📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 খেজুর ও মাখন

📄 খেজুর ও মাখন

বুসর সুলামী (রা)-এর দুই পুত্র আতিয়া (রা) এবং আব্দুল্লাহ (রা) হতে বর্ণিত। তাঁরা বলেন, "আমাদের নিকট রাসূল (সা) তাশরীফ আনলেন। আমরা রাসূল (সা)-এর সামনে তাজা খেজুর এবং মাখন রাখলাম। রাসূল (সা) মাখন এবং তাজা খেজুর পছন্দ করতেন। (মিশকাত, যাদুল মাআদ, ৩য় খণ্ড)

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 কিতাবুল মুফরাদের উদ্ধৃতি

📄 কিতাবুল মুফরাদের উদ্ধৃতি

খেজুরের মেজাজ বা স্বভাব বা প্রকৃতি উষ্ণ ও গরম। এর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যোপাদন রয়েছে। এটা রক্ত উৎপাদনকারী। হজম শক্তি বর্ধক যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক। কাম শক্তি বৃদ্ধিকরণ। মুখে রুচি আনয়নকারী প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মুখের অর্ধাঙ্গ রোগ, পক্ষাঘাত এবং এ ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য খুবই উপকারী। খেজুরের বীচিও রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। ইহা পাতলা পায়খানা বন্ধ করে। পোড়া খেজুর বীচির চূর্ণ প্রবাহিত রক্ত বন্ধ করে এবং ক্ষতস্থান পরিষ্কার করে। এ চূর্ণ মাজন হিসেবে ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়। (কিতাবুল মুফরাদাত: খাওয়াসুল আদভিয়া পৃষ্ঠা নং-৩৩৮) খেজুর পেটের গ্যাস, শ্লেষ্মা, কফ দূর করে। শুষ্ক কাশি এবং এ্যাজমা রোগে উপকারী। (সিহহত ও যিন্দেগী, পৃঃ ১২৪)

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 খেজুরের প্রকারভেদ

📄 খেজুরের প্রকারভেদ

খেজুর বিভিন্ন প্রকার রয়েছে। এগুলোর রং আকার-আকৃতি, স্বাদ এবং গুণগত মানে ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন-আম্বরী (উত্তম ধরনের খেজুর) বরণী, জাবী, জালী কালমাহ, শাকাবী, আজওয়া ও সুখখাল (এই খেজুরের শুধু বীচি কাজে লাগে) ইত্যাদি এছাড়া সবাখখাল খেজুর রয়েছে। এর মেজাজ উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। এটাকে বীচিহীন মনে করা হয়। আম্বর খেজুর আকারে বড়, সুস্বাদু এবং দামী খেজুর। "তামার” খেজুরকে শুকনা খেজুরকে বলা হয়। রাসূলে (সা) এই খেজুরকে পছন্দ করতেন।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 খেজুরের পুষ্টিগুণ

📄 খেজুরের পুষ্টিগুণ

১০০ গ্রাম খেজুরে নিম্নোক্ত খাদ্য উপাদান বিদ্যমান
১. প্রোটিন: ২ গ্রাম।
২. কার্বোহাইড্রেট: ২৪ গ্রাম।
৩. ক্যালরী: ২ ক্যালরী
৪. সোডিয়াম: ৪.৭০ মিলি গ্রাম।
৫. পটাসিয়াম: ৭৫৪ মিলি গ্রাম।
৬. ক্যালসিয়াম: ৬৭.৯০ মিলি গ্রাম।
৭. ম্যাগনেসিয়াম: ৫৮.৯০ মিলি গ্রাম।
৮. কপার: ০.২১ মিলি গ্রাম।
৯. আয়রণ: ০.৬১ মিলি গ্রাম।
১০. ফসফরাস: ৬৩৮ মিলি গ্রাম।
১১. সালফার: ৫১.৬০ মিলি গ্রাম।
১২. ক্লোরিন: ২৯০ মিলি গ্রাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00