউদ হা/৪৫, ১ম খণ্ড ৮ পৃষ্ঠা কিতাবুত তাহারাত)
সুতরাং মহানবী (সা)-এর উক্ত তিনটি হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, মাটির মধ্যে যে, রোগজীবাণুনাশক পদার্থ আছে, তা তিনি জানতেন। তাই তিনি তার উম্মতগণকে নির্দেশ দিয়েছেন, তোমাদের কারো পাত্রে কুকুরে চাটলে এবং তোমাদের মধ্য হতে কেউ পায়খানা করার পর পানি খরচ করার পর অবশ্যই তোমরা উক্ত পাত্র ও তোমাদের উক্ত পানি খরচকৃত হাত পবিত্র মাটি দ্বারা ঘষে পরিষ্কার করবে।
📄 মেয়েদের মাসিক
স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে, মেয়েদের মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ তার বৈধ স্ত্রীর নিকট গমন করে তবে উক্ত পুরুষের নিম্নলিখিত রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। যেমন: ১. খুজলী-পাঁচড়া। ২. পুরুষত্বহীনতা। ৩. পেশাবে জ্বালা ও মূত্রনালী দিয়ে পূঁজ নির্গত হওয়া। ৪. মেহ। ৫. সন্তানের কুষ্ঠ রোগ হওয়া অথবা সন্তান জন্মগতভাবে কুষ্ঠ রোগী হয়ে ভূমিষ্ঠ হওয়া। ৬. সন্তান বিকলাঙ্গ হয়ে ভূমিষ্ঠ হওয়া।
মাসিক অবস্থায় সহবাস কৃত মেয়েদেরও নিম্নলিখিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন- স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন : ১. সর্বদাই মেয়েরা রক্ত প্রদর রোগে আক্রান্ত থাকে। ২. জরায়ু বের হয়ে ঝুলে পড়ে। ৩. কোনো কোনো মহিলার গর্ভের সন্তান অকালে ঝরে পড়ে যায়। ৪. এইডস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ইত্যাদি।
অথচ মহানবী মুহাম্মদ (সা) উক্ত স্বাস্থ্য বিজ্ঞানীদের বহু পূর্বেই পবিত্র কুরআনের আলোকে বলে গেছেন যে, কোনো পুরুষ যেন মেয়েদের মাসিক অবস্থায় তার নিকট দৈহিক মিলনের জন্য গমন না করে। যেমন পবিত্র কুরআনের :
فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ
অর্থ : মাসিক অবস্থায় তোমরা মেয়েদের সাথে দৈহিক গমনে বিরত থাক। তখন পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। যখন তারা সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে, তখন তাদের নিকট গমন কর। যেভাবে আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিয়েছেন ঠিক সেইভাবে। (সূরা বাকারা : আয়াত-২২২)
📄 রাগ
বিজ্ঞানীরা বলেন যে, যতটা সম্ভব ততটাই রাগ বা উত্তেজনা পরিহার করে চলবে, তবে দেহমনের হবে উপকার। সম্প্রতি বিজ্ঞানীরা এক গবেষণায় লক্ষ্য করে দেখেছেন যে, বেশি রাগী লোকেরা তুলনামূলকভাবে কম দিন বাঁচে। এর কারণ তারা গবেষণা করে পেয়েছেন যে, রাগ করলে স্ট্রেস হরমোন নিঃসৃত হয় যা মানব দেহের রক্তে কোলেস্টেরলের মাত্রা মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। মানব দেহে কোলেস্টেরল বেড়ে যাবার ফলে রক্তনালীর দেয়াল পুরু হয়ে যায়। ফলে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কমে আসে স্বাভাবিক আয়ু। তাই বিজ্ঞানীরা বলেছেন যে, কোনো মানুষ বেশিবেশি দিন বেঁচে থাকতে চাইলে তাদের 'রাগ' করার মতো পরিস্থিতিগুলো এড়িয়ে চলতে হবে। ক্রোধ দমন করে হাসিখুশী থাকতে হবে। নচেৎ বেশিদিন বেঁচে থাকা সম্ভব নয়। (জনকণ্ঠ ৩১-১২-১৯৯৯)
অথচ মহানবী মুহাম্মদ (সা) উক্ত বিজ্ঞানীদের বহু পূর্বেই এই পৃথিবীর মানুষদেরকে 'রাগ' পরিহার করার জন্য হাদীস বলে গেছেন। যেমন-
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ابْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَلِكَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ لَا قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ - (جامع البخاري جلد ثاني صفه . كِتَاب الاداب)
অর্থ: আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, মহানবী (সা) বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয়, যে খুব কুস্তি লড়তে পারে বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে, ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। (বুখারী হা/৬১১৪, ২য় খণ্ড ৯০৩ পৃষ্ঠা কিতাবুল আদাব, মুসলিম ২৬০৯)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَنْ أَبِي حُصَيْنٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ هِ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ لا أَوْصِنِي قَالَ لَا تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا - قَالَ لَا تَغْضَبْ - جامع البخاری جلد ثاني صفه . کتاب الاداب)
অর্থ: আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, নিশ্চয় এক ব্যক্তি মহানবী (সা) কে বললেন, হে আল্লাহর নবী! আমাকে কিছু উপদেশ দিন, তখন মহানবী (সা) বললেন, কখনও 'রাগ' করো না। এবং তিক্ত স্বভাব প্রত্যাহার করো। তারপর আবার বললেন কখনও রাগ করো না। (বুখারী হা/৬১১৬, ২য় খণ্ড ৯০৩ পৃষ্ঠা কিতাবুল আদব।)
এছাড়াও মহানবী (সা) আরও বলেছেন যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ক্রোধের ঢোঁক পান করার চেয়ে উত্তম কোনো ঢোঁক নেই। তিনি আরও বলেছেন, হে মুসলমানেরা! যদি তোমাদের মধ্যে কারো ক্রোধ আসে, তা হলে তার জন্য তাৎক্ষণিকভাবে চুপ হয়ে যাওয়া জরুরি।
বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ফ্রয়েড ক্রোধের ব্যাপারে অনুসন্ধান চালিয়ে যেসব সিদ্ধান্তে পৌঁছেছেন তাহলো:
ক্রোধ এমনই এক মারাত্মক ব্যাধি যা মানুষের ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠিত জীবনকে ধ্বংস করে দেয়। ক্রোধের ফলে তার শিরাতন্ত্র এবং ইন্দ্রিয়সমূহ কুঁকড়ে যায়। স্মরণশক্তি লোপ পায়। সহনশক্তি কমে যায় এবং ত্বরিত সিদ্ধান্ত নেয়। সর্বদা লজ্জা ও অপমানকর অবস্থার সম্মুখীন হয়।
আমেরিকার ডিউক ইউনির্ভার্সিটির বিশিষ্ট বিজ্ঞানী ভাসার রেড ফোর্ড বি ভিলনজের মতে, ক্রোধ, শত্রুতা ও হিংসাকারী ব্যক্তিরা তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মতে, এগুলোর দ্বারা মানুষ ঐ পরিমাণই ক্ষতিগ্রস্ত হয় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধূমপান এবং হাইব্লাডপ্রেসারের কারণে। (দৈনিক ইনকিলাব ২১-৬-০৪ ইং)
📄 রাস্তা, ছায়া ও পানি
স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞানীরা বলেন যে, যখন কেউ রাস্তায় পায়খানা করে, তখন এই পায়খানার অসংখ্য প্রজাতির রোগ জীবাণু উক্ত রাস্তার ধূলাবালির মধ্যে ধ্বংস না হয়ে মিশে থাকে। এবং উক্ত রোগজীবাণুগুলো বাতাসের সাহায্যে উক্ত রাস্তায় লোক চলাচলের সময় নিঃশ্বাসের সাথে তাদের দেহে প্রবেশ করে তাদের দেহের ভেতর নানা রোগের সৃষ্টি করে। এছাড়াও উক্ত পায়খানা পরিবেশকেও দূষণ করে তোলে।
উক্ত বিজ্ঞানীরা আরও বলেন যে, যখন কেউ কোনো গাছের নীচে পায়খানা করে তখন এই পায়খানার নানা প্রজাতির রোগ জীবাণুগুলো বাতাসের সাহায্যে উক্ত গাছের পাতা, ফুল ও ফলের মধ্যে গিয়ে অবস্থান করে, তখন উক্ত রোগ জীবাণু বাতাসের সাহায্যে উক্ত মানুষের নিঃশ্বাসের মাধ্যমে তার দেহে প্রবেশ করে এবং দেহে নানা রোগের সৃষ্টি করে।
এছাড়াও উক্ত বিজ্ঞানীরা আরও বলেন যে, যখন কেউ কোনো বদ্ধ জলাশয়ে পায়খানা করে, তখন এই পায়খানার অসংখ্য প্রজাতির রোগ জীবাণুগুলো পানির মধ্যে ধ্বংস না হয়ে পানির মধ্যে মিশে যায়। তখন যদি কোনো মানুষ উক্ত জলাশয়ে নামে বা ইহার পানি পান করে তখন, উক্ত রোগ জীবাণুগুলো ঐ লোকের দেহের ভেতর প্রবেশ করে। তখন তারা এই পানের দ্বারা ও নিঃশ্বাসের দ্বারা এবং তার দেহের লোমের গোড়া দিয়ে তার দেহে প্রবেশ করে তার দেহে নানা রোগের সৃষ্টি করে।
তাই স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞানীরা উপরোক্ত তিন স্থানে পায়খানা করতে নিষেধ করেছেন।
অথচ মহানবী মুহাম্মদ (সা) উক্ত বিজ্ঞানীদের বহুপূর্বেই উক্ত তিন স্থানে পায়খানাকে আল্লাহ পাকের অভিশাপ বলে উল্লেখ করে হাদীস বলে গেছেন। যেমন-
عَنْ مُعَادٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ لاتَّقُوا الْمَلَا عِنَ الثَّلَثَةَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَقَارِعَةِ الطَّرِيقَ وَالظَّالِ.
অর্থ: মুয়াজ (রা) বলেন যে, রাসূল (সা) বলেছেন, তোমরা তিনটি ক্ষতিকারক অভিশাপ হতে নিজেকে রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন কর। যেমন-
১. জমাকৃত কোনো জলাশয়ে, ২. লোক চলাচলের কোনো রাস্তায়, ৩. এবং কোনো গাছের নীচে বা ছায়ায় পায়খানা করা হতে বিরত থাক। (আবু দাউদ হা/২৬ ও ইবনে মাজা হা/৩২৮)
عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ اتَّقُوا اللَّاعِنِينَ قَالُوا وَمَا اللَّا عَنَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلْهِمُ .
অর্থ: আবু হুরায়রা (রা) হতে বর্ণিত তিনি বলেন, নিশ্চয় রাসূল (সা) বলেছেন, তোমরা দু'টি অভিশাপ হতে নিজেদেরকে রক্ষা কর। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূল (সা) সে অভিশাপ দু'টি কি? তখন মহানবী (সা) বললেন-
১. লোক চলাচলের পথে পায়খানা করা। ২. তাদের ছায়াদার কোনো ফলের গাছের নীচে পায়খানা করা। (মুসলিম হা/৬৪১, ১ম খণ্ড কিতাবুত তাহারাত।)