📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 এইডস

📄 এইডস


এইডস্-একয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, একটি প্রাণঘাতী সামাজিক ব্যাধি। শতাব্দীর মহামারী এক দুরারোগ্য কালব্যাধি এইডস্ বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগেও দীর্ঘদিন হতেই লক্ষ লক্ষ মানুষকে অসহায়ত্বের মধ্যে নিমজ্জিত করে অবশেষে মৃত্যুর কালগহ্বরে নিক্ষেপ করে।
১৯৮৫ সালের বিখ্যাত মার্কিন চলচ্চিত্রাভিনেতা রক হাডসনের এইট্সে অকাল মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গেই সারা বিশ্বের সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠে এইট্স। এর আগে ১৯৮৩ ও ১৯৮৪ সালে ফ্রান্স ও যুক্তরাষ্ট এ রোগের ভাইরাস শনাক্ত করে। ১৯৮৬ সালে এই ভাইরাসের নাম দেয়া হয় (HIV (Human Immuno Deficiency Virus), ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এ রোগ সর্বপ্রথম শনাক্ত করা হয়। ওই একই বছরের জুন মাসে আমেরিকার একদল বিজ্ঞানী লস এঞ্জেলেসের বিভিন্ন অঞ্চলে এইট্স রোগে আক্রান্ত রোগী পরিদর্শনের জন্য বের হন। সর্বপ্রথম তারা এইড্সে আক্রান্ত মেয়ে মহলে প্রবেশ করে তাদের জীবন ইতিহাস শুনে রিপোর্ট পেশ করে বলেন যে, উক্ত এইট্সে আক্রান্ত মেয়েদের কেউ একাধিক পুরুষের সাথে যৌন কর্মে লিপ্ত ছিল। আবার তাদের কেউ বেশি বেশি পরস্পর মেয়ে মেয়ে সমকামে লিপ্ত ছিল। আবার তাদের কেউ কেউ তাদের মাসিক অবস্থায় পুরুষের সাথে যৌন কর্মে লিপ্ত থাকত। আবার তাদের কেউ কেউ তাদের পিছন দিক দিয়ে পুরুষদেরকে যৌন কর্মে লিপ্ত হওয়ার সুযোগ দিতেন।
তারপর উক্ত বিজ্ঞানীর দল, এইড্স রোগে আক্রান্ত ছেলে মহলে প্রবেশ করে তাদের জীবন ইতিহাস শুনে রিপোর্ট পেশ করে বলেন যে, উক্ত এইড্সে আক্রান্ত ছেলেদের কেউ একাধিক মেয়ের সাথে যৌন কর্মে লিপ্ত ছিল। আবার কেউ পরস্পর পুংমৈথুন করেছে, আবার তাদের কেউ মেয়েদের মাসিক অবস্থায় অথবা মেয়েদের পিছন দিক দিয়ে যৌন কর্ম করেছে।
উক্ত বিজ্ঞানীরা এইডসে আক্রান্ত উক্ত দু'টি ছেলে ও মেয়ে মহলের পরিদর্শনের মাধ্যমে জানতে পারে যে, উপরোক্ত ছেলে-মেয়েদের যৌন কর্মগুলিই হচ্ছে এইডস রোগ সৃষ্টির মূল কারণ। এছাড়াও এরপর উক্ত বিজ্ঞানীরা এইডস সৃষ্টির আরও দু'টি কারণ বের করেছে, যেমন- কোনো ছেলে যদি এইডস রোগে আক্রান্ত কোনো মেয়ের সাথে যৌন কর্ম করে, অথবা কোনো মেয়ে যদি এইডস রোগে আক্রান্ত কোনো ছেলেকে তার সাথে যৌন কর্ম করার সুযোগ দেয়। তবে উক্ত ছেলে অথবা মেয়ের এইডস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অথবা, এইডস রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সিরিঞ্জের সুঁচ অথবা তার রক্ত যদি কোনো সুস্থ লোকের দেহে প্রবেশ করানো হয় তবে উক্ত সুস্থ ব্যক্তিরও এইডস রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
তাই বিজ্ঞানীরা উপরোক্ত ছেলে-মেয়েদের যৌনকর্মগুলো না করার জন্য বিশ্ববাসীকে কঠোরভাবে আদেশ করেছেন। কারণ উক্ত যৌন কর্মগুলো করলে জীবনের যে কোনো সময় উক্ত ঘাতক ব্যাধি হতে পারে এবং হয়ে গেলে তার রক্ষা নেই। (জনকণ্ঠ ২৩-১২-২০০২ ইং)
অথচ মুহাম্মদ (সা) উক্ত বিজ্ঞানীদের বহুপূর্বেই পবিত্র কুরআনের আলোকে উক্ত ছেলে-মেয়েদের যৌন কর্ম সম্পর্কে কঠোরভাবে নিষেধ করে গেছেন এবং বলেছেন যে, নূহ (আ) ও লূত (আ) উভয়ের আমলের নারী-পুরুষেরা বর্তমান এইডস রোগে আক্রান্ত নারী-পুরুষের ন্যায় যৌনকর্মে লিপ্ত হয়েছিল, তাই আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে উভয় নবী (আ)-এর জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন।
এছাড়াও মহানবী (সা) পবিত্র কুরআনের আলোকে নারী-পুরুষের মধ্যে উক্ত যৌনকর্মগুলো না করার জন্য বিশ্ববাসীর প্রতি আদেশ বা সতর্ক করে গেছেন। যেমন-
فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ
অর্থ : তোমরা হায়েয বা মাসিক অবস্থায় স্ত্রী সংগম হতে বিরত থাক। ততক্ষণ পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। (সূরা বাকারা: আয়াত-২২২)
وَالَّذَانِ يَأْتِينِهَا مِنْكُمْ فَأَذُوهُمَا
অর্থ : তোমাদের মধ্যে হতে যে দু'জন সেই কুকর্মে (পুংমৈথুনে) লিপ্ত হয়, তাদেরকে কঠোর শাস্তি প্রদান কর। (সূরা নিসা: আয়াত-১৬)
إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ.
অর্থ : তোমরা তো যৌন কর্ম বশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ। অর্থাৎ গুরুতর অন্যায় করেছ। (সূরা আরাফ: আয়াত-৮১)
১৯৮১ সালে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় দু'জন লোক নিউমোসিস্টিক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। উল্লেখ্য এই দুজনই ছিলেন সমকামী। দেখা গেল, দুজনের রোগ প্রতিরোধ ক্ষমতাই ধ্বংস হয়ে গেছে। তখন সবার ধারণা হলো সমকামীদের মধ্যে এ রোগ দ্রুত ছড়ায়। প্রাথমিকভাবে এই অসুস্থতার নাম দেয়া হয় গে-রিলেটেড ইমিওনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম বা গ্রিড। এর জীবাণু হিসাবে এল এভি এরপর এইচটি এলভি-৩ অতঃপর এইচ আইভি নামটি স্থায়ী হয়। ১৯৮২ সালে রোগটির নাম পরিবর্তন করে রাখা হয় এইডস।
এই ঘাতক ব্যাধিটি যেন মানব সমাজে প্রসার লাভ করতে না পারে সে জন্য মহানবী (সা) এই রোগটি আবিষ্কার হওয়ার দেড় হাজার বছর পূর্বেই পবিত্র কুরআনের আলোকে এই বিশ্বের সমস্ত মানুষকে বলে গেছেন যে, তোমরা কখনও যেনার ধারে কাছে যাবে না এবং যেনা হচ্ছে নিজ স্ত্রী ব্যতীত অন্যের স্ত্রী কিংবা অন্য কোনো নষ্টা মেয়ের সাথে দৈহিক মিলনে লিপ্ত হওয়া। এবং তিনি পুংমৈথুন, সমকাম ও যেনার জন্য কঠোর শাস্তির বিধান এ জন্যই দিয়ে গেছেন যে, যাতে মানুষ এইডস রোগের ভয়ে অন্যায় কাজসমূহের দিকে না যায়। যেমন:
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ
অর্থ: যিনাকারী নারী ও যিনাকারী পুরুষ উভয়ের প্রত্যেককেই একশত করে বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি কোনো প্রকার দয়ার আবেগ যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হও। আর তাদের এই দৃষ্টান্ত মূলক শাস্তি দানের সময় ঈমানদার লোকদের একটি দল যেন অবশ্য প্রত্যক্ষ করে। (সূরা নূর: আয়াত-২)
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ اللهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ لا وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ : بَايِعُونِي عَلَى أَنْ لَّا تَزْنُوا - (متفق عليه)
অর্থ: উবাদা ইবনে সামিত (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল (সা) একদল সাহাবা (রা) কর্তৃক পরিবেষ্টিত অবস্থায় তাদেরকে লক্ষ্য করে বললেন- তোমরা আমার নিকট এ কথার উপর বায়আত গ্রহণ কর যে, তোমরা কখনও যিনা করবে না। (বুখারী হা/৩৮৯২)

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 ওপেন হার্ট সার্জারী

📄 ওপেন হার্ট সার্জারী


ওপেন হার্ট সার্জারী হচ্ছে বর্তমান বিশ্বের চিকিৎসা জগতে চিকিৎসা বিজ্ঞানীদের এক বিস্ময়কর অপারেশন। এই অপারেশনের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানীরা মানব দেহের বক্ষের ঠিক মাঝখানের বাম পাশের ছাকনীর হাড় কেটে বক্ষ চিরে ইহার সম্পূর্ণ হৃদযন্ত্রটি বের করে এনে ইহার প্রতিটি রক্ত চলাচলের পথ সচল করে, ইহাকে পরিষ্কার পানি দিয়ে ধুইয়ে, আবার ইহাকে দেহের যথাস্থানে স্থাপন করে দিয়ে, উক্ত বক্ষের চিরা দুই অংশকে চেপে ধরে একত্র করে সেলাই করে দেয়াই হচ্ছে মূলত ওপেন হার্ট সার্জারীর অপারেশন।
অথবা এই ওপেন হার্ট সার্জারীর অপারেশনের সূচনা বর্তমান বিশ্বের সকল চিকিৎসা বিজ্ঞানীদের প্রায় দেড় হাজার বছর পূর্বে পবিত্র মক্কা নগরীতে সূত্রপাত হয়েছিল, খুব সম্ভব সেখান হতেই শুরু করে, পৃথিবীর সকল দেশের সকল খ্যাতনামা চিকিৎসকগণ ওপেন হার্ট সার্জারীর অপারেশন সম্পর্কে ধ্যান-ধারণা শুরু করেন। এরপর তারা যুগের পর যুগ এ ব্যাপারে নানা গবেষণা ও নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঐক্যমত পোষণ করে। পরিশেষে তারা হৃদযন্ত্রের রোগীদের মাঝে ওপেন হার্ট সার্জারীর অপারেশন শুরু করেন এবং এতে তারা সফলকাম হন।
উল্লেখ যে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা)-এর বয়স যখন আনুমানিক ছয় বছর শুরু হয়েছিল, তখন তিনি বিবি হালিমার বাড়িতে লালিত পালিত হতেছিলেন এবং তখন বিবি হালিমারও এক ছেলে ছিলেন, সেও আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা)-এর সমবয়সের ছিলেন।
কথিত আছে যে, ঐ সময় কোনো একদিন বিকালে মহানবী (সা) তাঁর দুধ ভাই হালিমার ছেলের সাথে বাড়ির একটু দূরে খেলতে গেলেন, সেখানে হঠাৎ করে কোথা হতে যেন ধব ধবে সাদা পোশাকধারী দুজন লোক এসে শিশু মহানবী (সা)-কে আঁকড়ে ধরে তাঁর বক্ষ চিরে ফেললো, এ দৃশ্য দেখে হালিমার ছেলে চীৎকার দিয়ে দৌড়িয়ে বাড়িতে এসে হালিমার নিকট উক্ত ঘটনা খুলে বললেন, সাথে সাথে হালিমা ও তাঁর স্বামী দৌড়িয়ে উক্ত শিশু মুহাম্মদ (সা)-এর নিকট গেলেন এবং গিয়ে দেখেন যে, শিশু মুহাম্মদ (সা) সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, তখন তারা উভয়ে শিশু মুহাম্মদ (সা)- কে জিজ্ঞেস করেন যে, একটু পূর্বে তোমার কি হয়েছিল, উত্তরে শিশু মুহাম্মদ (সা) বলেন যে, হঠাৎ অপরিচিত ধবধবে সাদা পোশাকধারী দুজন লোক এসে আমাকে আঁকড়িয়ে ধরে আমার বক্ষ চিরে আমার হৃদযন্ত্র বের করে আনে এবং তারা উভয়ে উক্ত হৃদযন্ত্র হতে কি কি যেন বের করে ফেলে দিয়ে আবার উক্ত হৃদযন্ত্রটি দেহের মধ্যে স্থাপন করে দিয়ে, বক্ষকে চেপে ধরে আগের মতো করে দিয়ে চলে গেল। এছাড়া আমি আর কিছু বলতে পারব না।
এছাড়াও মহানবী (সা)-এর উপর অহী নাযিল হওয়ার পূর্বে দ্বিতীয়বার মহানবী (সা)-এর বক্ষ চিরে তাঁর হৃদযন্ত্র বের করে, ফেরেশতারা তার হৃদযন্ত্রের ওপেন হার্ট সার্জারীর অপারেশন করে তার হৃদযন্ত্রকে অহীর মতো ভারী শক্তি বহন করার জন্য উপযোগী করেন। যেমন পবিত্র কুরআন তার সত্যতার প্রমাণ দেয়। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-
لَوْ اَنْزَلْنَا هُذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ . وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِ بُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ .
অর্থ: "যদি আমি এই কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ পাকের ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি যাতে তারা চিন্ত ভাবনা করে।" (সূরা হাশর: আয়াত-২১)
মানব দেহের হৃদযন্ত্র যে অসুস্থ বা কোনো কিছু করার ব্যাপারে অকেজো হয়ে যায় সে ব্যাপারে নিম্নে তাঁর একটি হাদীস বর্ণনা করা হল: যেমন-
عَنِ النُّعْمَانِ ابْنِ بَشِيرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ اللَّهِ إِلَّا فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلُحَتْ صَلُحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ
অর্থ: নোমান ইবনে বাশীর (রা) হতে বর্ণিত: তিনি বলেছেন, আল্লাহর রাসূল (সা) বাণী প্রদান করেছেন। সাবধান! নিশ্চয়ই মানব দেহের মধ্যে এমন একটি গোশতপিণ্ড রয়েছে যা সুস্থ থাকলে গোটা দেহই সুস্থ থাকে, আর অসুস্থ বা দূষিত হয়ে পড়লে সমস্ত দেহটাই অসুস্থ হয়ে পড়ে। সাবধান! সেটাই হচ্ছে হৃদযন্ত্র বা অন্তকরণ।” (বুখারী হা/৫২ ও মুসলিম হা/৪১৭৮)
এছাড়াও মহানবী (সা)-এর মে'রাজ গমনের পূর্বে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তৃতীয়বার তাঁর বক্ষ বিদীর্ণ করে তাঁর ওপেন হার্ট সার্জারীর অপারেশন করেন যাতে তাঁর পক্ষে প্রথম আকাশ হতে সপ্তম আকাশ আরশ- কুরসীসহ কোটি কোটি আলোকবর্ষ মাইল ভ্রমণ করতে কোনো অসুবিধা না হয়। যেমন- পবিত্র কুরআন তার সত্যতার প্রমাণ বহন করে। যেমন-
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ . وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ.
অর্থ: "আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেইনি? আমি লাঘব করেছি আপনার বোঝা যা ছিল আপনার জন্যে দুঃসহ আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।” (সূরা-আল-ইনশিরাহ: আয়াত-১-৪)
অতএব, প্রতীয়মান হয় যে, বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারির অপারেশন করে যে গর্ব করছেন, তার মূল সূত্রপাত হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা)-এর উক্ত বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনাগুলো হতেই, এতে কোনো সন্দেহ নেই।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 কুলি

📄 কুলি


স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে, আমাদের চার পাশের বায়ুমণ্ডলে ছড়ায়ে ছিটিয়ে আছে অসংখ্য ব্যাক্টেরিয়া, ভাইরাস জীবাণুসহ আরও নানা অসংখ্য প্রকার রোগ জীবাণু এবং সেগুলো আমাদের মুখের নিঃশ্বাসে আমাদের দেহের অভ্যন্তরে গিয়ে প্রবেশ করে এবং সেখানে ধ্বংস হয়। আর যেগুলো সেখানে ধ্বংস হতে পারে না, সেগুলো আবার সেখান হতে বের হয়ে আসে। উক্ত রোগ জীবাণুগুলো আমাদের দেহে আসা যাওয়া করার সময় ইহাদের কিছু কিছু আমাদের দেহের অভ্যন্তরের বিভিন্ন যন্ত্রাংশে প্রবেশ করে সেখানে সক্রিয় হয়ে উক্ত যন্ত্রাংশগুলোর ক্ষয়সাধন করতে থাকে। আবার কিছু কিছু সেখানে ধ্বংসও হয়ে যায় এবং যেগুলো ধ্বংস হতে পারে না সেগুলো আমাদের দেহের ক্ষয়সাধন করতে করতে পরিশেষে আমাদের দেহের উক্ত যন্ত্রাংশগুলো সম্পূর্ণরূপে অকেজো করে দেয় তখন আমাদের অবশ্যই মৃত্যুমুখে পতিত হতে হয়।
এছাড়াও উক্ত রোগ জীবাণুগুলো আমাদের মুখের নিঃশ্বাসের সাথে আমাদের দেহের অভ্যন্তরে আসা-যাওয়া করার সময় ইহাদের কিছু কিছু আমাদের দেহের প্রশ্বাসের নির্গত আঠালো কার্বন-ডাই-অক্সাইডের সাথে মিশে আমাদের দেহের খাদ্যনালীর টিউবের ভেতরের চারপাশের দেওয়ালে বিষাক্ত আবরণ ফেলতে থাকে, যার ফলে আমাদের কণ্ঠনালীতে কফ-কাশির সৃষ্টি হয়, কণ্ঠস্বর নষ্ট হয়, এভাবে দীর্ঘদিন চললে আমাদের কণ্ঠনালীতে নানা অসংখ্য জটিল জটিল রোগের সৃষ্টি হয়ে যায়। এছাড়াও এদের দ্বারা দেহের অভ্যন্তরের যন্ত্রাংশে আরও নানা অসংখ্য প্রকার জটিল জটিল রোগের সৃষ্টি হয়ে অবশেষে আমাদের দেহের খাদ্যনালীতে ও দেহের ভেতরের বিভিন্ন অংশে ক্যান্সারও পর্যন্ত হয়ে যায়।
উক্ত আলোচ্য ব্যাক্টেরিয়া ও ভাইরাসসহ অন্যান্য রোগ জীবাণু দ্বারা আমাদের মধ্যে যাদের নানা জটিল রোগসমূহ হয়ে গেছে, তাদের জন্য চিকিৎসকগণ চিকিৎসার জন্য নানা ঔষধ পত্র দিয়েছেন, কিন্তু যাদের উক্ত রোগসমূহ এখনও হয়নি, তাদেরকে উক্ত রোগসমূহ হতে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে, যারা নিয়মিতভাবে গোসল অথবা হাত মুখ ধৌত করার সময়, মুখের খাদ্যনালীতে সম্ভাব্য পরিমাণ আঙ্গুল দিয়ে গড় গড় করে কুলি করবে এবং তাদের এই কুলিতে তাদের উক্ত খাদ্য নালীর টিউবের ভেতরের চারপাশের দেওয়ালের মধ্যে আঠার মতো লেগে থাকা সমস্ত ব্যাক্টেরিয়া ও ভাইরাসসহ যাবতীয় রোগ জীবাণুগুলো বের হয়ে আসবে এবং এতে খাদ্যনালীর উক্ত টিউবের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতা বেড়ে যাবে এবং তার খাদ্যনালীর মধ্যে কখনও কোনো মারাত্মক রোগ হবে না। এবং কণ্ঠস্বর সতেজ ও স্বক্রিয় থাকবে। এছাড়া গড় গড় করে কুলি করলে, ফুসফুস হৃদযন্ত্র ছাড়াও দেহের আরও অন্যান্য যন্ত্রের মধ্য হতে জমাকৃত ব্যাক্টেরিয়া ও ভাইরাসসহ আরও নানা বিষাক্ত রোগজীবাণু গড় গড় করা কুলির সাথে বের হয়ে আসে। ফলে ফুসফুস হৃদযন্ত্রসহ দেহের অন্যান্য যন্ত্রাংশগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়, যার ফলে দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলো সতেজ ও স্বক্রিয় হয়, অর্থাৎ গড় গড় করে কুলি করলে দেহের আভ্যন্তরীণ সকল যন্ত্রাংশগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে, যার ফলে শ্বাসকার্য ভালো ভাবে চলে এবং এতে ফুসফুসের কার্যক্রম সুন্দর হয় এবং এর ফলে রক্ত দূষিত হয় না, আর রক্ত দূষিত না হওয়ার কারণেই দেহের অন্যান্য যন্ত্রাংশগুলো সহজে নষ্ট হয় না। ফলে দেহ দীর্ঘদিন সুস্থ থাকে। তাই চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে, দেহকে সুস্থ ও সবল রাখার জন্য গড় গড় করে কুলির বিকল্প আর কিছু দেখা যায় না।
এছাড়াও আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেন যে, রোযা ব্যতীত গোসলে ও ওযুতে, গড়গড় করে কুলি করলে কখনো তার মুখে কোনো সমস্যা হবে না। অর্থাৎ- তার গলায় কখনো টনসিল সমস্যা হবে না, জিহ্বা সতেজ থাকবে, দাঁতে কোনো সমস্যা হবে না খাদ্যে রুচি থাকবে, মুখের ভেতর কখনো কোনো ঘা হবে না ইত্যাদি।
অথচ মহানবী মুহাম্মদ (সা) উক্ত চিকিৎসা বিজ্ঞানীদের বহুপূর্বেই পৃথিবীর প্রত্যেক মানুষের প্রত্যেক গোসলে (রোযা ব্যতীত) প্রত্যেক মানুষকে গড় গড় করে কুলি করা ফরয বা অত্যাবশ্যক করে কড়া নির্দেশ দিয়ে গেছেন, এছাড়াও তিনি রোযা ব্যতীত প্রত্যেক অজুতে গড় গড় করে কুলি করাকে সুন্নাত বা তাঁর আদর্শ বলে গণ্য করে এবং তা পালন করার জন্য তাঁর সকল উম্মতকে আদেশ করে গেছেন। এ সম্পর্কে নিম্নে তাঁর কয়েকটি হাদীস উল্লেখ করা হলো:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ عَ قَالَ رَأَيْتُ النَّبِيِّ وَ مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفِّ وَاحِدٍ فَعَلَ ذَلَكَ ثَلَثًا.
অর্থ: আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি মহানবী (সা)-কে অজুর সময় এক হাতের আঙ্গুল মুখে দিয়ে গড় গড় করে কুলি করতে দেখেছি, এভাবে তিনি তিনবার মুখে পানি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করতেন। (তিরমিযী হা/২৮ ১ম খণ্ড, ৬ষ্ঠ পৃষ্ঠা, কিতাবুত-তাহারাত)
عَنْ ابْنِ أَبِي أَوْسٍ عَنْ جَدِهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ مَا اسْتَوْكَفَ ثَلَثًا الْمَضْمَضَةَ وَالْإِسْتِنْشَاقَ عِنْدَ الْغُسْلِ.
অর্থ: ইবনে আবি আউস (রা) তাঁর দাদা হতে হাদীস বর্ণনা করে বলেন যে, আমি রাসূল (সা)-কে তাঁর গোসলের সময় দেখেছি যে, তিনি অবশ্যই মুখে হাত দিয়ে তিনবার গড় গড় করে কুলি করতেন এবং নাকে পানি দিয়ে সে পানি নিঃশ্বাসে টেনে মস্তিষ্কে উঠায়ে আবার জোরে ছেড়ে দিতেন। (নাসায়ী হা/৮৩ ১ম খণ্ড ২৬ পৃষ্ঠা কিতাবুত তাহারাত)
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنِ الزُّهْرِى عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَقَالَ إِنَّ لَهُ دَسَمًا.
অর্থ: ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত, নিশ্চয় মহানবী (সা) একদা দুধ পান করেন। তারপর তিনি পানি আনতে বলেন, তারপর তিনি সেই পানি দ্বারা গড় গড় করে কুলি করলেন এবং তিনি বললেন দুধে চর্বি রয়েছে। (তিরমিযী- হা/৮৯ ১ম খণ্ড ১৩/১৪ পৃষ্ঠা, কিতাবুত তাহারাত)
দুধ পান করার পর মহানবী (সা) গড় গড় করে কুলি তিনি এজন্যই করেছেন যে, দুধের ঘনত্বের কারণে চর্বি যেন গলার টিউবের ভিতরের চার পাশে লেগে থাকতে না পারে।
অতএব, প্রতীয়মান হয় যে, যারা রোযা ব্যতীত নিয়মিতভাবে গোসল কিংবা অজুর সময় গড় গড় করে কুলি করবে, তাদের গলার খাদ্য নালীর টিউবের ভেতরের চারপাশে কখনও কোনো প্রকার রোগজীবাণু শক্তভাবে অবস্থান করতে পারবে না এবং তাদের খাদ্যনালী কখনও কোনো প্রকার সংকোচন বা অস্বাভাবিক হবে না। অর্থাৎ গড় গড় করে কুলির দ্বারা খাদ্যনালী ও হৃদযন্ত্রের যাবতীয় রোগ জীবাণুর দূষিত ও বিষাক্ত পদার্থগুলো বের হয়ে আসে এবং এর দ্বারা খাদ্যনালী ও হৃদযন্ত্র যাবতীয় রোগজীবাণু হতে মুক্ত, সতেজ ও কর্মক্ষম থাকে। তাই প্রত্যেক মানুষের দেহের সুস্থতার জন্য গড় গড় করে কুলি করা আবশ্যক। যা মহানবী মুহাম্মদ (সা) বর্তমান যুগের স্বাস্থ্য বিজ্ঞানীদের বহুপূর্বেই বিশ্ববাসীদেরকে বলে গেছেন।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 সুন্না

📄 সুন্না


স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে, নিরিবিলি অবস্থায় গুন গুন করলে অথবা গুন গুন করে আস্তে আস্তে কথা বললে বা গান করলে মস্তিষ্কের ও হৃদযন্ত্রের বিষাক্ত দূষিত পদার্থগুলো সেখান হতে বাষ্প হয়ে বের হয়ে আসে। তখন মস্তিষ্ক ও হৃদযন্ত্র নানা অসুবিধাদায়ক জটলা হতে সতেজ ও আরামদায়ক হয়। এছাড়াও তারা লক্ষ্য করে দেখেছেন যে, নিয়মিতভাবে নিরিবিলি অবস্থায় যদি কেউ গুন গুন করে তবে তার কখনও মস্তিষ্কে ও হৃদযন্ত্রে কোনো রোগ হবে না। অর্থাৎ তার কখনও মাথা ব্যথা ও বুকে ব্যথা ও অস্থিরতাজনিত কোনো রোগ হবে না। এবং মাথা ধরা ও বুকে চাপ চাপ ভাব ও রক্তের চাপজনিত কোনো রোগ তার কখনও হবে না।
এছাড়াও স্বাস্থ্য বিজ্ঞানীরা আরও বলেন যে, পবিত্র কুরআন পাঠ করার সময় যে নূ'নে গুন্না ও মি'মে গুন্না করে পাঠ করতে হয়, তাতে প্রতীয়মান হয় যে, নূ'নে গুন্না দ্বারা মস্তিষ্কের জন্য উপকার হয়। অর্থাৎ নূনে গুন্না দ্বারা মস্তিষ্কের যাবতীয় রোগ জীবাণু বাষ্প হয়ে নাকের ছিদ্র পথ দিয়ে বের হয়ে আসে এবং মী'মে গুন্না দ্বারা হৃদযন্ত্রের যাবতীয় রোগ জীবাণু বাষ্প হয়ে মুখের খাদ্য নালী দিয়ে বের হয়ে আসে। এ ছাড়াও স্বাস্থ্য বিজ্ঞানীরা আরও বলেন যে, নূ'নে গুন্না দ্বারা নাকের ছিদ্র পথ কখনও সংকুচিত হতে পারে না। অর্থাৎ-নাকের ছিদ্র পথকে প্রসারিত বা স্বাভাবিক রাখার জন্য নূনে গুন্না অপরিহার্য এবং মীমে গুন্না দ্বারা ও নুনে গুন্না দ্বারা হৃদযন্ত্র ও খাদ্য নালী কখনও সংকুচিত বা অস্বাভাবিক হতে পারে না। তাই স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে, মস্তিষ্ক, হৃদযন্ত্র ও খাদ্যনালীকে নানা সংকোচন হতে নিরাপদ রাখার ইচ্ছা পোষণ করলে, অবশ্যই নূনে গুন্না ও মীমে গুন্নার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক ও সতেজ রাখার জন্য অবশ্যই তাকে কুরআন পাঠ করার সময় সর্বদাই নূনে গুন্না ও মীমে গুন্না করে পাঠ করতে হবে। নচেৎ তারা কখনও উক্ত রোগের সমস্যা হতে রক্ষা পাবে না।
অথচ মহানবী মুহাম্মদ (সা) স্বাস্থ্য বিজ্ঞানীদের বহুপর্বেই উক্ত পবিত্র কুরআন পাঠ করার সময় নূনে গুন্না ও মীমে গুন্নাকে ওয়াজিব বা অতি জরুরি বলে ঘোষণা করে গেছেন। এবং তিনি বলেছেন, যদি কেউ পবিত্র কুরআন তেলাওয়াত করার সময় নূনে গুন্না ও মীমে গুন্না আদায় না করে পাঠ করে, তবে সে গুনাগার হবে। এছাড়া তিনি আরো বলেন যে, পবিত্র কুরআন সঠিকভাবে সহীহ শুদ্ধ করে পাঠ করার মধ্যে মানব দেহের সর্বপ্রকার রোগের চিকিৎসা রয়েছে। যেমন এ সম্পর্কে মহানবী (সা)-এর একটি হাদীস-
حَدَّثَنَا سَعَادُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي إِسْحَقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ خَيْرُ الدَّوَاءِ "القُرْآنُ" (ابن ماجه جلد الثاني صفه ٢٥٠ ابواب الطب)
অর্থ: আলী (রা) বলেন যে, মহানবী (সা) বলেছেন সর্বরোগের উত্তম চিকিৎসা হচ্ছে 'আল কুরআন' অর্থাৎ যে ব্যক্তি কুরআন পাঠ করার সময় সহীহ শুদ্ধ করে নূনে গুন্না, মীমে গুন্না ও ইহার প্রতি হরফের ঠিক ঠিক মাখরাজ আদায় করে পাঠ করবে তার জীবনে কখনও কোনো রোগ হবে না। (ইবনে মাজাহ হা/৩৫০১, ২য় খণ্ড ২৫০ পৃষ্ঠা আবওয়াবুত তিব্ব।)
অতএব লক্ষ্য করলে দেখা যায় যে, নিরিবিলি অবস্থায় গুন গুন করে সুর করলে এতে এর প্রভাব মস্তিষ্কে ও হৃদযন্ত্রে পড়ে এবং এর দ্বারা হৃদযন্ত্রে ও মস্তিষ্কের যাবতীয় সমস্যা ও বিষ ব্যথা দূরীকরণে সাহায্য করে। তাই, যাদের মস্তিষ্কে ও হৃদযন্ত্রে সমস্যা আছে তাদের অবশ্যই উচিত নিরিবিলিতে স্বল্প সময়ের জন্য হলেও কিছুক্ষণ গুন গুন করে সুর করা। অথবা পবিত্র কুরআন পাঠের মাধ্যমে নূনে গুন্না ও মীমে গুন্নাগুলো ঠিক ঠিক মতো আদায় করা। এছাড়া নূনে গুন্নাহ ও মীমে গুন্না দ্বারা শ্বাস-প্রশ্বাসেরও কার্যে বিশেষ উপকার সাধন করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00