📘 প্যারেন্টিং এই আধুনিক যুগে সন্তানকে কিভাবে মানুষ করবো 📄 যে সকল ছেলেমেয়েরা বড় হয়ে গেছে কিন্তু ছোটবেলায় বাবা-মা থেকে দ্বীনি শিক্ষা পায়নি

📄 যে সকল ছেলেমেয়েরা বড় হয়ে গেছে কিন্তু ছোটবেলায় বাবা-মা থেকে দ্বীনি শিক্ষা পায়নি


যে সকল পিতামাতার সন্তানরা বড় হয়ে গেছে কিন্তু সন্তানের ছোটবেলায় পিতামাতার ইসলামের উপর সঠিক জ্ঞান না থাকার কারণে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেননি! সত্য হলেও আজ অতি দুঃখের বিষয় যে এই বড় হয়ে যাওয়া সন্তানরা পিতামাতার সামনে অনৈসলামী জীবনযাপন করছে। এখন আর তারা বাবা-মার উপদেশ গ্রহণ করছে না, তারা তাদের ইচ্ছানুযায়ী চলছে। এখন প্রশ্ন: এই বাবা-মা কী করবেন?

হতাশ হওয়া যাবে না। হাল ছেড়ে দেওয়া যাবে না। উপদেশের মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহানু ওয়া তা'আলা যেন সন্তানদেরকে হিদায়াত দান করেন। আর পূর্বের ভুলের জন্য আল্লাহ তা'আলার কাছে ক্ষমা চাইতে হবে যেন আখিরাতের ময়দানে এই সন্তান পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়। এ বিষয়ে সঠিক সহায়তা পাওয়ার জন্য আমাদের প্রকাশিত ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের ১১ নং বই “মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে?” বইটি পড়ার পরামর্শ রইলো।

ফন্ট সাইজ
15px
17px