📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 হত্যার অপরাধ

📄 হত্যার অপরাধ


মানুষের অপরাধের মধ্যে মানুষ হত্যার অপরাধ সবচাইতে বড় ও মারাত্মক। কুরআন মজিদে আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের কাহিনীর মাধ্যমে এই অপরাধের বীভৎসতা বর্ণনা করা হয়েছে। হিংসাই ছিল প্রথম হত্যাকাণ্ডের মূল কারণ।

এই অপরাধের কারণ ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার স্বরূপ:
হত্যাকাণ্ডের পর হত্যাকারীর মনে অপরাধের তীক্ষ্ণ অনুভূতি ও ভুলের লাঞ্ছনা তাকে অস্থির করে তোলে। ইসলাম এই অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান দিয়েছে যাতে করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়।

কুরআনে কিসাস শব্দের প্রয়োগ:
কুরআন 'কিসাস' শব্দ ব্যবহার করেছে কারণ এই শব্দটি সুবিচার ও অনুরূপতা বোঝায়। 'কিসাসে নিহিত জীবন'—এর তাৎপর্য হলো কিসাস কার্যকর করার ফলে নিহতের আত্মীয়দের প্রতিশোধের আগুন নির্বাপিত হয় এবং সমাজ ধ্বংসাত্মক হানাহানি থেকে রক্ষা পায়।

ইচ্ছামূলক হত্যা-অপরাধ প্রমাণের শর্তাবলী:
হত্যাকারীকে পূর্ণ বয়স্ক ও সুস্থ বিবেক-বুদ্ধি সম্পন্ন হতে হবে এবং নিহতের অভিভাবকের পক্ষ থেকে কিসাস দাবি করতে হবে। ভুলবশত হত্যার ক্ষেত্রে কিসাস নেই, সেখানে 'দীয়াত' বা রক্তমূল্য এবং 'কাফ্ফারা'র বিধান রয়েছে।

ইসলামী শরীয়তে ‘দীয়াত’ ব্যবস্থা:
নিহত ব্যক্তির অভিভাবক যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয় তবে রক্তমূল্য বা দীয়াত গ্রহণ করা যায়। এটি ইসলামের এক বিশেষ দয়াপূর্ণ ব্যবস্থা।

কাফ্ফারা:
ভুলবশত হত্যার ক্ষেত্রে অপরাধীকে একজন মুমিন ক্রীতদাস মুক্ত করতে হবে অথবা একাধারে দুই মাস রোজা রাখতে হবে।

📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 ইসলামী দণ্ড বিধানের বিস্তারিত রূপ

📄 ইসলামী দণ্ড বিধানের বিস্তারিত রূপ


ইসলামী শরীয়তে তিন প্রকারের অপরাধ বিভক্তির ভিত্তিতে শাস্তি নির্ধারিত হয়েছে:
প্রথম প্রকার: যেসব অপরাধের জন্য 'হদ্দ' ঘোষিত হয়েছে। এগুলো হলো ব্যভিচার, চুরিবৃত্তি, ডাকাতি, মদ্যপান ও কযফ।
দ্বিতীয় প্রকার: হত্যা পর্যায়ের অপরাধ, যার জন্য 'কিসাস' বিধিবদ্ধ করা হয়েছে।
তৃতীয় প্রকার: তা'যীর পর্যায়ের অপরাধ, যার কোনো সুনির্দিষ্ট দণ্ড শরীয়তে নেই এবং তা নির্ধারণের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের।

‘হজ্জ’ ও তা’যীরের মধ্যে পার্থক্য:
'হদ্দ' ক্ষমার অযোগ্য কিন্তু 'কিসাস' নিহতের অভিভাবক ক্ষমা করতে পারে। 'হদ্দ' কার্যকর করা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব। 'হদ্দ' কারোর মামলা দায়ের করার উপর নির্ভরশীল নয় কিন্তু কিসাসের ক্ষেত্রে অভিযোগ জরুরি।

শাস্তিদানের চূড়ান্ত লক্ষ্য:
আল্লাহ্ তা'আলা শাস্তির বিধান করেছেন পাঁচটি মৌলিক বিষয় সংরক্ষণের জন্য: দীন, জীবন, বিবেক-বুদ্ধি, বংশ ও ধন-মান রক্ষা।

📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 ‘হদ্দ’ হওয়ার অপরাধ ও তার শাস্তি

📄 ‘হদ্দ’ হওয়ার অপরাধ ও তার শাস্তি


যিনার অপরাধ:
যিনা একটি অত্যন্ত জঘন্য অপরাধ যা সমাজ ও পরিবারের ভিত্তি চূর্ণ করে দেয়। অবিবাহিতের যিনার শাস্তি একশ দোরা এবং বিবাহিতের যিনার শাস্তি 'রজম' বা প্রস্তর নিক্ষেপে হত্যা।

যিনায় ইসলামী শাস্তি অভিনব নয়:
রজম বা প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড তওরাত কিতাবেও বিদ্যমান ছিল। এটি ইসলামের কোনো নতুন উদ্ভাবন নয়।

চুরির অপরাধ:
চুরির শাস্তি হলো ডান হাত কেটে ফেলা। অভাব-অনটনের কারণে নয় বরং লোভের বশবর্তী হয়ে যারা চুরি করে তাদের জন্যই এই কঠোর দণ্ড।

সশস্ত্র ডাকাত ও লুণ্ঠনকারীর শাস্তি:
যারা অস্ত্র নিয়ে জনজীবনে বিপর্যয় সৃষ্টি করে এবং লুণ্ঠন করে তাদের শাস্তি হলো হত্যা, শূলবিদ্ধকরণ অথবা হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা।

তা'যীর পর্যায়ের অপরাধ:
মিথ্যা সাক্ষ্য দান, ঘুষ গ্রহণ, মাপে কম দেওয়া—এগুলো তা'যীরী অপরাধ। পরিস্থিতির আলোকে রাষ্ট্রপ্রধান এসব অপরাধের জন্য কারাদণ্ড, জরিমানা বা অন্য যেকোনো শাস্তি দিতে পারেন।

📘 অপরাধ প্রতিরোধে ইসলাম 📄 তা’যীর পর্যায়ের অপরাধ

📄 তা’যীর পর্যায়ের অপরাধ


সে সব অপরাধ সেগুলি, যেসব অপরাধে কোন সুনির্দিষ্ট শাস্তির বা কোন কাফ্ফারার ব্যবস্থা শরীয়তে করে দেওয়া হয়নি। মিথ্যা সাক্ষ্য দান, ঘুষ গ্রহণ, সুদী কারবার বা লেনদেন করা, আমানতে খিয়ানত করা, পণ্যদ্রব্যে বা ক্রয়-বিক্রয়ে ধোঁকা প্রতারণা করা, অপরাধীদের আত্মগোপনে সাহায্য করা, যিনা ছাড়া অন্য কোন অপরাধ মিথ্যামিথ্যিভাবে কারো উপর আরোপ করা এবং নামায, রোযা, যাকাত প্রভৃতি ফরয কাজ ত্যাগ করা প্রভৃতি অপরাধ এই পর্যায়ে গণ্য। যেসব অপরাধে 'হদ্দ' সুনির্দিষ্ট, কিন্তু তার প্রমাণের জন্য জরুরী শর্তসমূহ পূর্ণমাত্রায় পাওয়া যায়নি, তাও এই পর্যায়েই গণ্য। যেমন নিসাব পরিমাণের কম মূল্যের দ্রব্য চুরি এবং অরক্ষিত অবস্থায় ফেলে রাখা দ্রব্য চুরি করা প্রভৃতি।

ফন্ট সাইজ
15px
17px