📄 ১৩ থেকে ১৯ বছর বয়স
এই বয়সটাকে বলে টিনএইজ (Teenage)। আমরা অনেক মা-বাবারাই জানি না এই টিনএইজ অর্থ কী বা এ নাম কেন দেওয়া হলো। শব্দটি ইংরেজি। ১৩ (থার্টিন) থেকে ১৯ (নাইনটিন) পর্যন্ত এই প্রতিটি বৎসরের শেষে "টিন” শব্দটি আছে তাই এই সাতটি বছরের ছেলেমেয়েদেরকে বলে "টিনএইজ”। এই বয়সে ছেলেমেয়েরা হাইস্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে যায়। প্যারেন্টিং এর মধ্যে এই বয়সটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সটি সন্তানদের জন্য বিপদজনক অর্থাৎ এই বয়সেই ছেলেমেয়েরা বেশি নষ্ট হয়ে যায়, বিপথে চলে যায়, বাবা-মায়ের কন্ট্রোলের বাইরে চলে যায়।
📄 টিনেইজ বয়সে ছেলেমেয়েরা সাধারণত যে সমস্যাগুলোতে পরে
এই টিনএইজ বয়সে ছেলেমেয়েরা সাধারণত যে সমস্যাগুলোতে পড়ে-
• এই বয়সে বিষন্নতায় ভুগে।
• এই বয়সে খারাপ ছেলেমেয়েদের সাথে বন্ধুত্ব হয়।
• এই বয়সে সিগারেট ও মদ পানে অভ্যস্ত হয়।
• এই বয়সে নানা রকম ড্রাগ এডিকশনে জড়িয়ে যায়।
• এই বয়সে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িয়ে যায়।
• এই বয়সে বিভিন্ন রকম গ্যাংয়ের সদস্য হয়।
• এই বয়সে টাকা দিয়ে জুয়া খেলার নেশায় পড়ে যায়।
• এই বয়সে রাত করে বাড়ি ফিরে।
• এই বয়সে সাধারণত স্কুল-কলেজ ফাঁকি দেয়।
• এই বয়সে বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে।
• এই বয়সে তারা পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়।
• উপরের এই সকল কারণে পড়ালেখায় খারাপ করে।
প্যারেন্টিং শিশুর ছোট কাল থেকেই হওয়া উচিত। যে শিশুকে ছোটবেলা থেকে সঠিক নির্দেশনায় গড়ে তোলা হয়নি, ভালো ভালো জিনিস প্র্যাকটিস করানো হয়নি, তেমন একজন শিশুর টিনএইজ বয়সে এসে তার উপর হঠাৎ করে প্যারেন্টিং-এর সব ফর্মুলা কাজে নাও দিতে পারে। মনে রাখতে হবে যে, আমরা যারা শিশুকালে অবহেলা করেছি এবং সন্তানকে সঠিক নির্দেশনা দিইনি, আমরা যদি আমাদের কিশোর-কিশোরী সন্তানদের হঠাৎ করে সঠিক নির্দেশনা দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অনেক ধৈর্যের সাথে কাজটি করতে হবে।
তিনটি বাক্য টিনএইজ সন্তানদের সাধারণত বলা ঠিক না
বর্তমানের সাইকোলজিস্টরা মা-বাবাদের টিনএইজ সন্তানদের সাথে যুক্তি তর্কের সময় নিম্নের তিনটি বাক্য বলতে বারণ করেন। মা-বাবা হয়তো রাগের বশে বা ফ্রাস্ট্রেশন থেকে এই সকল কথা বলে ফেলেন এবং পরক্ষণেই ভুলে যান কিন্তু ছেলেমেয়েরা তা ভুলে না। তাদের সাথে চরম মুহূর্তে কথা বলার জন্য সঠিক পন্থা এবং ভাষা জেনে নিতে হবে, ধৈর্যধারণ করতে হবে। তারা যেন কোনোভাবেই মা-বাবার কথা থেকে লজ্জা না পায়, ভয় না পায় এবং অপরাধবোধে না ভুগে।
১. তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ! (You're making me crazy!)
২. তোমার সমস্যাটি কী? (What's wrong with you?)
৩. তোমার ভালো হওয়া উচিত অন্যথায় গোল্লায় যাও! (You'd better ...... or else!)
তাহলে কী বলা যেতে পারে?
১. আমরা বলতে পারি যে, তোমার এই ধরনের আচরণ আমি পছন্দ করি না। তবে তাকে বুঝিয়ে বলতে হবে যে কেন এই জাতীয় ব্যবহার ভালো নয় বা উচিত নয় এবং তাকে বুঝিয়ে বলতে হবে যে সে কীভাবে এই জাতীয় আচরণ পরিবর্তন করবে।
২. এই ধরনের বাক্য সন্তানদের লজ্জায় ফেলে দেয়। তখন তারা নিজেদের পজিটিভ সামর্থ্য নিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে তুমি যে কাজটি করছো তা আমাদের কারো জন্যই ভালো না।
৩. এই ধরনের বাক্য সন্তানদের মনে ভীতির সৃষ্টি করে এবং তাদের খারাপ পথে চলে যেতে সাহায্য করে। এই ক্ষেত্রেও তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে, তুমি যখন এমন আচরণ করো তখন আমি ভালো অনুভব করি না, যা পরিবারের জন্য এবং প্রতিবেশীদের জন্যও ক্ষতিকারক।
আমরা স্বামী-স্ত্রী দু'জনে টরন্টো ইউনিভার্সিটিতে Teenage Parenting এর উপর একটি কোর্স করেছিলাম। সেই কোর্সের কিছু উল্লেখযোগ্য অংশ মা-বাবাদের শিক্ষণীয় হিসেবে তুলে ধরা হলো। কোর্সটি পরিচালনা করেছিলেন ইংল্যান্ড থেকে আগত ড. মুহাম্মাদ আব্দুল বারি। তিনি ব্রিটিশ মুসলিম কমিটিতে একজন Educationalist, Community activist and Parenting consultant হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন।
Course Components
1. Balanced growth and development
2. Parent-child relationship
3. Discipline and control
4. Family and Community perspective
5. Faith, Culture and Spirituality
Some Useful Tips
We should:
• Watch our own mood & try to be role models.
• Listen to them on identity, modesty, humility, discipline, self-control.
• Give them sufficient space and freedom.
• Understanding their changing life and psychology.
• Empathise with them & be transparent.
• Apologies for our mistake & accept their apology.
• Involve them in creative activities.
• Sensitively talk on important e.g. sex.
• Avoid being drawn into sibling arguments.
• Encourage them, recognise their worth & reward them to gradually take responsibility.
• Avoid passing on our stress & keep family arguments out of them.
• Discipline them according to their age, but avoid scolding them in front of their friends.
• Maintain a good relationship with their school.
• Build a sound and everlasting relationship with them.
📄 Useful Tips for Teenage Parenting
Regarding post-adolescence children, we should:
• Treat them according to their age.
• Involve them in decision-making at home.
• Be consistent in our talk and behaviour.
• Apologise when we make mistakes.
• Be principled in our every day dealings.
• Negotiate and bargain with them when necessary.
• Give them space and necessary freedom.
• Encourage them to think and reflect.
• Inculcate the pride of being what they are.
• Make a habit to practise our faith.
• Socialise with good families.
• Create good relations with neighbors.
• Arrange regular family sessions.
• Provide decent recreation.
• Enjoy their company.
• Create a spiritual environment around.
Parenting Styles
Parents are the people of authority; they are the leaders, teachers, mentors, role models and friends of their children. How they talk & behave are important. There are basically four parenting styles. e.g.
Authoritarian:
• Often aggressive
• Control freak
• Voice is harsh, goal is to dominate or win
• Children are just supposed to obey do's and don'ts
Permissive:
• Very libertine attitude, passive
• Children should not be guided, as this inhibits their qualities
• Voice is hesitant, goal is to avoid conflict s/he is still a child
Authoritative:
• Assertive but rational, flexible and consistent
• Showing respect for oneself and others
• Children needs guidance, but convincing
• Voice is firm but sensible, goal is mutuality I'll explain, but please do it
Neglectful:
• Not interested
• It's a burden I am busy
Teenage & Romance
• Attraction for opposite sex is embedded in our life. This germinates during puberty when boys & girls see the world in the prism of romance. In permissive society sexual indulgence with lust for opposite sex can occupy a teenager's life.
• Parents need to understand this. They should give extra quality time to their teenage boys & girls & become extra empathetic, vigilant and patient.
• Parents should be open with them, albeit within dignity & Islamic mannerism, and discuss sensitive issues of sex & relationship in the context marital and family responsibility.
• Fathers should discuss masculine issues with their sons & mothers with daughters on feminine, within Islamic ethics.
• Older siblings should be brought in to help their younger siblings on this.
📄 যে সকল ছেলেমেয়েরা বড় হয়ে গেছে কিন্তু ছোটবেলায় বাবা-মা থেকে দ্বীনি শিক্ষা পায়নি
যে সকল পিতামাতার সন্তানরা বড় হয়ে গেছে কিন্তু সন্তানের ছোটবেলায় পিতামাতার ইসলামের উপর সঠিক জ্ঞান না থাকার কারণে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেননি! সত্য হলেও আজ অতি দুঃখের বিষয় যে এই বড় হয়ে যাওয়া সন্তানরা পিতামাতার সামনে অনৈসলামী জীবনযাপন করছে। এখন আর তারা বাবা-মার উপদেশ গ্রহণ করছে না, তারা তাদের ইচ্ছানুযায়ী চলছে। এখন প্রশ্ন: এই বাবা-মা কী করবেন?
হতাশ হওয়া যাবে না। হাল ছেড়ে দেওয়া যাবে না। উপদেশের মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহানু ওয়া তা'আলা যেন সন্তানদেরকে হিদায়াত দান করেন। আর পূর্বের ভুলের জন্য আল্লাহ তা'আলার কাছে ক্ষমা চাইতে হবে যেন আখিরাতের ময়দানে এই সন্তান পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়। এ বিষয়ে সঠিক সহায়তা পাওয়ার জন্য আমাদের প্রকাশিত ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের ১১ নং বই “মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে?” বইটি পড়ার পরামর্শ রইলো।