📄 দুধের পুষ্টিগুণ
১০০ গ্রাম দুধে নিম্নোক্ত খাদ্য উপাদান বিদ্যমান।
মায়ের বুকের দুধে আছে -
১. প্রোটিন : ১.০ গ্রাম
২. স্নেহ পদার্থ : ১.৯ গ্রাম
৩. শর্করা : ৭.০ গ্রাম
৪. ক্যালসিয়াম : ১.৩২ মি. গ্রাম
৫. লৌহ : ০.২ মি. গ্রাম
৬. ক্যালরী : ৬৭
একমাত্র মায়ের দুধেই Docosa Hexaenoic Acid বা D.H.A নামক এক ধরনের Long Chain Fatty Acid বিদ্যমান। বিস্ময়ের বিষয় হলো অন্য কোনো দুধে (গরু, ছাগল, ভেড়া, মহিষ, পাউডার দুধে) এই D.H.A থাকে না। আর এ কারণেই চতুষ্পদী স্তন্যপায়ী প্রাণী বিবেক বুদ্ধিহীন। মায়ের বুকের দুধে D.H.A থাকে বলেই মানুষ এত বুদ্ধিমান।
মাতৃদুগ্ধ প্রয়োজনীয় যে, মাতৃহারা কোনো শিশুকে দুধ দেয়ার অধিকারী অন্য মাতাকে দেয়া হয়েছে। শিশুরা মাতৃ-দুগ্ধ পানের পরে পাকস্থলীতে এসিডের সাথে বিক্রিয়ায় দইয়ে পরিণত হয়। পাকস্থলীর এনজাইম দইকে পরিপাক করে সরল খাদ্যে পরিণত করে এবং ডিওডেনামের ভিলাই দ্বারা তা শোষিত হয়। অবশেষে মলমূত্র বের করতে পারবে না। কিন্তু শিশুরা দুধ খেয়ে মলমূত্র ত্যাগ করতে পারে। শিশুর জন্য এ দুধের প্রয়োজনীয়তা নিঃসন্দেহে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। যা কুরআন অনেক আগেই আমাদের জানিয়ে দিয়েছে।
📄 গাভীর দুধের পুষ্টিমান
১০০ গ্রাম গাভীর দুধে নিম্নোক্ত খাদ্য বিদ্যমান।
১. প্রোটিন: ৩.৩ গ্রাম
২. স্নেহপদার্থ: ৩.৬ গ্রাম
৩. শর্করা: ৪.৮ গ্রাম।
৪. ক্যালসিয়াম: ০.১২ মি. গ্রাম
৫. লৌহ: ২.০ মি. গ্রাম
৬. ক্যালরী: ৭১
ছাগলের দুধের পুষ্টিগুণ
১০০ গ্রাম ছাগলের দুধে নিম্নোক্ত উপাদান বিদ্যমান।
১. প্রোটিন: ৩.৭ গ্রাম।
২. স্নেহ পদার্থ: ৫.৬ গ্রাম
৩. শর্করা : ৪.৭ গ্রাম।
৪. ক্যালসিয়াম: ০.১৭ মি. গ্রাম
৫. লৌহ ০.৩ মি. গ্রাম
৬. ক্যালরী: ৮৪ গ্রাম
এছাড়া দুধে শ্বেতসার থাকে। দুধের শ্বেতসারকে ল্যাকটোজ বলা হয়।