📄 পুষ্প রস (নেকটার) যেভাবে মধুতে পরিণত হয়
মাঠ, বাগান, ক্ষেত, পাহাড়, বন-জঙ্গল প্রভৃতি জায়গা থেকে মৌমাছি দলে দলে ফুলের নির্যাস বয়ে আনে তাদের মৌচাকে। আর সেখানে বসে থাকা অপ্রাপ্ত বয়স্ক মৌমাছির মুখের ভিতর ও ঢুকিয়ে দেয় পুষ্পরস অর্থাৎ ফুলের নির্যাস। এই নবীন দল জিহ্বা বিস্তার ও সংকোচন করে রসের পানির ভাগ অনেকাংশে কমিয়ে আনে।
তারপর তাদের গ্লান্ডের এ্যানজাইম বা উৎসেচক দ্বারা ধীরে ধীরে পরবর্তীতে হয় লেডুলোজ ডেক্সটোজে। এই গাঢ় রস মধু চক্রের কোষে মোম দিয়ে ঢেকে সংরক্ষিত করে রাখে। এতে এ্যানজাইম সক্রিয় থাকে এই সঞ্চিত রসে। ফলে কয়েক সপ্তাহের মধ্যে এই সংরক্ষিত 'সবুজ মধু' সোনালী গাঢ় মধুতে পরিণত হয়।
📄 একটা মৌমাছি কত মধু সংগ্রহ করে
একটি মৌমাছি এক পাউন্ড মধু সংগ্রহ করতে পনের হাজার বার মধু গ্রহণে যেতে হয়। তাদের সব কর্মকান্ড নিয়ম শৃঙ্খলায় সুসংবদ্ধ। একটি মৌমাছি দিনে তার ওজনের ১০গুণ মধু আহরণ করে থাকে ফুল থেকে ফুলে।
এক হিসেবে দেখা গেছে, একটি চাক বাঁচাতে প্রায় ১৭ মিলিয়ন মাইল মৌমাছিদের উড়তে হয় মধু সংগ্রহে। মৌমাছিরা এতই কর্তব্য পরায়ণ যে, বসন্ত ও গ্রীষ্মে ৬/৭ সপ্তাহের উত্তুঙ্গ আহরণ পূর্বে উড়ে উড়ে সমস্ত শক্তি নিঃশেষিত হয়ে আকাশেই বহু মৌমাছি ঝড়ে পড়ে বীরোচিত মৃত্যুবরণ করে থাকে।
চার হাজার বছরের পুরনো মধু পাওয়া গিয়েছে মিশরের পিরামিডে। সে মধু এখনও অক্ষুণ্ণ, অবিমিশ্র ও খাঁটি।