📄 পরিবারের সাথে সময় কাটানো
আমি যে পেশায়ই নিয়োজিত থাকি না কেন সর্বদা সুযোগ খুঁজতে হবে স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটানোর। এমন অনেক কেতাদুরস্ত লোকের সন্ধান পাওয়া যায় যারা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে যখন রাতে বাসায় ফেরেন তখন তার সন্তানদের গায়ে হাত বুলানোর আর কোন শক্তি বা আগ্রহ থাকে না।
ছোট সন্তানদের হাত ধরে রাস্তায়, পার্কে বেড়াতে যাওয়া উচিত। মনে রাখতে হবে আর কিছুদিন পর আমি চাইবো কিন্তু সন্তানরা আর আমার হাত ধরে হাঁটতে চাইবে না। মেয়ে কিছু বড় হলে তো সেই আমার কাছ হতে দূরে সরে থাকবে। সুতরাং এখনই সময়। বেশী বেশী করে তাদের সাথে সময় কাটানো উচিত। সপ্তাহান্তে তাদের পার্কে, যাদুঘরে, চিরিয়াখানায়, বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া উচিত। যেখানেই যাই সবাই যেন সলাত আদায়ের ব্যাপারটি ভুলে না যাই। তা না হলে সন্তানরা মনে করবে সলাত কেবল ঘরের ভেতরের বিষয়।
📄 আল্লাহ, রসূল ﷺ ও ইসলামকে আমরা সবচেয়ে বেশী ভালবাসবো
ইসলাম যেমনিভাবে আল্লাহ ও রসূলের প্রতি ঈমান আনয়ন করা, সলাত, সিয়াম, হাজ্জ, যাকাত প্রভৃতি আদায় করা এবং বিশ্বস্ততা, আল্লাহভীতি, সদাচার ও সুন্দর চালচলন অবলম্বনের নির্দেশ দেয়, তেমনিভাবে ইসলামের আরেকটি বিশেষ শিক্ষা হল আমরা যেন আল্লাহ, রসূল ও দ্বীনকে দুনিয়ার সকল জিনিস তথা নিজেদের বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী পরিবার-পরিজন, সন্তান-সন্ততি, ধন-সম্পদ ও ইজ্জত সম্মান এমনকি নিজের প্রাণের চেয়েও অধিক ভালবাসি
অতএব যদি কখনো এমন কোন নাযুক পরিস্থিতির উদ্ভব ঘটে যে, দ্বীনের উপর টিকে থাকা এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মোতাবেক চলার ক্ষেত্রে আমাদের ধন-সম্পদ, ইজ্জত-সম্মান ও জীবনের উপর ঝুঁকি গ্রহণ করতে হয়, তখনও আমাদের জন্য উচিত, আল্লাহ, রসূল ও দ্বীনের পক্ষ পরিত্যাগ না করা। তাতে আমাদের জান-মাল, ইজ্জত-সম্মান বিনষ্ট হলেও আমরা যেন তা নীরবে মেনে নেই। কুরআনের একাধিক জায়গায় বলা হয়েছে, যারা মুখে ইসলামের দাবী করে অথচ আল্লাহ, রসূল ও দ্বীনের প্রতি তাদের হৃদয়ে সেই পরিমাণে ভালবাসা নেই, তারা প্রকৃত মু'মিন নয়। বরং তারা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির উপযুক্ত। আল্লাহ বলেন:
"হে রসূল! লোকদেরকে বলে দিন, তোমাদের নিকট যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ, তোমাদের উপার্জিত ধন-সম্পদ, ব্যবসা-বাণিজ্য যার মন্দাভাবকে তোমরা ভয় করে থাক এবং তোমাদের বাড়ী যা তোমরা খুবই ভালোবাস এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ, তাঁর রসূল ও তাঁর পথে একান্ত চেষ্টা-সাধনা (জিহাদ) করা অপেক্ষা অধিকতর প্রিয় জিনিস হয়ে থাকে, তা হলে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে থাক। মনে রেখ, আল্লাহ সত্যত্যাগী অবাধ্য সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।” (সূরা তাওবা ৯ : ২৪)
Positive Parenting
Search for resources
Ask your family, friends, community for help
CONNECT
Be a good example
Set family rules and routines
Reinforce positive actions
MODEL
Use appropriate rewards and consequences
SHAPE
Active play
Exercise each day
Limit TV and screen time
Eat Breakfast
Healthy snacks and meals
More fruits & vegetables
Less sugary beverages
Portion size awareness
Family meals
Eat out less
Get school ready
HEALTHY ACTIONS
Set limits
Offer choices
Create a healthy environment
GUIDE
Offer attention and encouragement
Speak kindly
NURTURE