📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মাথা মাসেহ করা

📄 মাথা মাসেহ করা


এক-চতুর্থাংশ মাথা মাসেহ করা ফরয এবং একবার পূর্ণ মাথা মাসেহ করা সুন্নাত। মুসলমানদের এক আমলকেও খারাপ কাজের কাফফারা নির্ধারণ করে দিয়েছেন? এ ব্যাপারে নবী করীম (সা) ইরশাদ করেন-
فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أُذُنَيْهِ.
অর্থ: অজুকারী যখন মাথা মাসেহ করে, তখন তার মাথা হতে গুনাহসমূহ ঝরতে থাকে এমনকি তার দুই কানের নিচ হতেও। (সুনানে নাসায়ী, হা/১০৩ মাথাসহ কান মাসেহ করা অধ্যায়- ১০৩ নম্বর)
মাথা মাসেহ করার মধ্যেও অনেক বৈজ্ঞানিক হিকমত পাওয়া যায়। যেহেতু জ্ঞানবান বলতে জানেন যে, মাথার ওপরের চুল মানুষের এন্টেনার (Antenna) কাজ করে থাকে। এ কথা সব অনুভূতিসম্পন্ন লোকই জানে যে, মানুষ তথ্যের ভান্ডারের নাম। যতক্ষণ পর্যন্ত যেকোনো কাজের ব্যাপারে খবর না পায় ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করতে পারে না।
যেমন খাদ্য আমরা খাই যখন ক্ষুধা লাগে, পানি তখন পান করি যখন ভেতর হতে পানি পানের চাহিদা সৃষ্টি হয়। শোবার জন্য বিছানার ওপর ঐ সময়ে শুয়ে পড়ি যখন আমাদের এ খবর মিলে যে, আমাদের শিরাগুলোর আরামের প্রয়োজন। খুশির জবা বা অনুভূতি আমাদের ওপর ঐ সময় প্রকাশিত হয় যখন আমাদের খুশির বিষয়ে কোনো খবর জমা হয়। এরূপে অসন্তুষ্টি, রাগ ইত্যাদিও খবরের ওপর নির্ভর করে হয়।
অজু করার নিয়ত মূলত আমাদের এ কথার দিকে মনোযোগ সৃষ্টি করে যে, আমরা এ কাজ আল্লাহ তাআলার জন্য করছি। অজুর বিধান পূর্ণ করার পর যখন আমরা মাথা মাসেহ পর্যন্ত পৌঁছি তখন আমাদের মেধা আল্লাহ ব্যতীত অন্য শক্তি হতে ঘুরিয়ে আল্লাহ তায়ালার সত্তার দিকে কেন্দ্রিভূত হয়। মাসেহ করার সময় যখন আমরা মাথার ওপর হাত বুলাই মাথার চুলগুলো (Antenna) এ কথাকে গ্রহণ করে যা সকল প্রকারের কুসংস্কার, বঞ্চনা এবং আল্লাহ তা'আলার গণ্ডির বিপরীত, অর্থাৎ বান্দার মেধা এ সংবাদকে গ্রহণ করে যা সকল সংবাদের মূল উৎস (আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা) এর রাস্তাই আমাদের রাস্তা।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 কান মাসেহ করা

📄 কান মাসেহ করা


কান মাসেহ করা রাসূল (সা)-এর সুন্নাত। কানের ভেতরের দিকে (পেট) ভিজা শাহাদাত আঙ্গুল দ্বারা এবং বাইরের দিকে (পিঠ) আঙ্গুল দ্বারা মাসেহ করার মাধ্যমে কানের সকল প্রকারের ময়লা দূর হয়ে যায় এবং এর দ্বারা শ্রুতির ওপর অন্তরঙ্গ প্রভাব পড়ে থাকে। যখন কানগুলো মাসেহ করা হয় তখন হৃদয়ের ওপর আশ্চর্য রকমের আনন্দের ছাপ পড়ে থাকে।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 মুখের ব্রণ

📄 মুখের ব্রণ


মুখমণ্ডল নিয়মিত ধোয়া হলে মুখে ব্রণ উঠতে পারে না, অথবা ওঠার সম্ভাবনা কমে যায়। বিশেষজ্ঞদের মতে যতো রকমের ক্রিম, লোশন বাজারে পাওয়া যায় এগুলো ব্যবহার করা হলে চেহারায় দাগ পড়ে। চেহারার সৌন্দর্য বজায় রাখার জন্যে বার বার মুখমণ্ডল ধোয়া আবশ্যক। 'আমেরিকান কাউন্সিল ফর বিউটি'র পরিচালক লেডি বিচার একটি বিস্ময়কর কথা বলেছেন। তিনি বলেছেন, মুসলমানদের কোনো প্রকার রাসায়নিক লোশন ব্যবহার করার প্রয়োজন নেই। ইসলামী মতে অজু করার মাধ্যমে মুখমণ্ডল ধোয়া হলে তারা বিভিন্ন ধরনের রোগ হতে নিজেদের রক্ষা করতে পারে।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 চেহারার এলার্জি

📄 চেহারার এলার্জি


চেহারার এলার্জির রোগীরা যদি নিয়মিত অজু করে তাহলে এলার্জি হওয়ার আশংকা কমে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন, এলার্জি হতে আত্মরক্ষার সবচেয়ে কার্যকর নিয়ম হচ্ছে নিয়মিত মুখ ধোয়া, ওযুর মাধ্যমেই এ ব্যবস্থা নিশ্চিত করা যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00