📄 জান্নাতের বিছানার উচ্চতা
[১৭৫] আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, তাঁর শপথ করে বলছি, জান্নাতীদের বিছানার উচ্চতা হবে আসমান এবং জমিনের মাঝামাঝি দুরত্ব পরিমান। আর আসমান এবং জমিনের মাঝে দুরত্ব হলো পাঁচশ বছর।
[১৭৬] আল্লাহ তাআলার বাণী: وَفُرُشٍ মَرْফُوعَةٍ তারা থাকবে জান্নাতের উঁচু আসনে। এই আয়াতের ব্যাখ্যাতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন-জান্নাতীরা এমন উঁচু আসনে উপবিষ্ট থাকবে, যদি সেই আসনটা ভেঙে পড়ে, তাহলে নিচে আসতে প্রায় চল্লিশ বছর পার হয়ে যাবে।
[১৭৭] আল্লাহ তাআলার বাণী: بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ “(জান্নাতীরা জান্নাতে) রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় (বসবে।)”
টিকাঃ
[*] গরিব হাদিস। আস সুনান, ইমাম তিরমিযি: ২৫৪০।
১৭৫ [*] সুরা ওয়াকিয়াহ: ৩৪।
[**] হাদিউল আরওয়াহ: ১৫২।
📄 কবিতায় জান্নাতের সুখ
[১৭৮] আবদুল্লাহ ইবনু দিনার বলেন, কায়স ইবনু আদওয়ান জান্নাতের সুখকে কাব্যাকারে আবৃত্তি করে বলেন,
لِبَاسُهُمُ فِيهَا حَرِيرٌ وَتَحْتَهُمْ ... أَرَائِكُ لَمْ يُوجَدْ لَهُمْ شَبَهُ وَحُورُ حِسَانٌ كُلُّهُنَّ عَقِيلَةٌ ... عَرُوبُ إِذَا أَفْضَتْ إِلَى بَعْلِهَا بِكْرُ وَمَاءٌ فُرَاتُ طَعْمُهُ غَيْرُ آسِنٍ ... مَعَ الْمَاءِ শুরবুন্ নাহলি ওয়াল খমরু
রঙের দুনিয়া ছেড়ে যখন জান্নাতে তুই যাবি, ওপারেতে অনেক সুখ শুধু-রে তুই পাবি।
জান্নাতীদের পোশাকগুলো হবে রেশমের, অনেক অনেক আসন হবে হরেক রকমের।
জান্নাতী হুরগুলোকে মুক্তার মত দেখা যাবে, তারা হবে সোহাগিনী স্বামীদের সুখ দিতে থাকবে।
আলতো চোখে যখন তারা স্বামীদের দিক তাকিয়ে চাবে, তখন তাদের মাঝে আরো ভালোবাসা বেড়ে যাবে।
পানীয় হবে অনেক সুমিষ্ট থাকবে না কোনো গন্ধ, থাকবে সেথায় শরাব পানীয়-মধু আরো শত আনন্দ।
টিকাঃ
[***] সুরা আর রহমান: ৫৪।
📄 পোষাকগুলো হবে রং-বেরঙের
[১৭৯] সাম্মাক ইবনুল ওয়ালিদ বলেন, আমি আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করলাম, জান্নাতীদেরকে কোন ধরণের পোশাক পরিধান করানো হবে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন- জান্নাতে কিছু গাছ থাকবে, যার ফলগুলো হবে ডালিমের মত। যখন-ই আল্লাহ তাআলা তাঁর কোনো জান্নাতী বন্ধুকে পোশাক পরিধান করার ইচ্ছা করবেন, তখন এ গাছের ডাল জান্নাতীদের কাছে চলে আসবে। সে গাছ থেকে সত্তর জোড়া পোশাক সৃষ্টি হবে। পোশাকগুলো হবে বিভিন্ন রং-বেরঙয়ের।
টিকাঃ
[১৭৮] আল ইতহাফ: ১০/৫৩৬।
📄 বিশাল প্রাসাদের বিবরণ
[১৮০] আবি রাওয়াহ আস শামী রাহিমাহুল্লাহু বলেন—একবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন এবং জান্নাতের ব্যাপারে আলোচনা করছিলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতে একটি বিশাল প্রাসাদ থাকবে। তাতে সত্তর হাজার ঘর থাকবে। এই প্রাসাদটি একটি ইয়াকুতের খুঁটির উপর থাকবে। সেখানে কোনো ফাটল এবং ত্রুটি থাকবে না। সেখানে পাঁচ শ্রেণীর লোক থাকবে। (তারা হলো) নবি, সিদ্দিক, শহীদ, ন্যায়পরায়ণ বাদশাহ ও প্রজ্ঞাময় ব্যক্তি। এগুলো বলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। চোখের অশ্রুগুলো তাঁর গাল বেয়ে বেয়ে পড়ছিল।
টিকাঃ
[১৭৯] হিলইয়াতুল আউলিয়া: ৫/৩৮০।