📄 চেহারার এলার্জি
চেহারার এলার্জির রোগীরা যদি নিয়মিত অজু করে তাহলে এলার্জি হওয়ার আশংকা কমে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন, এলার্জি হতে আত্মরক্ষার সবচেয়ে কার্যকর নিয়ম হচ্ছে নিয়মিত মুখ ধোয়া, ওযুর মাধ্যমেই এ ব্যবস্থা নিশ্চিত করা যায়।
📄 চেহারার ম্যাসেজ
অজুর সময় তিন বার মুখমণ্ডল ধোয়ার কথা বলা হয়েছে। মুখমণ্ডল ধোয়ার সময় তিন বার হাত দিয়ে মুখ ম্যাসেজও করা হয়। এ সময় মুখে রক্ত চলাচল বেড়ে যায় এবং মুখের ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায়। এতে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। চেহারা তিন বার ধোয়ার যৌক্তিকতা হচ্ছে, প্রথমবার মুখে পানি দিলে ময়লা নরম করা হয়, দ্বিতীয় বার পানি দিলে ময়লা দূর হয়ে যায়, তৃতীয় বার পানি দেয়ায় ময়লা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়।
📄 দাঁতে পানির প্রভাব
অজুর মাধ্যমে ভ্রূতে পানি লেগে যায়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ভ্রূ ভেজা থাকলে চোখের এমন মারাত্মক রোগ হতে মানুষ নিজেকে রক্ষা করতে পারে, যেসব রোগের কারণে চোখের দৃষ্টিশক্তি পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে। একবার আমার কাছে একজন অন্ধ রোগী এসে জানালো কয়েক মাস হতে আমার চোখের দৃষ্টি কমে যাচ্ছে। চিকিৎসকরা বলেছেন, চোখের রস এবং সিক্ততা কমে যাওয়ার কারণেই এ রকম অবস্থা হয়েছে।
📄 চক্ষুরোগ হতে বাঁচুন
আপনাদের ঘরে কারো চোখে ব্যথা হলে আপনারা চোখে পানির ছিটা দেয়ার পরামর্শ দেন। এটা একটা ভালো ব্যবস্থা, অথচ এ ব্যবস্থা প্রত্যেক মুসলমানের অজুর মধ্যে নিহিত আছে, এর মাধ্যমে চোখের অসুখ কমে যায়। চোখে পানি দেয়া হলে ধোঁয়া, ধুলোবালি ধুয়ে যায়। ধুলোবালি, ধোঁয়া নাক চোখকে প্রভাবিত করে। পানি দিয়ে ধোয়া হলে চোখ নানা রকম অসুখ হতে রক্ষা পায়।