📘 ওপারের সুখগুলো 📄 জান্নাতু আদন : সর্বসুখের স্থান

📄 জান্নাতু আদন : সর্বসুখের স্থান


[২১৬] আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 'আদন' নামক জান্নাত থেকে একটি নালা প্রবাহিত হবে, এরপর তার থেকে আরো একটি নালা প্রবাহিত হবে। জান্নাতে মুমিনের জন্য তাঁবু থাকবে, যা সত্তর মাইল পর্যন্ত লম্বা হবে। সেখানকার অধিবাসীরা একজন অপরজনকে দেখতে পাবে না।
[২১৭] আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-জাহান্নামের একটি দল আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী জাহান্নামে কিছুদিন অবস্থান করবে। অতঃপর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। তারা হলো সর্বনিম্নস্তরের জান্নাতী। এরপরে তাদেরকে 'নাহরুল হায়াত' নামক ঝর্ণায় তাদেরকে গোসল দেওয়া হবে। যদি তাদের কেউ দুনিয়াবাসীর কারো নিকট মেহমান হতো, তাহলে তারা তাদেরকে পানাহার করাতো, বিছানার ব্যবস্থা করে দিতো।
[২১৮] আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يَخْرُجُ قَوْمٌ مِنْ النَّارِ بَعْدَ مَا মَسَّهُمْ مِنْهَا سَفْعٌ فَيَدْخُلُونَ الْجَنَّةَ فَيُسَمِّيهِمْ أَهْلُ الْجَنَّةِ الْجَهَنَّمِيِّينَ . জাহান্নামের লালচে কালো দাগ লাগার পর একদল জাহান্নামি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতীরা তাদেরকে বলবে-জাহান্নামিয়্যুন।

টিকাঃ
[**] সহিহ মুসলিম: ৪/২১২১।
[২০৯] সহিহ বুখারি: ৬০৭৪।

ফন্ট সাইজ
15px
17px