📄 পাগড়ি
স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে, ১. মাথা ব্যথার জন্য পাগড়ী উপকারী।
২. নিয়মিত পাগড়ী ব্যবহার করলে স্থায়ী সর্দি কাশি হয় না। এবং তারা গবেষণা করে বলেন, পাগড়ির ঝুলন্ত প্রান্ত মেরুদণ্ড ফোলা রোগ হতে রক্ষা করে। পাগড়ির প্রান্ত দেহের নিম্নভাগের অর্ধাঙ্গ রোগ ও ধাতুর পরিবর্তনজনিত রোগ হতে রক্ষা করে।
৩. পাগড়ি পরিধানকারীদের প্রলাপ ও উন্মত্ততা রোগের আশংকা কম থাকে।
অথচ মহানবী (সা) উক্ত স্বাস্থ্য বিজ্ঞানীদের বহুপূর্বেই পাগড়ি ব্যবহারের কথা বলে গেছেন এবং তিনিও পাগড়ি ব্যবহার করতেন এবং তা ছিল তাঁর একটি সুন্নাত। তিনি তিন রঙের পাগড়ি ব্যবহার করতেন। যথা: ১. সাদা, ২. কালো এবং ৩. সবুজ
পাগড়ির ফযীলত ও উপকারিতা অনেক। এ সম্পর্কে মহানবী (সা) বলেছেন যে, তোমরা পাগড়ি ব্যবহার কর। কেননা এর দ্বারা ধৈর্য্য ও দূরদর্শিতা বৃদ্ধি পায়। এছাড়াও রণাঙ্গণে পাগড়ির দ্বারা সাহসিকতা ও বাহাদুরী বৃদ্ধি পায়, তাই মহানবী (সা) প্রায় সব যুদ্ধেই পাগড়ি ব্যবহার করতেন এবং মক্কা বিজয়ের দিন তিনি মদিনা হতে কালো পাগড়ি পরিধান করে মক্কা অভিযানে রওয়ানা হয়েছিলেন। যেমন এ সম্পর্কে জাবির (রা) বলেন-
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِي عَنْ حَمَّادِ بْنِ سَلْمَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ دَخَلَ النَّبِيُّ ﷺ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ.
অর্থ: জাবির (রা) বলেন যে, যে দিন মহানবী (সা) মক্কা বিজয়ের জন্য মক্কায় প্রবেশ করলেন, তখন তাঁর মাথা মুবারকে কালো পাগড়ি পরিহিত ছিল। (তিরমিযী হা/১৭৩৫, কিতাবুল লিবাস)
নবী করীম (সা) আরো বলেছেন যে, পাগড়ী পরা আমার আদর্শ এবং যে ব্যক্তি পাগড়ী পরে এক রাকাত নামায পড়বে, সে পাগড়ী ছাড়া নামায পড়া ব্যক্তির চেয়ে সত্তরগুণ সওয়াব বেশি পাবে। (মিশকাত)
রাসূল (সা) তিন রং-এর পাগড়ি ব্যবহার করতেন। সাদা, সবুজ, কালো। পাগড়ি হচ্ছে রাসূল (সা)-এর সুন্নত। পাগড়ি ব্যবহার করার অনেক উপকারিতা রয়েছে।
১. পাগড়ী ব্যবহারকারীর মাথা রোদের প্রখর উত্তাপ হতে নিরাপদ থাকে।
২. পাগড়ী ব্যবহারকারী সর্দি হতে রক্ষা পায়।
৩. মাথা ব্যথা রোধের জন্যে পাগড়ী অত্যন্ত উপকারী যারা পাগড়ী ব্যবহার করে তাদের সাধারণত মাথা ব্যথা হয় না।
৪. পাগড়ী মস্তিষ্কের শক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
৫. পাগড়ীর পেছনের ঝুলে থাকা অংশের কারণে ঘাড়ের নিরাপত্তা নিশ্চিত হয়। স্পাইনাল কর্ডকে শীত, গরম এবং ঋতু পরিবর্তন জনিত প্রতিক্রিয়া হতে রক্ষা করে।
৬. পাগড়ী ব্যবহারকারী ব্যক্তি মেনিনজাইটিস হতে নিরাপদ থাকে।
৭. ফিজিওলজী বিশেষজ্ঞদের মতে, স্পাইনাল কর্ড নিরাপদ থাকার কারণে দেহের নার্ভ সিস্টেম এবং মাসল সিস্টেম নিরাপদ থাকে।
সাদা গাগড়ী ব্যবহারের কারণে মস্তিষ্কের কোষসমূহ গরমের উত্তাপ এবং লু-হাওয়া হতে রক্ষা পায়। সাদা পাগড়ী ব্যবহারকারী ব্যক্তি সানস্ট্রেনকসহ মস্তিষ্কের বিভিন্নপ্রকার রোগ ব্যাধি হতে নিরাপদ থাকে। আমার পরিচিত ফয়সালাবাদের এক লোক বলেছেন, আমি স্থায়ী সর্দি এবং মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। একজন ডাক্তার আমাকে পাগড়ী ব্যবহার করার পরামর্শ দেন। আল্লাহর রহমতে এতেই আমার রোগ ভালো হয়ে যায়। পাগড়ী ব্যবহারের ফলে মানুষকে অভিজাত এবং অধিক ব্যক্তিত্বসম্পন্ন মনে হয়।
📄 পাগড়ি এবং মনস্তত্ত্ব বিশেষজ্ঞ
রাসূল (সা) বলেছেন, তোমরা পাগড়ী বাঁধো, এতে তোমাদের ধৈর্যশক্তি বৃদ্ধি পাবে (ফতহুল বারী) প্রখ্যাত মনস্তত্ত্ববিদ ডাক্তার আযিয আহমাদ বলেন, উচ্চ ডিগ্রি লাভের জন্যে আমি বিদেশে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম, লোকেরা মানসিক রোগ হতে নিরাপদ থাকার জন্যে মাথায় পাগড়ির মতো একখণ্ড কাপড় বেঁধে রাখছে। আমি দেখে বললাম আরে এতো পাগড়ী তারা যেভাবে বেঁধেছিলো আমাদের রাসূল (সা) সেভাবেই পাগড়ী বাঁধতেন।
তাদের সাথে কথা বলে জানা গেল, মানসিক রোগ হতে আত্মরক্ষার উদ্দেশ্যেই তারা এভাবে পাগড়ি বেঁধে রাখছে। আমি বললাম, আপনারা যেভাবে মাথায় কাপড় বেঁধেছেন এটা তো সেই পাগড়ীর মতো, যে পাগড়ী আমাদের রাসূল (সা) মাথায় বাঁধতেন। পাগড়ীর মতো এ কাপড় তারা মাথায় এ উদ্দেশ্যে বাঁধতেন যে বিপদে পড়ার পর মানুষ ধৈর্য হারিয়ে না ফেলে। তাছাড়া এ পাগড়ী ব্যবহারের কারণে এদেশের মানুষ যেন নানা প্রকার মানসিক রোগ হতে নিরাপদ থাকতে পারে।
শত শত বছর আগে আমাদের রাসূল (সা) যে কথা বলেছিলেন, বর্তমান বিজ্ঞান সে বিষয়েই গবেষণা চালিয়ে যাচ্ছে।