📘 প্যারেন্টিং এই আধুনিক যুগে সন্তানকে কিভাবে মানুষ করবো 📄 সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া

📄 সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া


লুকমান ছিলেন একজন 'হাকিম' অর্থাৎ প্রাজ্ঞ ব্যক্তি। প্রজ্ঞা হলো জ্ঞানের ন্যায়সংগত প্রয়োগের সর্বোচ্চ স্তর। সূরা লুকমান আল কুরআনের ৩১ নম্বর সূরা। এই লুকমান কোন নাবী ছিলেন না, মহান আল্লাহ তাকে খুব পছন্দ করতেন। কারণ তিনি জ্ঞান চর্চা করতেন এবং তার সন্তানদেরকে মহান প্রভুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই আল্লাহ নিদর্শনস্বরূপ তার নামে একটি সূরা নাযিল করেছেন। বিস্তারিত জানার জন্য সূরা লুকমানের তাফসীর পড়তে পারি এবং আমাদের সন্তানদের সামনে তা শিক্ষণীয় হিসেবে তুলে ধরতে পারি।

📘 প্যারেন্টিং এই আধুনিক যুগে সন্তানকে কিভাবে মানুষ করবো 📄 সন্তানদের নিকট মুহাম্মাদ ﷺ -এর পরিচয় তুলে ধরি

📄 সন্তানদের নিকট মুহাম্মাদ ﷺ -এর পরিচয় তুলে ধরি


সন্তানদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির সাথে বিস্তারিতভাবে পরিচিত করিয়ে দেই। তিনি যে আল্লাহর নাবী ও মানবতার শেষ নাবী তা বুঝিয়ে দেই। সন্তানকে বুঝিয়ে বলি তিনি ছিলেন সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী। তিনি ছোটদেরও বন্ধু ছিলেন। ছোটরা রসূল ﷺ-কে খুব ভালবাসতো, তিনিও ছোটদের ভালবাসতেন। আমার সন্তানকে বলি যে রসূল ﷺ শ্রেষ্ঠ মানবদরদী ছিলেন, তিনি সর্বোত্তম মানুষ ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, উত্তম স্বামী ছিলেন, আদর্শ বাবা ছিলেন, আল্লাহর সকল সীমার সংরক্ষণকারী ছিলেন, মানবতাবাদী সেনাপতি ছিলেন (সর্বনিম্ন লোক ক্ষয়ে তিনি যুদ্ধ শেষ করতেন, শত্রুপক্ষের আহত লোকদের সেবা করতেন। নারী, বৃদ্ধ, শিশু, পাদ্রী, ধর্মশালা, ফলবতী গাছ, ফসল ইত্যাদি তিনি যুদ্ধের আওতার বাইরে রাখতেন অর্থাৎ এদের আক্রমণ করতেন না)। এ বিষয়গুলির পেছনে যে ইতিহাস আছে তা গল্পাকারে শুনিয়ে দেই। বলি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন শেষ নাবী মুহাম্মাদ ﷺ। রসূল ﷺ -এর জীবনের উপর লেখা বই খুবই সহজলভ্য, এসব বই এবং তার জীবনের উপর ভিত্তি করে তৈরী করা মুভি ও কার্টুন সংগ্রহ করি এবং পরিবারের সকলে মিলে জ্ঞান অর্জনের লক্ষে উপভোগ করি।

ফন্ট সাইজ
15px
17px