📘 ওভারকামিং ডিপ্রেশন > 📄 হীনম্মন্যতায় না ভোগা

📄 হীনম্মন্যতায় না ভোগা

আমাদের অনেকেরই মন খারাপ বা বিষণ্ণতার একটি বড়ো কারণ হলো— পৃথিবীতে আমাদের নিজেদের অবস্থান সম্বন্ধে হীনমন্যতায় ভোগা। আমরা অনেকেই মনে করি, আমি আসলে যা-ই করি তাতে কিছুই যায়-আসে না। কিন্তু আসলে এ বিষয়টি সত্য নয়; বরং আমাদের প্রত্যেকটি কাজ পৃথিবীতে গুরুত্বপূর্ণ। আমার একটি ভালো কাজ যেমন পৃথিবীতে ভালো কাজের সংখ্যা বাড়ায়, একইভাবে প্রতিটি খারাপ কাজও পৃথিবীকে কলুষিত করে। আমরা সম্পূর্ণ পৃথিবীর একজন মানুষকেও যদি সাহায্য করতে পারি, তার নিয়ত পরিবর্তন করতে পারি, তা নিঃসন্দেহে আমাদের পুণ্যের খাতায় পৃষ্ঠা যোগ করে এবং পৃথিবীর খাতায় যোগ করে পূর্ণতা।

📘 ওভারকামিং ডিপ্রেশন > 📄 মৃত্যুচিন্তা

📄 মৃত্যুচিন্তা

আধ্যাত্মিকতার স্বাস্থ্যকর চিন্তাগুলোর একটি বড়ো অংশজুড়ে রয়েছে 'মৃত্যুচিন্তা'। মৃত্যুকে তাচ্ছিল্য করে জীবনযাপন করা যেমন ঠিক নয়, তেমনি অতিরিক্ত মৃত্যুভয়ও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা সব সময় বলি, যেন আমাদের প্রত্যেকেরই এমনভাবে মৃত্যু হয়, যাতে মৃত্যুর পরে সৃষ্টিকর্তাও আমাদের দেখে খুশি হন এবং আমরাও সৃষ্টিকর্তাকে দেখে খুশি হই। মৃত্যুকে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারব না। কিন্তু এই জীবনকাল আমরা কীভাবে অতিবাহিত করব এবং মৃত্যুর পরের জন্য কী পুঁজি সংগ্রহ করব তার অনেকখানিই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাই বর্তমানে এমনভাবে উপস্থিত থেকে কাজ করা উচিত, যাতে ভবিষ্যতে কখনোই বর্তমানের জন্য আফসোস না হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00