📘 পারিবারিক বিপর্যয়ের কারণ > 📄 অবতরণিকা

📄 অবতরণিকা


بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ، وَنَسْتَعِينُهُ، وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
أَمَّا بَعْدُ-
পরিবারের পরিশুদ্ধতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি আমানত। বিরাট এক দায়িত্ব। আল্লাহর আদেশ অনুযায়ী এ আমানত রক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর আবশ্যক। পরিবারকে সর্বপ্রকার মন্দ ও নিকৃষ্ট বিষয় থেকে মুক্ত রাখা—এ আমানত রক্ষারই অন্যতম অংশ।
এ বইতে এমন পরিবারগুলোর প্রতি বিশেষ নির্দেশনা রয়েছে, যে সকল পরিবারে নানান ধরনের নিকৃষ্ট ও ক্ষতিকর বিষয় বিদ্যমান—যেসব বিষয় কেবল উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখেই ঠেলে দেয় না; বরং একটি মুসলিম পরিবারকে পতিত করে বিপর্যয়ের শেষ সীমায়, পুরো পরিবারকে ধ্বংস করে তবে ক্ষান্ত হয়।
আপনার হাতের এ বইটিতে পারিবারিক বিপর্যয় সৃষ্টির এমনই কিছু বিশেষ কারণ নিয়ে আলোচনা থাকবে। এবং এ বিপর্যয়ের কারণ হিসেবে আবির্ভূত হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার ও সেগুলো প্রতিকারের উপায় সম্পর্কে নির্দেশনা থাকবে। পাঠক সমীপে প্রতিটি নির্দেশনা উপস্থাপিত হবে ‘উপদেশ’ নামে। আশা করি, এ বইটি তাদের জন্য পথনির্দেশিকা হবে, যারা হকের পথে চলতে চায়, কদম বাড়াতে চায় সংস্কার ও পরিবর্তনের পথে; যার আদেশ স্বয়ং রাসুল ﷺ আমাদের দিয়েছেন তাঁর মধুসম বাণীতে :
مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرُهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
‘তোমাদের কেউ মন্দ কর্ম দেখলে, সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে। যদি তাতে সে সক্ষম না হয়, তবে যেন কথার দ্বারা পরিবর্তন করে। যদি এতেও সে সক্ষম না হয়, তবে যেন অন্তর দ্বারা (পরিকল্পনা গ্রহণের মাধ্যমে) পরিবর্তন করে; আর এটা হচ্ছে সর্বনিম্ন ইমান।’২
‘আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ’ নামক বইটিতে পারিবারিক বিপর্যয় সৃষ্টিকারী নিকৃষ্ট কিছু কারণ সংক্ষেপে উপস্থাপন করা হয়েছিল। এ বইয়ে উপস্থাপিত হয়েছে সে সকল কারণের বিস্তারিত বিবরণ।
মহান আরশের প্রভু, পরম দাতা আল্লাহর নিকট আমাদের প্রার্থনা—তিনি যেন এ বইটির মাধ্যমে আমাদের ও আমার মুসলমান ভাইদের অশেষ উপকৃত হবার তাওফিক দান করেন। একমাত্র আল্লাহ তাআলাই সঠিক পথপ্রদর্শনকারী।
- মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ

টিকাঃ
২. সহিহু মুসলিম: ৬৯/১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00