📘 প্যারেন্টিং এই আধুনিক যুগে সন্তানকে কিভাবে মানুষ করবো 📄 টিভি চ্যানেল উপভোগ

📄 টিভি চ্যানেল উপভোগ


ইসলামিক টিভি চ্যানেল
আমরা অনেকেই বাসায় ক্যাবল কানেকশন নিয়ে থাকি টিভি চ্যানেলের জন্য। আর এই কানেকশন মানেই ৫০ থেকে ৭০টি চ্যানেল যার বেশীরভাগই শিক্ষণীয় নয়। আমি হয়তো ভাল উদ্দেশ্যে একটা দুটো চ্যানেল দেখার জন্য নিয়েছি কিন্তু তার পাশাপাশিতো আরো অনেক আজেবাজে চ্যানেল নিতেই হচ্ছে এবং তার কারণে অনৈসলামী কালচার আমার ঘরে ঢুকে যাচ্ছে। আমার সন্তান হয়তো আমার অনুপস্থিতিতে ঐসকল চ্যানেল উপভোগ করে থাকে। আমি কেন তার খারাপ হওয়ার জন্য রাস্তা খুলে দিচ্ছি। এটাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন যে আমাদের শিশুরা টিভিতে কী দেখছে। সারাদিন টিভিতে অশ্লীল নাচ-গান চলছে আর শিশু বাবা-মা'র সাথে বসে তাই দেখছে, এই শিশুর লজ্জাবোধ তো ওখানেই শেষ হয়ে যাচ্ছে!

আমরা অনেকেই অজুহাত দিয়ে থাকি যে নিউজটা একটু দেখতে হয়, আবহাওয়ার খবরটা একটু দেখতে হয়, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলটা একটু দেখি আর মাঝে মাঝে খেলাধুলার চ্যানেলগুলি একটু দেখি, ইত্যাদি। যাহোক, দেশ-বিদেশের খবর আমি কোন না কোন ভাবে পেয়ে যাবো অথবা ইন্টারনেট থেকেও পেতে পারি। তবে এই অবাধ ক্যাবল কানেকশন নিজ ঘরে উপকারের চাইতে অপকারই বেশী হচ্ছে। অবশ্যই আমাদের সন্তানদের এ থেকে নৈতিক চরিত্র গঠনের জন্য কিছু পাচ্ছে না। আমাদের সন্তানদের এর অলটার্নেটিভ কিছুতো দিতে হবে। তাই আমরা আমাদের ঘরে অশ্লীল চ্যানেলের পরিবর্তে ঘরে ইসলামিক ডিভিডি দেখতে পারি এবং অনলাইনে নিম্নের ইসলামিক চ্যানেল উপভোগ করতে পারি।

• www.one4kids.net
• www.kids.farhathashmi.com
• www.muslimville.com
• www.soundvision.com
• www.muslimkidstv.com
• YouTube: Shishu Lalon Palon
• YouTube: #QuranwithMaryam

ইসলামী বিনোদনের বিষয়ে সতর্কতা
ইসলামী বিনোদনের বিষয়েও আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। ইসলামী বিনোদনের নামে বাজারে অনেক নাটক, সিনেমা, ম্যাগাজিন, কার্টুন ইত্যাদি পাওয়া যায় যেগুলো আসলে ইসলামী দৃষ্টিকোন থেকে অনৈসলামী। যারা এগুলো তৈরী করেন তাদের হয়তো সহীহ আক্বীদার উপর সঠিক জ্ঞানের অভাব রয়েছে। এই প্রকার অনেক বিনোদনেই হালাল এবং হারামকে মিশ্রণ করে ফেলেছেন। ইসলামের নামে অনেক গান রয়েছে যেমন: হাম্দ, নাথ, মারফতী, কাউয়ালী ইত্যাদিতে রয়েছে অনেক শিরক ও বিদ'আত মিশ্রিত কথা। আবার অনেক নাটক-সিনেমাও রয়েছে যেগুলো ইসলামী আক্বীদার সাথে সাংঘর্ষিক। তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য কিছু জ্ঞান অর্জনও প্রয়োজন।

কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে, গানের কথা ভাল কিন্তু মিউজিক রয়েছে তখন কি উপায়? গান মিউজিক বিহীন হওয়া উচিত, তবে মিউজিকাল ইনস্ট্রুমেন্টের মধ্যে শুধু মাত্র 'দফ' ইসলামে অনুমোদন করে অন্যগুলো নয়। অনেক প্রডাকশন কোম্পানী প্রাকৃতিক শব্দ ব্যবহার করে হালাল উপায়ে বিনোদনমূলক প্রোডাকশন বাজারে ছাড়েন যেমন, বাতাসের শনশন্ শব্দ, পানির কলকল শব্দ, সমুদ্রের গর্জন, নদীর ঢেউয়ের শব্দ, পাখির কিচির-মিচির শব্দ, মেঘের গর্জনের শব্দ, বৃষ্টির শব্দ, গাছপালার শব্দ ইত্যাদি। কিছু কিছু স্কলার বাচ্চাদের ডেভেপল- মেন্টের জন্য শিক্ষামূলক বিনোদনগুলোর মধ্যে হালকা মিউজিক ব্যবহার করাতে আপত্তি করেন না। এর একমাত্র কারণ বাচ্চাদেরকে আকৃষ্ট করা অন্য কোন উদ্দেশ্য নয় (কারণটা কিছুটা ছোট বাচ্চাদের পুতুল খেলার অনুমোদনের মতো)। তবে বড়দেরকে কোনভাবেই এই অনুমোদন দেয়া হয় না।

অন্যান্য শিক্ষামূলক টিভি চ্যানেল
ইসলামিক টিভি চ্যানেলের পাশাপাশি আমরা আরো কিছু শিক্ষামূলক টিভি চ্যানেল সন্তানদের নিয়ে মাঝে মধ্যে দেখতে পারি। যেমন: ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, ডিসকভারি চ্যানেল, বিজ্ঞানভিত্তিক আলোচনা হয় এমন চ্যানেল, স্বাস্থ্য বিষয়ক চ্যানেল।

ফন্ট সাইজ
15px
17px