📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 অজু করার পর অবশিষ্ট পানি

📄 অজু করার পর অবশিষ্ট পানি


হাদীস গ্রন্থসমূহে রয়েছে, অজু করার পর অবশিষ্ট পানি পান করা হলে সুস্থ থাকা যায়। এ বিষয়ে ডাক্তার ফারুক আহমদ গবেষণা করে বলেছেন, অজু করার পর অবশিষ্ট পানি পান করার সুফল প্রথমে কিডনী লাভ করে। এ পানি পান করার ফলে প্রস্রাব স্বাভাবিক হয়ে যায়।
এ ছাড়া অজুর অবশিষ্ট পানি পান করা হলে অবৈধ সংসর্গের ইচ্ছা মনে জাগে না। যেসব রোগীর ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় তাদের এ সমস্যা দূর হয়ে যায়। এছাড়া অজুর অবশিষ্ট পানি পান হৃদপিণ্ড, কিডনি, পাকস্থলীর শুষ্কতা দূর করে দেয়।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 পশ্চিম জার্মানিতে একটি সেমিনার এবং অজু

📄 পশ্চিম জার্মানিতে একটি সেমিনার এবং অজু


পশ্চিম জার্মানিতে এ বিষয়ে একবার একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল আলোচ্যসূচি ছিল অবসাদের চিকিৎসা ওষুধ ব্যতীত অন্য কী উপায়ে করা যায়? একজন ডাক্তার জানালেন, তিনি অবসাদের রোগীদের কয়েকজনের ওপর পরীক্ষা করেছেন। তাদের প্রতিদিন পাঁচবার মুখ ধুতে বলেছেন। কয়েক মাস পর দেখা গেলো তারা সুস্থ হয়ে গেছে। সেই ডাক্তার পরে মানসিক রোগীদের আলাদা একটি দল গঠন করেছেন, তাদের হাত, পা, মুখ দৈনিক পাঁচবার ধোয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে তাদের মানসিক রোগ দূর হয়ে গিয়েছিল। আলোচনার শেষ দিকে তিনি এ সিদ্ধান্তে আসেন, হতাশা রোগ মুসলমানদের কম হয়। কারণ তারা প্রতিদিন পাঁচবার হাত-মুখ ধোয়, অর্থাৎ অজু করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00