📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 মদপানের অপরাধ

📄 মদপানের অপরাধ


ইসলামে সকল প্রকার মাদক দ্রব্য ও মদ্যপান সম্পূর্ণ স্থায়ীভাবে হারাম। কুরআন ও সুন্নাহ—ইসলামের এই দুইটি উৎসই এ বিষয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে এই কথা ঘোষণা করেছে। কুরআন মজীদে আল্লাহর ঘোষণা হচ্ছেঃ হে ঈমানদার লোকেরা! এই মদ্য, জুয়া, বলিদান স্থান ও পাশা—এই সবই জঘন্য শয়তানি কাজ। এইগুলি পরিহার কর। আশা করা হচ্ছে যে, তোমরা কল্যাণ লাভ করতে পারবে। শয়তান তো এই মদ্য ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে সংকল্পবদ্ধ, তোমাদের আল্লাহ্র স্মরণ ও সালাত (নামায) থেকে বিরত রাখতে সচেষ্ট। তা'হলে তোমরা কি এসব থেকে বিরত থাকবে?

মাদক দ্রব্য মাত্রই যে ইসলামে হারাম, তা কুরআন ও হাদীসের স্পষ্ট ঘোষণা থেকেই প্রমাণিত। আর কারণও সাথে সাথেই বিবৃত হয়েছে। তা হচ্ছে, এই নেশাকারী জিনিস মানুষের পরস্পরে চরম শত্রুতা ও হিংসা-বিদ্বেষের সৃষ্টি করে, আল্লাহ্র স্মরণ ও সালাত থেকেও মানুষকে বিরত রাখে।

মদ্যপান করলে ঈমান থাকে না, শুধু এতটুকুই নয়, মদ্যপানে মত্ত ব্যক্তি শত্রুর নিকট নিজেদের গোপন তত্ত্ব ও তথ্য অকপটে প্রকাশ করে দেয়। সে বিবেক-বুদ্ধি হারিয়ে ফেলে। মানুষ হারিয়ে ফেলে মনুষ্যত্ববোধ ও চেতনা। আর মানুষ যখন বিবেক-বুদ্ধিই হারিয়ে ফেলে, তখন তার ভাল-মন্দ জ্ঞানও সম্পূর্ণরূপে লোপ পায়। এ জন্যেই হযরত উসমান (রা) বলেছিলেন: তোমরা সকলে সর্বপ্রকারের মাদক পরিহার কর। কেননা তা হচ্ছে সর্বপ্রকারের পাপ কাজের উৎস।

টিকাঃ
১. সুনানু নাসায়ী জ ৮ পৃ ২৯৭
২. আবু দাউদ জ ৩ পৃ ২৯৫
১. সুনানু নাসায়ী জ ৮ পৃ ৩১৫
১. আল জামে' লা-আহকামিল কুরআন আল কুরতুবী জ ৩ পৃ ৫২
২. আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম ইউসুফ আল কারযাভী পৃ ৬২

📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 মদের ব্যবসায়

📄 মদের ব্যবসায়


ইসলাম শুধু যে মদ্যপান হারাম করেছে তাই নয়, মদ্য উৎপাদন, মদের ব্যবসায়—তথা মদ্যকে কেন্দ্র করে যা কিছু করা হয় বা করার প্রয়োজন হয়, তার সবকিছুকেই সম্পূর্ণ হারা ঘোষণা করেছে। হযরত ইবনে উমর (রা) রাসূলে করীম (সা)-এর এই হাদীসটির বর্ণনা পেশ করেছেন, তিনি বলেছেন: আল্লাহ্ তা'আলা অভিশাপ বর্ষণ করেছেন মদের উপর, মদ্যপায়ীর উপর, মদ্য পরিবেশনকারীর উপর, তার ক্রয়কারীর উপর, তার বিক্রেতার উপর, তার উৎপাদনের কাজের উপর, তার উৎপাদন যে করায় তার উপর, তার বহনকারীর উপর এবং তা যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর। (সুনান আবু দাউদ জ ২ পৃ ৩৯২)

📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 মদ্য নিষেধে ক্রমিক পদ্ধতি অবলম্বন

📄 মদ্য নিষেধে ক্রমিক পদ্ধতি অবলম্বন


কোন কোন তাফসীর লেখক লিখেছেন, আল্লাহ্ তা'আলা মুসলিম উম্মতের উপর সকল প্রকারের অনুগ্রহ দান করেছেন। তাঁর বড় অনুগ্রহ ও কল্যাণ দানের একটি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে, তিনি মুসলিম উম্মতের জন্য যে মহান শরীয়ত নাযিল করেছেন তার সমগ্র বিধানটি একযোগে নাযিল করেন নি। বরং ক্রমাগতভাবে শরীয়তের আইন জারী করেছেন। মদ্য সংক্রান্ত নিষেধবাণী বা তার হারামকরণও একই দিনে অবতীর্ণ হয়ে যায়নি।

দীন ইসলাম যখন নাযিল হচ্ছিল, তখন সমস্ত মানুষ মদ্যপানের জন্য পাগল হয়েছিল। ফলে এই মারাত্মক জিনিসটিকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করতে বিজ্ঞানসম্মত ক্রমিক নিয়ম অবলম্বন করতে হয়েছে।

মদের প্রতি ঘৃণার বীজ লোকদের মনে বপন করাই ছিল এই প্রথমবারে অবতীর্ণ আয়াতটির মূল উদ্দেশ্য (সূরা নাহল: ৬৭)। অতঃপর মদীনায় অবতীর্ণ আয়াতে (সূরা বাকারা: ২১৯) বলা হলো—মদ্য ও জুয়াতে বড় গুনাহ রয়েছে, যদিও কিছু উপকার আছে কিন্তু গুনাহ উপকারের তুলনায় অনেক বড়। অতঃপর তৃতীয় পর্যায়ে আয়াত নাযিল হয় (সূরা নিসা: ৪৩)—মদ্য পানে মাতাল অবস্থায় সালাতের নিকটেও যাবে না। পরিশেষে মদ্যপান চিরতরে হারাম করার আয়াত নাযিল হয় (সূরা মায়িদা: ৯০-৯১)।

tটিকাঃ
১. আল জামে' লা-আহকামিল কুরআন আল কুরতুবী জ ৩ পৃ ৫২
২. তাফসীর আহকামুল কুরআন লিস-সাবুনী জ ১ পৃ ২৭৩
২. তাফসীর আহকামুল কুরআন লিস-সাবুনী জ ১ পৃ ২৭৩

📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 মদ্যপায়ীর শাস্তি

📄 মদ্যপায়ীর শাস্তি


মদ্যপান ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটি কঠিন গুনাহ্ এবং ফৌজদারী অপরাধরূপে গণ্য। এ জন্য শরীয়ত অনুযায়ী শাস্তি দান একান্তই কর্তব্য। ফিকাহবিদগণ এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে, মদ্যপায়ীর শাস্তি হচ্ছে দোরা। ইমাম আবু হানীফা, মালিক ও তাঁদের সঙ্গীগণের মতে মদ্যপায়ীর শাস্তি হচ্ছে আশি দোরা। তাঁদের দলীল হচ্ছে হযরত উমর ফারুক (রা) মদ্যপানের শাস্তি পর্যায়ে লোকদের নিকট পরামর্শ চাইলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা) বললেনঃ হালকাতম শাস্তি হচ্ছে আশি দোরা। পরে হযরত উমর (রা) এই দণ্ডই কার্যকর করার নির্দেশ দিলেন।

ইমাম শাফেয়ী প্রমুখ ফিকাহবিদগণের মতে মদ্যপানের শাস্তি চল্লিশটি দোরা। দলীল হিসাবে তাঁরা উল্লেখ করেছেন যে, রাসূলে করীম (সা) চল্লিশ দোরার শাস্তিই দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দীক (রা)-ও তা-ই কার্যকর করেছেন।

tটিকাঃ
১. শারহুন্নবী লি-মুসলিম জ ১১ পৃ ২১৫; নিলুল আওতার জ ৭ পৃ ১৪৬
২. বুখারী মাআ ফতহুল বারী জ ১২ পৃ ৬৬
১. নিলুল আওতার, খণ্ড ৭, পৃষ্ঠা ১৫৫

ফন্ট সাইজ
15px
17px