📘 পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে 📄 এক স্কুল-শিশুর ঘটনা

📄 এক স্কুল-শিশুর ঘটনা


বেশ আগে বিখ্যাত দায়ী মাওলানা তারিক জামিলের একটি বয়ান শুনেছিলাম। তিনি বলেছিলেন, কোনো এক স্কুলের পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, তুমি জীবনে কী হতে চাও? এক বাচ্চা প্রশ্নটির উত্তর দিতে গিয়ে লিখল, আমার জীবনে আমি স্মার্ট ফোন হতে চাই।

কারণ হিসেবে সে লিখে- আমি স্কুল শেষে যখন বাসায় যাই, বাবার সঙ্গে কথা বলতে গেলে দেখি, বাবা স্মার্ট ফোন নিয়ে ব্যস্ত। তাই বাবা আমাকে সময় দেয় না। দু'একটি কথা হয়তো বলে। তারপর বাবা আমাকে পাঠিয়ে দেয় মায়ের কাছে। তখন মাকেও দেখি স্মার্ট ফোন নিয়ে ব্যস্ত। মাও সময় দিতে চায় না। মা আবার পাঠিয়ে দেয় বাবার কাছে। তারা আমাকে আদর করে না। ধমক দেয়। তারপর আমিও স্মার্ট ফোনে গেম বা কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমি লক্ষ করলাম, আমার বাবা-মায়ের কাছে আমার চেয়ে স্মার্ট ফোনের গুরুত্ব বেশি। সুতরাং আমি যদি স্মার্ট ফোন হতে পারি তাহলে বাবা-মায়ের আদর পাবো। তারা আমাকে গুরুত্ব দিবে। সময় দিবে। আদর করবে।

ঘটনাক্রমে উক্ত স্কুলের টিচার ছিল শিশুটির মা। মা নিজেই শিশুটির খাতা দেখছিল। যখন সে নিজের সন্তানের মনের এই আকুতি পরীক্ষার খাতায় পড়ছিল তখন শুভবুদ্ধির উদয় হল। মনের অজান্তেই কেঁদে ফেলল এবং স্বামীর কাছে পরীক্ষার খাতাটি নিয়ে তাকে বলল দেখো, এসব ডিভাইস আমাদেরকে নিজেদের সন্তানদের থেকে কত দূরে সরিয়ে দিচ্ছে!

ফন্ট সাইজ
15px
17px