📄 ইতিবাচক চিন্তার মাধ্যমে আচরণে পরিবর্তন
১. চিন্তার মাধ্যমে ব্যবহারে পরিবর্তন আনতে হলে প্রথমেই আপনার চিন্তাগুলোকে খুঁজে বের করতে হবে। তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট ডায়েরি লিখুন। এই আধা ঘণ্টা সময়ে আপনি সেই চিন্তাগুলো লিখবেন, যেই চিন্তাগুলো দিয়ে আপনার আচরণগুলো পরিচালিত হচ্ছে বলে আপনি মনে করেন।
২. এবার সেখান থেকে খুঁজে বের করুন আসলেই কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে আছে, এবং কোনগুলোর ওপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। কিছু উদাহরণ দিয়ে আমরা চিন্তা করে দেখতে পারি—
| যা আমাদের নিয়ন্ত্রণে নেই | যা আমাদের নিয়ন্ত্রণে আছে |
| :--- | :--- |
| জন্ম ও মৃত্যু | জীবন কীভাবে অতিবাহিত করব |
| ভবিষ্যতে কী ঘটবে | বর্তমানে আমি কী করব |
| মানুষ আমাকে ভালোবাসবে কি না | আমি ভালো কাজ করব কি না |
| বাকিরা আমার সঙ্গে কেমন আচরণ করবে | আমি বাকিদের সঙ্গে কেমন আচরণ করব |
| আমার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কি না | ডায়াবেটিস হলে তা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়ম মেনে চলা |
| পৃথিবীর সবাই সুখে থাকবে কি না | আমি এবং আমার কাছের মানুষেরা ভালো থাকবে |
| দেশের সরকার ও নীতি | ভালো নাগরিক হওয়ার চেষ্টা করা |
| আমার বাবা-মা কেমন হবে | মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করা |
| কেউ আমার পেছনে বদনাম করবে কি না | মানুষকে ক্ষমা করা |
| অতীত পরিবর্তন করা | বর্তমানে সঠিক কাজ করা |
| আশপাশের সব অন্যায়, দুর্নীতি | নিজে ন্যায়ের পথে থাকা |
৩. এবার যেই চিন্তাগুলো আপনার নিয়ন্ত্রণে নেই, সেগুলো একটি লাল কালির কলম দিয়ে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিন। অথবা সেগুলো একটু আলাদা কাগজে লিখে ছিঁড়ে ফেলে দিন।
৪. অন্তত এক মাস প্রতিদিন এই কাজের মাধ্যমে আপনি নিজেই দেখবেন, ধীরে ধীরে আপনার মস্তিষ্কে ইতিবাচক চিন্তাগুলো কাজ করতে শুরু করবে এবং আপনার আচরণকে প্রভাবিত করবে।