📄 পশ্চিম জার্মানিতে একটি সেমিনার এবং অজু
পশ্চিম জার্মানিতে এ বিষয়ে একবার একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল আলোচ্যসূচি ছিল অবসাদের চিকিৎসা ওষুধ ব্যতীত অন্য কী উপায়ে করা যায়? একজন ডাক্তার জানালেন, তিনি অবসাদের রোগীদের কয়েকজনের ওপর পরীক্ষা করেছেন। তাদের প্রতিদিন পাঁচবার মুখ ধুতে বলেছেন। কয়েক মাস পর দেখা গেলো তারা সুস্থ হয়ে গেছে। সেই ডাক্তার পরে মানসিক রোগীদের আলাদা একটি দল গঠন করেছেন, তাদের হাত, পা, মুখ দৈনিক পাঁচবার ধোয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে তাদের মানসিক রোগ দূর হয়ে গিয়েছিল। আলোচনার শেষ দিকে তিনি এ সিদ্ধান্তে আসেন, হতাশা রোগ মুসলমানদের কম হয়। কারণ তারা প্রতিদিন পাঁচবার হাত-মুখ ধোয়, অর্থাৎ অজু করে।