📄 জান্নাতীদের ভাষা
[২২৭] আবদুর রহমান ইবনু আবদুল আযীয রাহিমাহুল্লাহু বলেন-আমি যুহরি রাহিমাহুল্লাহুকে জিজ্ঞাসা করলাম, জান্নাতীদের ভাষা কি হবে? যুহরি রাহিমাহুল্লাহু বললেন-জান্নাতীদের ভাষা হবে আরবী ভাষা। তারা পরস্পরে আরবী ভাষাতেই কথা বলবে।
[২২৮] আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন-জান্নাতীদের ভাষা হবে আরবী ভাষা। জান্নাতীরা পরস্পরে আরবী ভাষায় কথা বলবে।
[২২৯] ইবনু শিহাব যুহরী বলেন, জান্নাতীদের ভাষা হবে আরবী ভাষা।
[২৩০] আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-জান্নাতীরা দৈর্ঘ্যতায় আদম আলাইহিস সালামের মত হবে। ফেরেশতাদের হাতের গজে ষাট গজ লম্বা হবে। সৌন্দর্য হবে নবি ইউসুফ আলাইহিস সালামের মত। জন্ম হবে ঈসা আলাইহিস সালামের উপর তেত্রিশ বছর। আর ভাষা হবে মুহাম্মাদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মত আরবী ভাষা।
টিকাঃ
[৯] আয যুহদ, আবদুল্লাহ ইবনুল মুবারক: ২৪৫।
[*] প্রাগুক্ত।