📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 খেজুর জন্মের ভৌগোলিক অবস্থান

📄 খেজুর জন্মের ভৌগোলিক অবস্থান


মরুভূমিতে ইহা বেশি জন্মে। সেই সূত্র ধরেই আরব, ইরাকে বেশি জন্মে। এছাড়া পাকিস্তান, ভারতেও বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 খেজুর ও কাকড়ি

📄 খেজুর ও কাকড়ি


আব্দুল্লাহ ইবনে জাফর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা)-কে তাজা খেজুর এবং কাকড়ী একত্রে খেতে দেখেছি।" (বুখারী, মুসলিম, মিশকাত)

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 কাঁকড়ীর উপকারিতা

📄 কাঁকড়ীর উপকারিতা


রাসূল (সা)-এর খাওয়ার এই পদ্ধতিটি নিঃসন্দেহে বৈজ্ঞানিক ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত। رطب ,পাকা তরু-তাজা খেজুরকে বলে। কাঁচা হোক বা শুকনা হোক খেজুরের মেজাজ বা প্রকৃতি বা তাপমাত্রা গরম বা উষ্ণ হয়ে থাকে। অপরদিকে কাকড়ীকে আরবিতে কিসসা বলা হয়।
মূলত: কাকড়ী আদ্র ও শীতল প্রকৃতির হয়ে থাকে। এ কারণে রাসূল (সা) খেজুরের উষ্ণ বা গরম স্বভাব বা মেজাজকে সমতায় আনায় জন্য এর সাথে শীতল-আদ্র প্রকৃতি বা মেজাজের খাদ্য কাকড়ী ফল সঙ্গে খেতেন।
ইহা ফল ও সবজি হিসেবে ব্যবহৃত হয়। এটা পিপাসা, গরম, জ্বালা-যন্ত্রণা এবং রক্তের চাপ ইত্যাদি কমিয়ে দেয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমানে প্রস্রাব বর্ধক ঔষধ ব্যবহার করা হয়। এর ফলে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে শরীরের খনিজ উপাদান। যেমন-সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি বের হয়ে যায় এবং রক্তের চাপ কমে যায়। কাকড়িও প্রস্রাব বৃদ্ধির মাধ্যমে একইভাবে রক্তের চাপ কমিয়ে দেয়। কাকড়ি দ্রুত হজম হয়। (হায়াতে জিন্দেগী-১১৪৪)
কাকড়ি অন্তরে শান্তি বা শীতলতা আনয়ন করে। প্রস্রাব সৃষ্টি করে। প্রস্রাবের জ্বালা-যন্ত্রণা দূর করে। মূত্র দ্বার দিয়ে পূঁজ, রক্ত ইত্যাদি নির্গত হওয়া বন্ধ করে। মূত্রাশয়ের পাথর এবং মূত্রথলীর জন্য বিশেষ উপকারী। (কিতাবুল মুফরাদাত: খাওয়াসুল আদভিয়া, পৃষ্ঠা নয়-২৭৮)

📘 পরিবেশ ও স্বাস্থ বিজ্ঞানে মুহাম্মদ সাঃ > 📄 কাকড়ীর মধ্যে নিম্নোক্ত খাদ্যোপাদান বিদ্যমান

📄 কাকড়ীর মধ্যে নিম্নোক্ত খাদ্যোপাদান বিদ্যমান


১. পানির পরিমাণ শতকরা : ৭৫.৬ ভাগ
২. প্রোটিন-শতকরা -১/২ ভাগ
৩. শ্বেতসার শতকরা : ২/৩ ভাগ
এছাড়াও ফ্যাটি এসিড, বিভিন্ন প্রকার খনিজ লবণ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, সালফার, লাইম ইত্যাদি বিদ্যমান। (সিহহাত আওর তন্দুরস্তী, পৃষ্ঠা ২০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00