📄 adjustment problem অর্থাৎ বনিবনা না হওয়া
এক্ষেত্রে প্রথমেই যে সমস্যাটি সামনে আসে তা হল, adjustment problem অর্থাৎ বনিবনা না হওয়া।
সত্যিকারের বিষয় হল, আপনারা যা দেখেন আমরা আরেকটু বেশি দেখি। কেননা মসজিদের এই মিম্বারগুলো হল, আয়নার মতো। গোটা সমাজ এই আয়নার সামনে দণ্ডায়মান। এখান থেকে গোটা সমাজ দেখা যায়, বোঝা যায়। আপনারা যাদের দেখলে সুখী মনে করেন আসলে তারা অনেক ক্ষেত্রে ততটা সুখী নয়। আমার চোখের সামনে এমন বহু পরিবার আছে, তাদের গাড়ি-বাড়ি, ধন-দৌলত সবই আছে। কিন্তু তাদের নিজেদের মধ্যে বনিবনা নেই। স্বামী স্ত্রী একই ছাদের নিচে বসবাস করে কিন্তু একজন আরেকজন থেকে যোজন যোজন দূরে। মনের মিল নেই। পরিবারের কারো সঙ্গে কারোর বনিবনা নেই। কে কখন আসে, কখন যায়, কখন শোয়, কখন খায় তার কোনো নিয়মনীতি নেই। অথচ সবাই একই ছাদের নিচে থাকে। কিন্তু একেকজন যেন একেক জগতের বাসিন্দা।
📄 সময় নষ্ট করা
এখনকার পরিবারগুলোর আরেকটি সমস্যা হল, সময় নষ্ট করা।
শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী দা. বা. বলেন, আগেকার দিনের মা- বোনেরা সময়ের কত বরকত পেতো! আর এখন? সুইচ টিপ দিলেই গ্যাস, কাপড়ের জন্য ওয়াশিং মেশিন, ঠাণ্ডা করার জন্য ফ্রিজ, গরম করার জন্য ওভেন, মসলা তৈরির জন্য ব্লেন্ডার মেশিনসহ আরও কত কী! এর ওপরে আছে কাজের বুয়া- রেগুলার বুয়া, ছুটা বুয়া! এরপরও আমাদের মা বোনেরা সময় পায় না! এর কারণ হল সময়ের বরকত নষ্ট হয়ে গিয়েছে।