📄 জান্নাতীদের অলংকারের শুভ্রতা
[২৩২] কাব আল আহবার রাহিমাহুল্লাহু বলেন—আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদের সৃষ্টি করেছেন, যারা কিয়ামত অবদি জান্নাতীদের জন্য অলংকার তৈরী করতে ব্যস্ত আছে। জান্নাতীদের অলংকারগুলো হবে অনেক সুন্দর। ঝকঝক করতে থাকবে। যদি জান্নাতীদের অলংকারের একটি আংটাও দুনিয়াতে রাখা হয়, তাহলে দুনিয়ার সূর্যের কিরণ ম্লান হয়ে যাবে। সুতরাং তোমরা ভালো করে অনুধাবন করে নাও যে, জান্নাতীদের অলংকার কেমন হবে।
[২৩৩] হাসান বসরি রাহিমাহুল্লাহু বলেন—জান্নাতের মধ্যে নারীদের অলংকার থেকে পুরুষদের অলংকার অনেক সুন্দর হবে। পুরুষদের অলংকারগুলো সৌন্দর্যের কারণে ঝলমল করতে থাকবে। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يُحَلَّوْনَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا
তাদেরকে সেখানে স্বর্ণ-কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে।
টিকাঃ
[°] ইবনুল কায়্যিম, হাদিউল আরওয়াহ: ১৪৭১।
[২২১] ইবনুল কায়্যিম, হাদিউল আরওয়াহ: ১৪৭।
📄 যদি জান্নাতী ব্যক্তি দুনিয়াতে উঁকি মেরে তাকায়
[২৩৪] সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-যদি কোনো জান্নাতী ব্যক্তি তার বালার বন্ধনী দুনিয়াতে প্রকাশ করে, তাহলে সূর্যের কিরণ ম্লান হয়ে যাবে। যেমনিভাবে তারকার মাধ্যমে সূর্যের কিরণ ম্লান হয়ে যায়।
টিকাঃ
[২২২] গরিব। যয়িফ। আস সুনান, ইমাম তিরমিযি: ২৫৩৮।