📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়

📄 আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়


(ইবনে সিনা)
যখন কোনো মানুষ ভয় পায় তখন তার দেহ কম্পিত হয় এবং তার দেহের এই কম্পনের ফলে তার হার্ডের পার্লস বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়। ফলে এতে তখন তার দেহে অস্থিরতা ও অশান্তি বিরাজ করে এবং এ অবস্থা দীর্ঘদিন থাকলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। যার ফলে দেহে হৃদরোগ, রক্তচাপ জনিত রোগ, মস্তিষ্কে ব্যথাসহ নানা জটিল জটিল রোগ হতে থাকে। এছাড়াও মানব মনে ভয় দ্বারা দুঃশ্চিন্তা, হতাশা, মরণের চিন্তাসহ নানা সমস্যার সৃষ্টি হয় তাই বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা বলেছেন যে, আল্লাহর প্রতি মানুষের ভয়, মানুষকে যাবতীয় ভয় হতে মুক্ত রাখে, এছাড়াও ফুযাইল ইবনে আয়ায (রা) বলেছেন যে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পৃথিবীর যাবতীয় পদার্থ তাকে ভয় করে।
ভয়ের মাত্রা বেড়ে গেলে মানুষ হঠাৎ হার্টে অথবা ব্রেইনে স্ট্রোক করে। তাই মহানবী মুহাম্মদ (সা) উপরোক্ত দুই মনীষীর পূর্বেই এই পৃথিবীর মানুষদেরকে বলে গেছেন যে, হে পৃথিবীর মানুষ! তোমরা আল্লাহ পাককে ছাড়া আর কাউকে কখনও ভয় করো না এবং আল্লাহ পাককে ভয় করলে পৃথিবীর যাবতীয় হৃদরোগ, রক্তচাপ জনিত রোগ, কোলেস্টরেল জাতীয় রোগ, হার্টে অথবা ব্রেইনে স্ট্রোক জাতীয় রোগ, হতাশা, দুঃশ্চিন্তা, মরণের ভয় জাতীয় যাবতীয় রোগ তোমাকে আক্রমণ করতে ভয় করবে।
মহানবী মুহাম্মদ (সা)-এর দৃষ্টিতে মহা বিশ্বের প্রতিটি বস্তুকণার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। তা তিনি পবিত্র কুরআনের আলোকে বলেছেন, যেমন-
وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ .
অর্থ: এবং মহাবিশ্বের কোথাও এমন কোনো বস্তুকণা নেই, যা আল্লাহ পাকের গুণগানের তাসবীহ পাঠ করে না। কিন্তু তোমরা তাদের তাসবীহ পাঠের ভাষা বুঝতে পার না। (সূরা বনী ইসরাঈল: আয়াত-৪৪)
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ عَنْ يَحْيَى الْبُكَاءُ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ ابْنِ عُمَرَ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْحَمِي قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ وَلَيْسَ مِنْ شَيْءٍ إِلَّا وَهُوَ يُسَبِّحُ اللَّهَ .
অর্থ: আব্দুল্লাহ ইবনে ওমর (রা) বলেন যে, আমি ওমর বিন হুমী (রা) হতে শুনেছি যে, মহানবী (সা) বলেছেন, কোথাও এমন কোনো বস্তুকণা নেই যা আল্লাহ পাকের প্রশংসা করে না। (তিরমীযি হা/৩৪২০, ২য় খণ্ড ১৪১ পৃষ্ঠা আবু ওয়াবুত তাফসীর)
লক্ষ্য করলে দেখা যায় যে, যাদের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, ঠিক তাদের মধ্যেই ভয় ভীতির লক্ষণও বিদ্যমান। যা মহানবী (সা) পবিত্র কুরআনের আলোকে বলেছেন, যেমন-
وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ
অর্থ: পাথরের মধ্যে এমনও পাথর আছে, যা আল্লাহ পাকের ভয়ে খসে পড়তে থাকে। (সূরা বাকারা: আয়াত-৭৪)
لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.
অর্থ: যদি আমি এই কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য এজন্যই বর্ণনা করি যে, যাতে তারা গবেষণা করে। (সূরা হাশর: আয়াত-২১)
حَدَّثَنَا الْحَسَنُ وَالْضِحَالُ قَالَا كُلُّ شَيْءٍ فِيْهِ الْرُوْحُ.
অর্থ: হাছান ও যিহাক (রা) তারা উভয়ে হাদীস বর্ণনা করে বলেন যে, প্রত্যেক পদার্থের মধ্যেই প্রাণের অস্তিত্ব রয়েছে। (বিখ্যাত তাফসীর ইবনে কাছির ৩য় খণ্ড-৪২ পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00