📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 নামায হচ্ছে সর্বোত্তম ব্যায়াম

📄 নামায হচ্ছে সর্বোত্তম ব্যায়াম


নামায একটি উত্তম ইসলামী ব্যায়াম, মানুষকে সব সময় সতেজ রাখে, অলসতা এবং অবসাদগ্রস্ততাকে বাড়তে দেয় না। অন্য সব ধর্মের মধ্যে এমন সামগ্রিক ইবাদত আর নেই যা আদায়ের সময় মানুষের সকল অঙ্গ নড়াচড়া ও শক্তিশালী হয়। নামাযীর জন্য এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে, এটা একান্তই সামগ্রিক ব্যায়াম যার প্রভাব মানবের সকল অঙ্গগুলোতে পড়ে এবং সামগ্রিক মানব অঙ্গগুলোতে নড়াচড়া ও শক্তি সৃষ্টি হয় এবং স্বাস্থ্য অটুট থাকে। (ইসলামের স্বাস্থ্য বিধি পৃ. ৩৬, প্রাগুক্ত)
মানুষ রাতভর ঘুমিয়ে থাকে, ফলে অঙ্গপ্রত্যঙ্গ স্থবির হয়ে রক্ত জমে যায়। এমতাবস্থায় রক্ত চলাচল স্বাভাবিক করার জন্যে ব্যায়ামের প্রয়োজন। এ কারণে তাহাজ্জুদ এবং ফজরের নামাযের বিধান দেয়া হয়েছে। তারপর কিছুক্ষণ বিরতি দিয়ে এশরাক, তারপর চাশত নামাযের ব্যবস্থা রাখা হয়েছে। তারপর দীর্ঘ বিরতির পর কর্মব্যস্ততার মধ্যে সময় বের করে যোহরের নামায আদায় করার নির্দেশ দেয়া হয়েছে। যোহরের নামাযের পর আছর, তারপর মাগরিব, তারপর এশার নামায আদায় করার আদেশ দেয়া হয়েছে। এশার নামাযে বেশি রাকাত রাখা হয়েছে, কারণ রাতে মানুষ বেশি পানাহার করে, বেশি রাকাত নামায আদায়ের মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি পায়। আর যে খাবার হজম হয় না তা স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 নামায ও যোগব্যায়াম

📄 নামায ও যোগব্যায়াম


যোগব্যায়ামের বিশেষজ্ঞরা নামাযকে নিঃশ্বাস প্রশিক্ষণের একটি সহজ পদ্ধতি হিসেবে উল্লেখ করেছেন। এতে তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। একটি হচ্ছে কিয়াম বা দাঁড়ানো, সিজদার জায়গায় দৃষ্টি দেয়া এবং কেন্দ্রীভূত রাখা। দ্বিতীয় হচ্ছে রুকূ', এ রুকূ'তে পায়ের জায়গায় দৃষ্টি রাখা। তৃতীয়ত সিজদা এবং সিজদায় নিশ্বাসের উঠানামা।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 নামায দ্বারা আত্মহত্যার প্রবণতা কমে যায়

📄 নামায দ্বারা আত্মহত্যার প্রবণতা কমে যায়


ফ্রান্সের কমফোর্ট সেন্টারের রোগীদের গবেষণায় দেখা গেছে, আত্মহত্যাপ্রবণ রোগীদের নামাযের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যায়াম করানো হয়েছে। তাদের নামাযের মতোই খুশুখুযুর ব্যবস্থা করা হয়েছে। ফলে রোগীরা আত্মহত্যাকে ঘৃণা করতে শুরু করেছে। ডাক্তার আলেকজান্ডার বলেছেন, ইসলামের অনুসারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম লক্ষ্য করা যায়। গবেষণায় দেখা গেছে, অজু, নামায, বিশেষত খুশুখুযু সম্পন্ন নামাযের মাধ্যমে আত্মহত্যার প্রবণতা অনেক কমে যায় এবং এক সময় এ প্রবণতা আর মোটেই অবশিষ্ট থাকে না।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 নামাযের রহস্য

📄 নামাযের রহস্য


তুরস্কের ডাক্তার হুলুক নূর বাকী-এর ধারণা এই যে, যে কোনো আধুনিক জ্ঞান-বিজ্ঞান নামাযের রহস্যের পরিপূর্ণ উপলব্ধি রাখতে অক্ষম। তিনি লিখেন-
No science has power to unrave or outline the mysterise of prayer. In particular to view prayer merely as a physical exercise is as ridiculons as believing that there is nothing more to the universe than the air we breathe.
অর্থ: কোনো জ্ঞান-বিজ্ঞানই নামাযের রহস্য উপলব্ধি বা রহস্যের উন্মোচন করতে সক্ষম নয়। বিশেষ করে নামায দেখে একে শুধু ব্যায়াম মনে করা তেমনি হাস্যকর যেমন কেউ এরূপ বিশ্বাস করল যে, পৃথিবীতে আমরা যে শ্বাস গ্রহণ করি তাতে বাতাস ছাড়া আর কিছুই নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00