📄 মৃত্যুচিন্তা
আধ্যাত্মিকতার স্বাস্থ্যকর চিন্তাগুলোর একটি বড়ো অংশজুড়ে রয়েছে 'মৃত্যুচিন্তা'। মৃত্যুকে তাচ্ছিল্য করে জীবনযাপন করা যেমন ঠিক নয়, তেমনি অতিরিক্ত মৃত্যুভয়ও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা সব সময় বলি, যেন আমাদের প্রত্যেকেরই এমনভাবে মৃত্যু হয়, যাতে মৃত্যুর পরে সৃষ্টিকর্তাও আমাদের দেখে খুশি হন এবং আমরাও সৃষ্টিকর্তাকে দেখে খুশি হই। মৃত্যুকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারব না। কিন্তু এই জীবনকাল আমরা কীভাবে অতিবাহিত করব এবং মৃত্যুর পরের জন্য কী পুঁজি সংগ্রহ করব তার অনেকখানিই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাই বর্তমানে এমনভাবে উপস্থিত থেকে কাজ করা উচিত, যাতে ভবিষ্যতে কখনোই বর্তমানের জন্য আফসোস না হয়।