📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 শ্বশুর-শাশুড়ির আনুগত্য ও সেবা করুন

📄 শ্বশুর-শাশুড়ির আনুগত্য ও সেবা করুন


সুখের নীড় রচনা করতে হলে পুত্রবধূর উচিত স্বতঃস্ফূর্তভাবে যতটুকু সম্ভব শ্বশুর-শাশুড়ির খেদমত করা। একে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করা।

দুঃখজনক হল, আজকাল এমন নারীর সংখ্যা দিন দিন বাড়ছে যারা বিয়ের পর শ্বশুর-শাশুড়ির সঙ্গে আর থাকতে চায় না বা তাদের সেবা করা নিজেদের উপর জুলুম মনে করে। অনেকে শ্বশুর-শাশুড়ি সম্পর্কে মিথ্যা কথা বলে স্বামীকে তার বাবা-মায়ের বিরুদ্ধচারণ করতে উসকানি দেয়। উদ্দেশ্য হল, শ্বশুর-শাশুড়ি থেকে আলাদা হয়ে স্বাধীন জীবন যাপন করা অথবা শ্বশুর-শাশুড়ির সেবা করা থেকে অব্যাহতি পাওয়া। অথচ ওই নারীই একসময় যখন আরেকজন মেয়ের শাশুড়ি হন তখন চান নিজের পুত্রবধূ তার ভালোমন্দ খোঁজখবর রাখুক, সেবাযত্ন করুক। তাদের পাশেই থাকুক। এটা সম্পূর্ণ দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। রাসূলুল্লাহ ﷺ বলেন

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে। ১৫

টিকাঃ
১৫ মুসলিম: ৪৫

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 শ্বশুরবাড়ির বদনাম বাবার বাড়িতে করবেন না

📄 শ্বশুরবাড়ির বদনাম বাবার বাড়িতে করবেন না


আপনার শ্বশুরবাড়ি হলেও সেটি আপনার স্বামীর নিজের বাড়ি। তাছাড়া বিয়ের পর শ্বশুরবাড়িই হয়ে যায় নিজের বাড়ি। আর নিজের বাড়ির বদনাম কেউ সহ্য করতে পারে না। তাই শ্বশুরবাড়ির বদনাম করলে আপনার স্বামী রেগে যাবেন, এটাই স্বাভাবিক। কারণ সেই বাড়ির সব সদস্য তার আপনজন। তাই শ্বশুরবাড়ির বদনাম করবেন না। যদি সুযোগ পান তবে প্রশংসা করুন। এতে আপনার স্বামী খুশি থাকবেন। ভালো থাকবে আপনার সম্পর্ক। সংসারও সুখের হবে।

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 মাঝে মাঝে শাশুড়িকে তার পছন্দের কিছু উপহার দেয়া

📄 মাঝে মাঝে শাশুড়িকে তার পছন্দের কিছু উপহার দেয়া


হাদীসে আছে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন

تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَغَرَ الصَّدْرِ

তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো। এর দ্বারা অন্তরের সঙ্কীর্ণতা ও হিংসা-বিদ্বেষ দূর হয়ে যায়। ১৬

এই হাদিয়া নিজেই কিনে দিতে হবে তা জরুরি নয়। বরং মাঝে মাঝে স্বামীকে কিনে দিতে বলা। এতে শাশুড়ি মনে মনে অনেক খুশি হবেন এবং পুত্রবধূকে বেশি স্নেহ করবেন।

টিকাঃ
১৬ মুসনাদে আহমদ: ৯২৫০

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 শ্বশুরালয়ের বদনাম প্রতিবেশীর কাছে করবেন না

📄 শ্বশুরালয়ের বদনাম প্রতিবেশীর কাছে করবেন না


এটাও খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই প্রতিবেশী আপনার বদনামের কথা তার পেটে রাখবে না- এটা শত ভাগ নিশ্চিত। সন্দেহ নেই, যার কারণে আপনার সংসারে আগুন জ্বলে ওঠবে। তাছাড়া এর কারণে গীবতের গোনাহ যে হয় এটা আমরা সকলেই বুঝি।

ফন্ট সাইজ
15px
17px