📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 ঝগড়া ক্ষমার মাধ্যমে ইতি টানুন

📄 ঝগড়া ক্ষমার মাধ্যমে ইতি টানুন


উক্ত দুই পরামর্শ মেনে চলার পরেও আমি এ কথা বলছি না যে, কোনো ঝগড়াঝাঁটি মোটেও থাকবে না। কেননা একসঙ্গে থাকতে গেলে টুকটাক মনোমালিন্য হবেই। আপন মা-মেয়ের মধ্যেও হয়। তবে এক্ষেত্রে বউ- শাশুড়ি উভয়ের প্রতি তৃতীয় পরামর্শ হল, আগের দিনের ঝগড়ার জের টেনে পরের দিন অশান্তি শুরু করবেন না। যা হয়েছে তা ভুলে যান। রাতে ঘুমানোর আগেই একে অপরকে মাফ করে দিন। নতুন একটা সকাল, নতুনভাবে শুরু করুন। একে অপরকে ক্ষমা করে দেয়ার মাধ্যমে ঝগড়ার ইতি টানুন।

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 রাতে ঘুমানোর আগে মিটমাট করে ফেলুন

📄 রাতে ঘুমানোর আগে মিটমাট করে ফেলুন


একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাহল এই যে, নিয়ম হচ্ছে, পরিবারের টুকটাক ঝামেলা রাতে ঘুমানোর আগে মিটমাট করে ফেলা। যে দিনটি খুব খারাপ গিয়েছে, সেখান থেকেও কোনো ইতিবাচকতা নিয়ে ঘুমানোর চেষ্টা করা. সতর্ক থাকা যে, ঘুমানোর আগে চলে যাওয়া দিনের কোনো ঝগড়া যেন পরের দিন সকাল পর্যন্ত বিস্তৃত না হয়। যেমন একটু আগে বলেছি, বউ-শাশুড়ির ঝগড়া? রাতে ঘুমানোর আগেই মীমাংসা করে ফেলুন। অনুরূপভাবে স্বামী-স্ত্রীর কলহ? তাও রাতের ভেতরেই মিটমাট করে ফেলুন।

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 স্বামীর রাগের মোকাবেলা করার চমৎকার কৌশল

📄 স্বামীর রাগের মোকাবেলা করার চমৎকার কৌশল


কুরআন-সুন্নাহর বক্তব্য থেকেও বিষয়টির গুরুত্ব খুঁজে পাওয়া যায়। যেমন যৌবনকালে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট ঝগড়ার অন্যতম কারণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শারীরিক চাহিদা পূরণ করতে না পারা এবং মেয়েদের ক্ষেত্রে মনের চাহিদা পূরণ করতে না পারা। অপর দিকে বিশেষ হেকমতের কারণে ইসলাম তালাকের অধিকার পুরুষদের দিয়েছে। এখন যদি স্বামী তার গোস্বা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তালাকের মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে! তাই ইসলাম স্বামীর রাগের মোকাবেলা করার জন্য একটা চমৎকার কৌশল শিক্ষা দিয়েছে। তা এই যে, রাগারাগী যতই হোক; রাতের বেলা স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ-সময় কাটাতে হবে। স্পর্শ, আলিঙ্গন, চুম্বন দিয়ে তাকে উত্তেজিত করে তুলতে হবে। এটা আল্লাহর দারুণ একটা নেয়ামত। এটা স্বামীর রাগ প্রশমনে খুব দ্রুত কাজ করে।

রাসূলুল্লাহ বলেছেন

إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ أَنْ تَجِيءَ, لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ

স্বামী যখন তার স্ত্রীকে নিজ বিছানার দিকে আহ্বান করে তখন যদি স্ত্রী না আসে, তবে সকাল পর্যন্ত ফেরেশতাগণ তার উপর অভিশাপ করতে থাকে। ১১

উক্ত হাদীসে حَتَّى تُصْبِحَ ‘সকাল পর্যন্ত’ শব্দ দ্বারা স্ত্রীকে এই শিক্ষা দেয়া হয়েছে, তালাকের মতো দুর্ঘটনা যেন না ঘটে, তাই রাতেই স্বামীর গোস্বা কাবু করে ফেলতে হবে।

টিকাঃ
১১ বুখারী: ৩২৩৭

📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 একে অপরের সঙ্গে মুচকি হেসে কথা বলুন

📄 একে অপরের সঙ্গে মুচকি হেসে কথা বলুন


বউ-শাশুড়ি উভয়ের প্রতি চতুর্থ পরামর্শ হল, সুখী পরিবার পেতে হলে একে অপরের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারা ও মুচকি হেসে কথা বলুন। কেননা একটু মুচকি হাসি দু'জনের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। অপরদিকে গোমরামুখে থাকলে দূরত্ব তৈরি হবে। বিজ্ঞজনেরা বলে থাকেন, মুচকি হাসির মাধ্যমে মানুষের হৃদয়ে খুব সহজেই প্রবেশ করা যায়। মানুষের হৃদয়েও একটা তালা আছে। সেই তালার উত্তম চাবি হচ্ছে মুচকি হাসি। তাছাড়া মুচকি হেসে কথা বলা রাসূলুল্লাহ -এর একটি চমৎকার সুন্নাহ। যতবার মুচকি হেসে কথা বলবেন, ততবার সদকার সাওয়াব পাবেন। রাসূলুল্লাহ বলেন

تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ

তোমার ভাইয়ের সাক্ষাতে মুচকি হাসাও একটি সদকা। ১২

টিকাঃ
১২ তিরমিযী: ১৯৫৬

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية