📄 জান্নাতের অট্টালিকার উপাদান
[১৯৪] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলুল্লাহ, সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জান্নাতকে কোন ধরণের বস্তু (পদার্থ) দ্বারা নির্মাণ করা হয়েছে? তিনি বললেন, একটি ইট রূপার এবং একটি ইট স্বর্ণের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তার সিমেন্ট হলো-সুগন্ধিময় মিশক-আম্বরের। তার কংকর মোতি ও ইয়াকুতের। আর মাটি হবে জাফরানের। যে ব্যক্তি যেখানে প্রবেশ করবে, সে অনেক সুখে জীবন-যাপন করবে। কষ্ট কোনোদিন তাকে স্পর্শ করবে না। চিরকাল সেখানে সে জিবীত থাকবে, কোনো কালেও তাদের মৃত্যু হবে না। জান্নাতীদের কাপড়-চোপড় কখনো পুরাতন হবে না। তাদের যৌবনও কখনো বিনষ্ট হবে না।”
টিকাঃ
[১১১] আস সুনান, ইমাম তিরমিযি: ২০৬৫০।