📄 সেখানে রাসূলুল্লাহ (সাঃ) থাকবেন
জনৈক আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, জান্নাতের এমন একটি নেয়ামতের ব্যাপারে বলুন, যা আমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করে তুলবে! তিনি জবাবে বললেন, সেখানে রাসূলুল্লাহ থাকবেন!
📄 সুন্নাহটির চর্চা একটু কঠিন বৈকি! তবে...
দুঃখজনক ব্যাপার হল, আমাদের পরিবারগুলোতে এই সুন্নাহর চর্চা নেই। বরং দেখা যায়, সকাল হলেই নতুন উদ্যমে শুরু হয় আগের দিনের ঝগড়ার পুনরাবৃত্তি। অথচ শাশুড়ি যদি চিন্তা করে, আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকার জন্য বৌমাকে মাফ করে দিলাম। অনুরূপভাবে বৌমা যদি চিন্তা করে, আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকার জন্য শাশুড়ি আমার সঙ্গে অন্যায় করলেও তাকে মাফ করে দিলাম তাহলে ঝগড়া স্থায়ী হয় না। আর এটা তো জানা কথা যে, ঝগড়া গভীর হলে কেউই শান্তি পাবে না। সুন্নাহটির চর্চা একটু কঠিন বৈকি! তবে শান্তিময় পরিবার পেতে হলে এটির চর্চা কেবল বউ-শাশুড়ি নয়; বরং পরিবারের সকলেরই মাঝে থাকা চাই।