📘 ওপারের সুখগুলো 📄 হুর রমণীদের পাগল করা গান

📄 হুর রমণীদের পাগল করা গান


[২৭৭] ইয়াহইয়া ইবনু কাছির রাহিমাহুল্লাহু বলেন, জান্নাতের হুর রমণীরা জান্নাতের দরজায় জান্নাতী পুরুষদের সাথে সাক্ষাত হলে বলবে, আমরা কতকাল তোমাদের অপেক্ষায় ছিলাম! তোমাদের অপেক্ষা করতে করতে আমাদের শত জনম কেটে গেল, তোমরা এখন আমাদের কাছে এসেছো। সুতরাং, আমরা চিরস্থায়ীভাবে থাকেবা, কখনো তোমাদেরকে ফেলে হারিয়ে যাবো না। আমরা নিয়ামতপ্রাপ্তা, কখনো নিরাশ হবো না। আমরা সন্তুষ্ট হবার, কখনো অসন্তুষ্ট হবার নয়। আরো খুব সুন্দর এবং মৃদু আওয়াজে তুমি হুর রমণীকে বলতে শুনবে, (হে আমার স্বামী!) তুমি আমার প্রেম। আমি তোমার ভালোবাসা। তুমি ছাড়া আর অন্য কাউকে আমি চাই না। তুমি আমার, আমি তোমার।

[২৭৮] মুহাম্মাদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহু বলেন, কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা করে বলতে থাকেবে-ঐ সমস্ত লোক আজ কোথায়? যারা দুনিয়াতে খেলাধুলা, গান এবং নৃত্যানুষ্ঠানের জন্য পাগল ছিল? যাও আজ তোমরা এপারের সর্বসুখ অনুধাবন করার জন্য সুগন্ধিময় বাগানে অবস্থান করো। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে ফেরেশতারা! আজ তোমরা আমার এই গান-পাগলা বান্দাদেরেকে আমার উত্তম গুণাবলীর গান শোনাও।

টিকাঃ
২৫৬ [যয়িফ] আদ-দুররুল মানসুর: ৪/১৫৩।
২৫৭ [হাদিউল আরওয়াহ] ইবনুল কায়্যিম: ১৮৪।

ফন্ট সাইজ
15px
17px