📄 নামায ও যোগব্যায়াম
যোগব্যায়ামের বিশেষজ্ঞরা নামাযকে নিঃশ্বাস প্রশিক্ষণের একটি সহজ পদ্ধতি হিসেবে উল্লেখ করেছেন। এতে তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। একটি হচ্ছে কিয়াম বা দাঁড়ানো, সিজদার জায়গায় দৃষ্টি দেয়া এবং কেন্দ্রীভূত রাখা। দ্বিতীয় হচ্ছে রুকূ', এ রুকূ'তে পায়ের জায়গায় দৃষ্টি রাখা। তৃতীয়ত সিজদা এবং সিজদায় নিশ্বাসের উঠানামা।
📄 নামায দ্বারা আত্মহত্যার প্রবণতা কমে যায়
ফ্রান্সের কমফোর্ট সেন্টারের রোগীদের গবেষণায় দেখা গেছে, আত্মহত্যাপ্রবণ রোগীদের নামাযের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যায়াম করানো হয়েছে। তাদের নামাযের মতোই খুশুখুযুর ব্যবস্থা করা হয়েছে। ফলে রোগীরা আত্মহত্যাকে ঘৃণা করতে শুরু করেছে। ডাক্তার আলেকজান্ডার বলেছেন, ইসলামের অনুসারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম লক্ষ্য করা যায়। গবেষণায় দেখা গেছে, অজু, নামায, বিশেষত খুশুখুযু সম্পন্ন নামাযের মাধ্যমে আত্মহত্যার প্রবণতা অনেক কমে যায় এবং এক সময় এ প্রবণতা আর মোটেই অবশিষ্ট থাকে না।
📄 নামাযের রহস্য
তুরস্কের ডাক্তার হুলুক নূর বাকী-এর ধারণা এই যে, যে কোনো আধুনিক জ্ঞান-বিজ্ঞান নামাযের রহস্যের পরিপূর্ণ উপলব্ধি রাখতে অক্ষম। তিনি লিখেন-
No science has power to unrave or outline the mysterise of prayer. In particular to view prayer merely as a physical exercise is as ridiculons as believing that there is nothing more to the universe than the air we breathe.
অর্থ: কোনো জ্ঞান-বিজ্ঞানই নামাযের রহস্য উপলব্ধি বা রহস্যের উন্মোচন করতে সক্ষম নয়। বিশেষ করে নামায দেখে একে শুধু ব্যায়াম মনে করা তেমনি হাস্যকর যেমন কেউ এরূপ বিশ্বাস করল যে, পৃথিবীতে আমরা যে শ্বাস গ্রহণ করি তাতে বাতাস ছাড়া আর কিছুই নেই।
📄 উত্তম ব্যবস্থাপত্র
ডাক্তার হুলুক নূর বাকী নামাযের আত্মিক দিকের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন, কিন্তু তিনি এর দৈহিক উপকারিতার দিকে দৃষ্টি দেননি। এভাবে তিনি লিখেছেন-
It today even materialits acknowledge that there can be no prescription other than prayer for the relief of joints.
অর্থ: আজ বস্তুবাদীরাও স্বীকার করে যে, জোড়ার ব্যথা হতে মুক্তির জন্য নামায ব্যতীত আর কোনো ব্যবস্থাপত্র নেই