📄 স্বাস্থ্যগত ক্ষতি
১. সিনেমা, ফিল্ম দেখতে দেখতে সিনেমায় আসক্তদের দৃষ্টিশক্তি বিকল হয়ে পড়ে। দৃষ্টিশক্তি আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। এ সম্পর্কে কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে।
২. ভয় ও খুনোখুনির ফিল্ম দেখার কারণে মানুষের হার্ডবিট প্রবল হয়ে পড়ে। উচ্চ রক্তচাপ ও উচ্চ স্নায়বিক উত্তেজনাজনিত রোগ দেখা দেয়।
৩. ক্ষতিকর কাজে রাত জাগরণ শারীরিক শান্তি ও শরীরের সুস্থতা বিনষ্টের কারণ। আর এ কারণে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে যে, কী কাজে সে তার স্বাস্থ্য ক্ষয় করেছে?
৪. শিশুরা শারীরিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়, যখন তারা সুপার ম্যান, আইরন ম্যান বা এমন অন্যদের অনুকরণ করতে চেষ্টা করে। আর বড়রা যখন বিভিন্ন বক্সার বা ক্যারাটে অভিনেতাদের অনুকরণ করে, তখন তারা শারীরিক বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়।
📄 আর্থিক ক্ষতি
ফিল্ম-সিনেমাসংশ্লিষ্ট বিভিন্ন ডিভাইস নষ্ট হয়ে গেলে আবার এগুলো ঠিক করতে, এগুলো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা খরচ হয়। অথচ অর্থ-সম্পদের ব্যাপারে সে কিয়ামতের দিন জিজ্ঞাসার সম্মুখীন হবে যে, সে তার মাল কোন খাতে খরচ করেছে? বর্তমানে মানুষ ব্যতিব্যস্ত হয়ে অপ্রয়োজনীয় বিলাসদ্রব্যাদি কেনে। আর মহিলারা টিভির পর্দায় বিজ্ঞাপনে যে সকল পোশাক বা মেকাপ দেখে, সেগুলো কেনার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দেয়। এভাবে সত্য ও ন্যায়ের পথে ব্যয় না হওয়া ধন-সম্পদ কাফির ও তাদের গোলামদের হাতে চলে যায়।