📄 শাশুড়িকে হতে হবে মা, বৌমাকে হতে হবে মেয়ে
দ্বিতীয়ত ইসলামের শিক্ষা হল, শাশুড়ি মনে করবে, একটা মেয়ে তার মা- বাবা ভাই-বোন ও অন্যান্য আপনজন রেখে আমাদের পরিবারে এসেছে। এটা তার জন্য সম্পূর্ণ নতুন পরিবেশ। সুতরাং এখন থেকে সে আমাদের পরিবারের মেয়ে-আমার মেয়ে।
অনুরূপভাবে স্ত্রী মনে করবে, বিয়ের আগে আমার মা ছিলেন একজন। বিয়ের পর আমার জীবনে আরেকজন নতুন মা এসেছেন- শাশুড়ি মা। এভাবে শাশুড়ি যদি পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করে নিতে পারেন, তার সুখ আনন্দ ও সুবিধার প্রতি সবিশেষ মনোযোগ দেন, অনুরূপভাবে স্ত্রী যদি স্বামীর মাকে নিজের মায়ের মতো সম্মান ও সমীহের চোখে দেখে, মনপ্রাণে তাকে ভালোবাসে, শ্বশুর-শাশুড়ির সেবা-যত্নকে নিজের জন্য পরম সৌভাগ্য মনে করে তাহলে বউ-শাশুড়ির সম্পর্কের সমীকরণ বদলে যাবে। তিক্ততা অনেকাংশে কমে যাবে।